Author
১৫ অগাস্ট ২০২৬, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাত ৮টার মধ্যে শপিং মল-দোকান বন্ধের নির্দেশনা প্রচারণায় শেরপুর জেলা প্রশাসন

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে শেরপুরে মাঠে নেমেছেন জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি)। সরকারের সিদ্ধান্ত মেনে রাত ৮টার মধ্যে শপিং মল, মার্কেট ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে গতকাল বৃহস্পতিবার রাতে জেলা শহরের বিভিন্ন বাজার ও বিপণিবিতানে সচেতনতামূলক প্রচার চালান তাঁরা।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ও পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম শহরের নিউমার্কেট, শহীদ বুলবুল সড়ক, রঘুনাথ বাজার, নয়ানী বাজার ও বটতলা এলাকা পরিদর্শনে যান। এ সময় তাঁরা ব্যবসায়ীদের রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করার বিষয়টি অবহিত করেন এবং তা অনুসরণের আহ্বান জানান।

পরিদর্শনকালে জেলা পরিষদের প্রশাসক এ বি এম মামুনুর রশিদ পলাশ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে শপিং মল ও দোকানপাট বন্ধ করতে হবে। পাশাপাশি সন্ধ্যা ৭টার পর থেকে সব ধরনের আলোকসজ্জা ও আলোকিত বিলবোর্ড বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকানসহ জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো এই আদেশের আওতামুক্ত থাকবে বলে জানান তিনি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিসিসি শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা, মানবসম্পদ উন্নয়নে জোর

মির্জা আব্বাস সংসদে এলেন হুইলচেয়ারে, দিলেন আবেগঘন বক্তৃতা

ছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রেসক্লাবে বৃদ্ধা মা

কটিয়াদীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে জলাবদ্ধতা নিরসনে এমপির চিঠি

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দেড় কোটি টাকার স্কুল ভবন ৬ বছরেও ব্যবহৃত হয়নি

কলমাকান্দায় আগুনে পুড়ল ছয় দোকান

মোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে এডহক কমিটির সভাপতিকে বরণ

মোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের ব্লক নিয়ে তোলপাড়

কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

১০

গফরগাঁওয়ে আগুনে চার দোকান পুড়ে ছাই

১১

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে নিজের গলা কেটেছেন এক বৃদ্ধ

১২

ঝিনাইগাতীতে সিসি সড়ক নির্মাণে সীমান্তবাসীর স্বস্তি

১৩

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

১৪

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় পরিবর্তনের নির্দেশ আদালতের, কারণ কী

১৫

সপ্তাহে ২ দিন ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি

১৬

কটিয়াদীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার

১৭

রৌহাডুবি বিলে স্নিগ্ধতা ছড়াচ্ছে

১৮

প্রতিনিয়ত ধরা পড়ছে চোরাচালান ধরাছোঁয়ার বাইরে চক্রের সদস্যরা

১৯

মমেক হাসপাতাল ।। লিফট অচল রেখে কোটি টাকা আত্মসাৎ, রোগীদের ভোগান্তি

২০
শিরোনামঃ
জিসিসি শ্রমবাজারে দক্ষ জনশক্তির চাহিদা, মানবসম্পদ উন্নয়নে জোরমির্জা আব্বাস সংসদে এলেন হুইলচেয়ারে, দিলেন আবেগঘন বক্তৃতাছেলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রেসক্লাবে বৃদ্ধা মাকটিয়াদীর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে জলাবদ্ধতা নিরসনে এমপির চিঠিদৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দেড় কোটি টাকার স্কুল ভবন ৬ বছরেও ব্যবহৃত হয়নিকলমাকান্দায় আগুনে পুড়ল ছয় দোকানমোহনগঞ্জ পাবলিক হাই স্কুলে এডহক কমিটির সভাপতিকে বরণমোহনগঞ্জে চিকাডুবি হাওরে বাঁধের ব্লক নিয়ে তোলপাড়কেন্দুয়ায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়