Admin
২৪ অগাস্ট ২০২৫, ৯:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগ রাজনৈতিক নেতাকর্মীদের লুটপাটকারী তকমা লাগিয়ে গেছে : প্রিন্স

অনলাইন ডেস্ক :ওয়ামীলীগ রাজনৈতিক নেতাকর্মীদের ‌‘লুটপাটকারী’ তকমা লাগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, রাজনৈতিক নেতাকর্মীরা নিজেদের জীবন, সংসার বিপন্ন করে রাজনীতি, দল ও জনগণের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে। অথচ গুটি কয়েক বিপথগামী লোকের কারণে রাজনৈতিক নেতাকর্মীদের দুর্নাম হয়। আওয়ামী লীগ রাজনৈতিক নেতাকর্মীদের অপরাধী, লুটপাটকারী ও নির্যাতনকারীর তকমা লাগিয়ে গেছে। অথচ রাজনৈতিক নেতাকর্মীরা সবচেয়ে বড় সমাজকর্মী ও সমাজ সংস্কারক।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে ময়মনসিংহ নগরীর নতুন বাজারে বিএনপি কার্যালয়ে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির উদ্যোগে হালুয়াঘাট পৌর বিএনপির সদস্যসচিব সদ্য প্রয়াত আবদুল আজিজ খানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, ‌‘আওয়ামী লীগের অপরাধ বলে শেষ করা যাবে না। ক্ষমতায় টিকে থাকতে যত ধরনের অন্যায়-অবিচার, সবই তারা করেছে। গুম, খুন করে ক্ষমতার স্বাদ গ্রহণ করেছে। এজন্য গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।’

আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এখন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পছন্দের প্রার্থীকে ভোট দিতে মানুষ মুখিয়ে আছে। বিএনপির বিরুদ্ধে প্রপাগাণ্ডা চালানো হচ্ছে। তাই নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। ধানের শীষের কর্মী বাড়াতে হবে। ধানের শীষের প্রচারণাও বাড়াতে হবে। ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে ইনশাআল্লাহ।’

এসময় হালুয়াঘাট পৌর বিএনপির সদস্যসচিব সদ্য প্রয়াত আবদুল আজিজ খানের আত্মার মাগফেরাত কামনা করে সবাইকে আবদুল আজিজের সততা, নিষ্ঠা ও দলপ্রেম অনুসরণ করার আহ্বান জানান এমরান সালেহ প্রিন্স।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালামর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু, সদস্যসচিব রোকনুজ্জামান সরকার, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহহেল মাজেদ বাবু, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ ও গৌরীপুর উপজেলা বিএনপির সদস্যসচিব হাফেজ আজিজুল হকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে রাতের আঁধারে কাটা হলো হাজারো কলাগাছ

১

পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

২

ময়মনসিংহে চলন্ত ট্রেনের ৪ বগি বিচ্ছিন্ন

৩

বাজিতপুরে নামাজের প্রস্তুতিকালে নারীকে গলা টিপে হত্যার অভিযোগ

৪

শর্টসার্কিটের আগুনে ক্ষতিগ্রস্ত থানার গুরুত্বপূর্ণ নথিপত্র

৫

ডেঙ্গুতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

৬

তারাকান্দায় উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার

৭

ঘাটে কাদা হওয়া নিয়ে বিরোধে বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু

৮

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিকরা

৯

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমান

১০

‘আ.লীগের দায়িত্ব নিয়েছেন ফজলুর রহমান ও রুমিন ফারহানা’

১১

নেত্রকোনার সীমান্তবর্তী এলাকায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

গৌরীপুরে গাছে ট্রাকের ধাক্কা, চালকের মৃত্যু

১৩

শেরপুরে জিন্নাত আলী হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৪

ময়মনসিংহে ৭ কোটি টাকার শান্তি নিবাসে ৩ বছরেও পা পড়েনি কোনো প্রবীণের

১৫

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সাধারণ সম্পাদক নজরুল | জাতীয়

১৬

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ৭ দোকান ও ৩০০ মণ ধান ভস্মীভূত

১৭

১৫১ কোটি টাকা ছাড়াল, ইসলামিক কমপ্লেক্স নির্মাণের দাবি

১৮

কটিয়াদী থানায় অগ্নিসংযোগের হুমকি, তদন্তে পুলিশ

১৯

কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত

২০
শিরোনামঃ
❮শেরপুরে রাতের আঁধারে কাটা হলো হাজারো কলাগাছ❮পূর্বধলায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি❮ময়মনসিংহে চলন্ত ট্রেনের ৪ বগি বিচ্ছিন্ন❮বাজিতপুরে নামাজের প্রস্তুতিকালে নারীকে গলা টিপে হত্যার অভিযোগ❮শর্টসার্কিটের আগুনে ক্ষতিগ্রস্ত থানার গুরুত্বপূর্ণ নথিপত্র❮ডেঙ্গুতে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের❮তারাকান্দায় উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গ্রেফতার❮ঘাটে কাদা হওয়া নিয়ে বিরোধে বাঁশের আঘাতে কিশোরের মৃত্যু❮ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ শ্রমিকরা❮‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমান