Admin
১ জুলাই ২০২৫, ৯:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ আইএইচটি শিক্ষক-কর্মচারী ছাড়া কেমন শিক্ষা প্রতিষ্ঠান

ময়মনসিংহ শহরে অবস্থিত ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) বর্তমান পরিস্থিতি চরম হতাশাজনক। নবনির্মিত ভবন, তিনটি ব্যাচে দেড় শতাধিক শিক্ষার্থী—সবকিছুই আছে, কিন্তু নেই কোনো শিক্ষক ও জনবল। শিক্ষক ছাড়া একটি শিক্ষাপ্রতিষ্ঠান কীভাবে চলে?

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, প্রতিষ্ঠানটি ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি শুরু করলেও শুরু থেকেই কোনো স্থায়ী শিক্ষক বা প্রশাসনিক জনবল নিয়োগ দেওয়া হয়নি। মাত্র দুজন ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষক অতিরিক্ত দায়িত্ব হিসেবে সপ্তাহে দুই দিন করে ক্লাস নিচ্ছেন, যা ১৫০ জন শিক্ষার্থীর পাঠদানের জন্য একেবারেই অপর্যাপ্ত। দীর্ঘ ছয় মাস ধরে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস প্রায় বন্ধ। ব্যবহারিক সুবিধার অভাবে ল্যাব থাকা সত্ত্বেও সেগুলো অব্যবহৃত পড়ে আছে। নেই পর্যাপ্ত চেয়ার, টেবিল, এমনকি হোস্টেলে শিক্ষার্থীদের জন্য বিছানাও। এর ওপর ৯ লাখ ১১ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সম্প্রতি বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনায় এই অব্যবস্থাপনার চূড়ান্ত চিত্রই প্রকাশ ঘটেছে। সংকট নিরসনে শিক্ষার্থীদেরই দৌড়ঝাঁপ করতে হচ্ছে, এটি আরও বেশি হতাশাজনক।

উদ্বেগের বিষয় হলো, প্রতিষ্ঠানটিতে নারী শিক্ষার্থীরা নিরাপত্তাঝুঁকিতে রয়েছেন। একজন মাত্র নৈশপ্রহরী দিয়ে এত বড় একটি ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব। বাইরের উচ্ছৃঙ্খল যুবকদের অবাধ প্রবেশ শিক্ষার্থীদের জন্য ভীতিকর পরিবেশ তৈরি করেছে। যখন একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা নিজেদের ‘অনাথ বা এতিমের মতো’ অনুভব করেন এবং কোনো সমস্যা হলে কার কাছে যাবেন তা জানেন না, তখন বুঝতে হবে পরিস্থিতির গভীরতা কতটা ভয়াবহ।

সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ছাইফুল ইসলাম খান জানিয়েছেন, ৪৩৫ জন জনবলের চাহিদা পাঠানো হলেও মাত্র ৩৫ জনের অনুমোদন চেয়ে অর্থ মন্ত্রণালয়ে ফাইল আটকে আছে। স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মিছবাহ উদ্দীন আহমেদ কেবল ‘প্রক্রিয়া চলমান’ বলেই দায় সারছেন। প্রশ্ন হলো, এই প্রক্রিয়া আর কত দিন চলবে?

বাংলাদেশে মোট ২৩টি সরকারি আইএইচটি রয়েছে। যদি ময়মনসিংহের আইএইচটির মতো অন্যান্য প্রতিষ্ঠানেও এমন জনবলসংকট থাকে, তাহলে স্বাস্থ্য খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্য কীভাবে পূরণ হবে? এটি কেবল একটি প্রতিষ্ঠানের সংকট নয়, এটি দেশের স্বাস্থ্যশিক্ষা ব্যবস্থার দুর্বলতার প্রতিচ্ছবি। সরকারকে অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। শুধু ভবন নির্মাণ করলেই হবে না, শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পরিবেশ, পর্যাপ্ত শিক্ষক, জনবল ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যাবশ্যক। অর্থ মন্ত্রণালয়ে আটকে থাকা জনবলকাঠামোর অনুমোদন দ্রুত করা এবং প্রয়োজনীয় শিক্ষক ও কর্মচারী নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা জরুরি। অন্যথায় এই আইএইচটিগুলো কেবল কংক্রিটের কাঠামো হয়েই থাকবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনা জেলা প্রশাসকের অধীন চাকরি, পদ ৮৬

১

শেরপুরে ঝিমিয়ে পড়েছে কমিউনিটি পুলিশের কর্মকাণ্ড, অবনতি আইনশৃঙ্খলা পরিস্থিতির

২

শেরপুরে হাজার কেজি সার জব্দ, ডিলারকে জরিমানা

৩

শেরপুরে পুকুর থেকে স্যানিটারি মিস্ত্রির মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

৪

দুই বছর মাঠে যান না কৃষি কর্মকর্তা

৫

মাদক সেবনে পুলিশ সদস্যদেরও ছাড় নয়: কিশোরগঞ্জের এসপি

৬

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত

৭

কিশোরগঞ্জে একদিনে গ্রেফতার ৬৬

৮

য়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি ও গাছের চারা বিতরণ

৯

দুর্গাপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু

১০

শেরপুরে আটকে রেখে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১১

গফরগাঁওয়ে আগুনে পুড়ল বসতঘর

১২

নেত্রকোনায় মিথ্যা মামলায় নারীর এক বছরের কারাদণ্ড

১৩

ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

১৪

দরজা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল দুই বোনের

১৫

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, পুড়ল দুটি মোটরসাইকেল

১৬

চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগ সচিবের বিরুদ্ধে

১৭

নেত্রকোনায় ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে মামলা

১৮

বসতঘরের সীমানা নিয়ে বিরোধে প্রবাসী ছেলেকে কুপিয়ে হত্যা, আহত বাবা

১৯

ভিউয়ের নেশায় বন্যহাতিকে উত্ত্যক্ত, শেরপুরে বাড়ছে মানুষ-হাতির সংঘাত

২০
শিরোনামঃ