Admin
২৮ অগাস্ট ২০২৫, ৯:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যক্তির দায় দল নেবে না : প্রিন্স

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান প্রসঙ্গে দলীয় অবস্থানের কথা জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, ব্যক্তির দায়, দল নেবে না।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে আগামী ৩০ আগস্ট ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সম্মেলন-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অ্যাডভোকেট ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা এবং ত্যাগী ও সম্মানিত ব্যক্তি। তবে দল করলে সব ব্যক্তিগত বক্তব্য প্রকাশ্যে আনা যায় না। তার বক্তব্যে দল বিব্রত হয়েছে। এ কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে।

সংবাদ সম্মেলনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, আগামী ৩০ আগস্ট ময়মনসিংহে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশের সমতল অঞ্চলের ১৪টি জেলার সহস্রাধিক প্রতিনিধি অংশ নেবেন। জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল আয়োজিত এই সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিশেষ অতিথি হিসেবে সশরীরে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রিন্স বলেন, এই সম্মেলনে সমতলের ৩৪টি জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেবেন। তিনি উল্লেখ করেন, বিগত সরকারগুলোর সময়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে রাজনৈতিক ও সাংবিধানিকভাবে পিছিয়ে রাখা হয়েছে। তবে বিএনপি এই জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদক বলেন, ২০০৭ সালে এই সংগঠনের আত্মপ্রকাশ হয় এবং ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর এটি দলীয় স্বীকৃতি লাভ করে। তখন থেকে এই সংগঠনের নেতাকর্মীরা বিএনপির সব কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন এবং বাস্তবায়ন করে আসছে। এ কারণে বিগত সরকারের আমলে তাদের অনেক নেতাকর্মীকে হামলা-মামলা ও কারাবরণের শিকার হতে হয়েছে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. এম.এ হান্নান খান, জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সহ সভাপতি ড. অঞ্জন কুমার চিছাম, সুবাস চন্দ্র বর্মন, বিন্যামিন আরেং, বিপুল হাজং, প্রশান্ত কুমার সিংহ, হিমাংশু বর্মন, এড. জন যেত্রা প্রমুখ।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি