Admin
১ জুলাই ২০২৫, ৯:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ত্রিশালে হত্যাকারীদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

ময়মনসিংহের ত্রিশালে যুবক নূর মোহাম্মদ (২২) হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ত্রিশাল-কানুরামপুর সড়কের বালিপাড়া ছোটপুল মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে প্রায় আধা ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকায় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তব্য দেন খলিলুর রহমান, মাহাদী হাসান, সিরাজ মুন্সী, কাঞ্চন সরকার, আরিফ মাহমুদ, আবু তোরাব বাবলু, রুবেল মিয়া, সিরাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সোহাগ মিয়াসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, নূর মোহাম্মদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও জড়িত ব্যক্তিদের সবাই এখনো গ্রেপ্তার হননি। প্রশাসনের উদাসীনতায় এলাকাবাসী ক্ষুব্ধ ও শঙ্কিত।

পরে ত্রিশাল থানার পুলিশের আশ্বাসে বিক্ষুব্ধ জনতা অবরোধ ও বিক্ষোভ সমাপ্ত করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ পারভেজ বলেন, ‘নূর মোহাম্মদ হত্যাকাণ্ডে এজাহারভুক্ত তিন আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তাঁদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অন্য একজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, ২৫ জুন মাগরিবের নামাজের পর পশ্চিম বালিপাড়া গ্রামের কাওসার ও সাদেক নামের দুই ব্যক্তি নূর মোহাম্মদকে বাসা থেকে ডেকে নেন। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন সকালে এলাকার এক ডোবায় তাঁর লাশ পাওয়া যায়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ

১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউই

ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশ

হালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণ

শেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটক

শেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশ

স্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজ

ময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরা

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে

১০

ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান

১১

হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

১২

লালকার্ডে মাদক-বাল্যবিয়ের প্রতিবাদ

১৩

সাবেক মেয়র পিন্টুর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে কায়সার কামাল

১৪

দুর্গাপুরে চারা হাতে হাসল প্রতিবন্ধী শিক্ষার্থীরা

১৫

মগড়া নদীর ভাঙনে বিলীনের ঝুঁকিতে বিদ্যালয়

১৬

ফলাফলে মোহনগঞ্জ পাইলট স্কুলের জয়জয়কার

১৭

কেন্দুয়ায় অসাধারণ সাফল্য অর্জন করেছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠ

১৮

ত্রিশালে তিনজনের কারাদণ্ড

১৯

শেরপুরে ইউনিয়ন যুবলীগ সভাপতি রিপন গ্রেফতার

২০
শিরোনামঃ
ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউইভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশহালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণশেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটকশেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশস্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরামুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে