Admin
২২ জুন ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘সিতারে জমিন পর’-এর হতাশাজনক শুরু, আমিরের প্রত্যাবর্তন কি ব্যর্থ?

২০ জুন মুক্তি পেয়েছে আমির খানের বহু প্রতিক্ষীত ছবি ‘সিতারে জমিন পর’। মুক্তির পর এই সিনেমাটি ঠিক কতটা সাফল্য পায় বক্সঅফিসে সেই দিকেই তাকিয়ে ছিলেন সকলে। আসলে আমিরের এর আগের সিনেমা ‘লাল সিং চাড্ডা’ বক্স অফিসে রীতিমতো মুখ থুবড়ে পড়ার পর আমিরের এই সিনেমাটি সাফল্যের মুখ দেখে কিনা তা দেখার জন্যই উন্মুখ সকলে। কিন্তু সেই আশাতে কার্যত পানি ঢেলে দিয়েছে বলা যায় আমিরের নতুন সিনেমা।

‘সিতারে জমিন পর’ ছবির প্রথমদিনের বক্স অফিস কালেকশন রীতিমতো হতাশ করেছে। ‘লাল সিং চাড্ডা’এর থেকেও ব্যবসার দিক থেকে পিছিয়ে রয়েছে ‘তারে জমিন পর’এর এই স্পিরিচুয়াল সিক্যুয়েল।

মুক্তির পর প্রথমদিনে বক্সঅফিসে ‘লাল সিং চাড্ডা’ ব্যবসা করেছিল ১১.৭ কোটি টাকার। আর ‘সিতারে জমিন পর’ ব্যবসা করল প্রথম দিন ১১.৫ কোটি টাকার। কাজেই বলা যায় বাণিজ্যিক দিক থকে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে বলিউডের নতুন এই স্পোর্টস ড্রামা।

অন্যদিকে ২০০৭ সালে ‘তারে জমিন পর’এর বক্স অফিস কালেকশন ছিল প্রথমদিনে ২ কোটি টাকা।

তবে ছবির বক্সঅফিস কালেকশনের দিক থেকে পিছিয়ে থাকলেও এ সিনেমার দর্শক বলছেন তারা নাকি সিনেমাটি দেখে আনন্দ পেয়েছেন। ছবিতে দেখা যাবে আমির খানের পাশাপাশি জেনেলিয়া দেশমুখকে। একইসঙ্গে দশজন বিশেষভাবে সক্ষম অভিনেতা-অভিনেত্রীর এই সিনেমার হাত ধরে ফিল্মি দুনিয়ায় অভিষেক ঘটেছে। আপাতত সপ্তাহান্তে আমিরের ছবি বক্সঅফিসে কতটা ছাপ ফেলতে পারে ও কতটা বাণিজ্যিকভাবে সাফল্য পায় তা দেখার জন্যই মুখিয়ে রয়েছেন সকলে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহনগঞ্জে আইনশৃঙ্খলা সভায় নানা সমস্যা নিয়ে আলোচনা

১

কলমাকান্দায় যুবদলের র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

২

দুর্গাপুরে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

স্বামী মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্ত্রীও

৪

ময়মনসিংহে গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

৫

ময়মনসিংহে গ্রীল কাটার সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

৬

দুর্গাপুরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার

৭

নেত্রকোনায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ আটক ৬

৮

ধর্ষণে ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সব সম্পদের বিনিময়ে মুক্তি চান সাগর

৯

সড়ক সংস্কারে এমপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ঠিকাদারের!

১০

ফুলবাড়ীয়ায় আহলে হাদিসের ইজতেমা ঘিরে উত্তেজনা, এক পক্ষের মানববন্ধন

১১

ময়মনসিংহে সেলুন ব্যবসায়িকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

১২

হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

১৩

মোবাইল চার্জ দিতে গিয়ে ধরা পড়লেন বাবাকে হত্যার ঘটনায় পলাতক ছেলে

১৪

লুটপাটে দেশের স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্য মন্ত্রী

১৫

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ : হাইকমিশনার

১৬

ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধান মন্ত্রীর

১৭

জাপানের জেবিআইসির গভর্নরের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশে কার্যালয় খোলার অনুরোধ

১৮

নেত্রকোনায় বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক

১৯

কিশোরগঞ্জে ইমরান হত্যার জেরে উত্তাল প্যাড়াভাঙ্গা: অভিযুক্তের বাড়িতে আগুন, এলাকায় থমথমে পরিস্থিতি

২০
শিরোনামঃ