Admin
২৮ অগাস্ট ২০২৫, ৯:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জিআই স্বীকৃতি পেল ময়মনসিংহের লাল চিনি

ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেয়েছে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আখের রস থেকে তৈরি ঐতিহ্যবাহী লাল চিনি। এ খবরে স্থানীয় আখচাষি ও উৎপাদকদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।

২৬ আগস্ট মঙ্গলবার বিকেলে ফুলবাড়িয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদুল করিম স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

ইউএনও জানান, ফুলবাড়িয়ার লাল চিনি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় উপজেলার পাশাপাশি ময়মনসিংহ জেলার সুনামও বৃদ্ধি পেয়েছে।

এর আগে চলতি বছরের ১১ জুলাই ফুলবাড়িয়ার লাল চিনিকে জিআই পণ্যের জন্য আবেদন করেছিল উপজেলা প্রশাসন। যাচাই-বাছাই শেষে সেটি অনুমোদন পেয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, আখের জাত উন্নত হলে চিনির উৎপাদন আরও বাড়বে। এই বিষয়টি মাথায় রেখে আখের নতুন জাত সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কৃষকদের প্রণোদনা দেওয়া হলে লাল চিনি উৎপাদনে তারা আরও উৎসাহিত হবেন।

চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৬৫০ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে বলেও জানান তিনি।

জানা যায়, রাসায়নিক ব্যবহার ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়ায় তৈরি হওয়ায় ফুলবাড়িয়ার লাল চিনির রয়েছে ভিন্ন স্বাদ ও গুণ।

কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার কালাদহ, এনায়েতপুর, রাঙামাটিয়া, নাওগাঁও, বাকতা ও রাধাকানাই ইউনিয়নে বেশি আখ চাষ হয়।

প্রতি বছর অগ্রহায়ণ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত চলে আখ মাড়াই মৌসুম। এসময় এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আখের রস জ্বাল দিয়ে বিশেষ প্রক্রিয়ায় তৈরি এই চিনি দেখতে ধূসর-খয়েরি হওয়ায় একে স্থানীয়ভাবে ‘লাল চিনি’ বলা হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অফিসে নয়, রাজনৈতিক দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটবে ব্যালটে

১

পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

২

৯০ দিনের জ্বালানি মজুতের পরিকল্পনা বিপিসির

৩

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা

৪

আ’লীগের সহিংস কর্মকাণ্ড প্রশ্রয় দিলে বিরোধী দলকেও খেসারত দিতে হবে

৫

হিমাগারে আলুর স্তূপ, কেজিতে লোকসান ১১-১৪ টাকা

৬

ভালুকায় নদীতে ভাসমান সেই লাশের পরিচয় মিলেছে

৭

ত্রাণ প্রতি মন্ত্রীকে জড়িয়ে জামায়াত এমপি আমির হামজার মিথ্যা বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ

৮

গরুসহ ছিনতাই হওয়া পিকআপ উদ্ধার, গ্রেফতার ২

৯

. ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির দায়ে প্রতিষ্ঠানকে জরিমানা

১০

ঝিনাইগাতীতে অবৈধ বালু পরিবহনের অভিযোগে ৬ অটোভ্যানসহ আটক ৬

১১

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়িঘরে আগুন

১২

গফরগাঁওয়ে বীর নিবাস নির্মাণে অনিয়মের প্রতিকার চান মুক্তিযোদ্ধার মেয়ে

১৩

মগড়া খনন ও উদ্ধার: হয়রানির অভিযোগ নদীতীরবর্তী বাসিন্দাদের

১৪

কলমাকান্দায় জাতীয় সমবায় দিবসে সম্মাননা পেল ৫ প্রতিষ্ঠান ও ব্যক্তি

১৫

সুন্দরবনে নিখোঁজের দুদিন পর মর‌দেহ মিললো পর্যটকের

১৬

অফিস প্রাঙ্গণে কর্মচারীর বৌভাত, দাওয়াত খেলেন কর্মকর্তা-ইউএনও

১৭

ময়মনসিংহে ভবনের সংখ্যা ৫০ হাজার ছাড়াল, বাড়েনি সড়কের প্রশস্ততা

১৮

চালকলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যুবক নিহত, আহত ১

১৯

খালিয়াজুরীতে গাঁজাসহ তিনজন গ্রেপ্তার

২০
শিরোনামঃ