Admin
২৯ জুন ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শহীদ ইরানি শীর্ষ কমান্ডারদের জানাজায় মানুষের ঢল

ইসরায়েলি হামলায় নিহত শীর্ষ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীসহ প্রায় ৬০ জনের রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হচ্ছে ইরানের রাজধানী তেহরানে। হাজারো মানুষ কালো পোশাক পরে, ইরানি পতাকা হাতে এবং শহীদদের ছবি বহন করে এই আনুষ্ঠানিকতায় অংশ নেন।

শনিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হওয়া এই জানাজার দৃশ্য সম্প্রচার করে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন। সম্প্রচারে দেখা যায়, শহীদদের মরদেহ ইরানি পতাকায় মোড়া কফিনে রাখা হয়েছে, প্রতিটি কফিনের ওপরে শহীদদের ইউনিফর্ম পরিহিত ছবি সাঁটানো।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর আগে ইসরায়েল ১২ দিনব্যাপী যুদ্ধ শুরু করে ১৩ জুন থেকে। এই যুদ্ধের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রও ইসরায়েলের পক্ষে অংশ নেয়।

যুদ্ধের অবসান ঘটে মঙ্গলবার এক যুদ্ধবিরতির মাধ্যমে। ইসরায়েল ও ইরান উভয়ই এই যুদ্ধকে নিজেদের জয় হিসেবে দাবি করেছে। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের হামলাকে গুরুত্ব না দিয়ে বলেন, ট্রাম্প ঘটনাগুলো অতিরঞ্জিতভাবে উপস্থাপন করছেন।

জানাজায় বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান জেনারেল হোসেইন সালামি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রধান জেনারেল আমির আলী হাজিজাদেহসহ অন্যান্য কর্মকর্তাদের মরদেহ ট্রাকে করে রাজধানীর আজাদি স্ট্রিট ধরে নিয়ে যাওয়া হয়। এ সময় উপস্থিত জনতা মার্কিন যুক্তরাষ্ট্রের মৃত্যু চাই এবং ইসরায়েলের মৃত্যু চাই বলে স্লোগান দেয়।

সালামি ও হাজিজাদেহ যুদ্ধের প্রথম দিনেই নিহত হন। ইসরায়েল বলেছে, যুদ্ধের উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করা।ইসরায়েলি হামলায় আরও নিহত হন বিপ্লবী গার্ডের মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ মেহদি তেহরানচি।

এই জানাজা যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো কোনো শীর্ষ পর্যায়ের নিহতদের জন্য আয়োজন করা হয়। রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্যমতে, এদিন ৬০ জনের মরদেহ দাফনের জন্য আনা হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ

১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউই

ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশ

হালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণ

শেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটক

শেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশ

স্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজ

ময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরা

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে

১০

ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান

১১

হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

১২

লালকার্ডে মাদক-বাল্যবিয়ের প্রতিবাদ

১৩

সাবেক মেয়র পিন্টুর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে কায়সার কামাল

১৪

দুর্গাপুরে চারা হাতে হাসল প্রতিবন্ধী শিক্ষার্থীরা

১৫

মগড়া নদীর ভাঙনে বিলীনের ঝুঁকিতে বিদ্যালয়

১৬

ফলাফলে মোহনগঞ্জ পাইলট স্কুলের জয়জয়কার

১৭

কেন্দুয়ায় অসাধারণ সাফল্য অর্জন করেছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠ

১৮

ত্রিশালে তিনজনের কারাদণ্ড

১৯

শেরপুরে ইউনিয়ন যুবলীগ সভাপতি রিপন গ্রেফতার

২০
শিরোনামঃ
ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউইভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশহালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণশেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটকশেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশস্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরামুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে