Tawfik
৬ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক কারবারের প্রতিবাদ করায় ১১ জনের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের ভালুকায় মাদক কারবারের বিরুদ্ধে প্রতিবাদ করায় গ্রামের ১১ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও আওলাতলীর ধরণী বাঁশঝাড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

আওলাতলী ২ নম্বর ওয়ার্ড মাদকবিরোধী কমিটির উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় নারী-পুরুষ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওলাতলী গ্রামের কয়েকজনের বিরুদ্ধে মাদক বেচাকেনাসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। তাঁদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করেন। একপর্যায়ে স্থানীয় যুবক পারভেজ ও তাঁর মা পারভীন আক্তারকে আটক করে পুলিশে সোপর্দ করা হয় বলে দাবি করেন তাঁরা।

বক্তারা বলেন, ওই ঘটনার পর আটক পারভীনের মেয়ে ঝুমা আক্তার এলাকার ১১ জনের বিরুদ্ধে ময়মনসিংহ আদালতে সিআর মামলা করেন। মামলায় নিরীহ গ্রামবাসীদের আসামি করা হয়েছে দাবি করে তাঁরা মামলাটিকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ বলে উল্লেখ করেন।

মানববন্ধন থেকে অবিলম্বে ১১ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সঙ্গে আওলাতলী এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দেন তাঁরা।

মাদক নির্মূল কমিটির সভাপতি ও হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন হবিরবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মকবুল হোসেন, ভালুকা উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান ও বিএনপি নেতা সিরাজুল ইসলাম।

এ সময় ব্যবসায়ী শরাফত আলী, হাফিজ উদ্দিন ও কমুর উদ্দিন, আবুল হোসেন মাস্টার, দুলাল মাস্টার, যুবদল নেতা আরফান, জাহাঙ্গীর তালুকদার ও স্বপন তালুকদার, লোকমান ফকির, উজ্জ্বল সরকার, হাজী দুলাল ও হজরত আলী ফরাজীসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে ৯ মাস পর কবর থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উত্তোলন

১

২০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি বাস্তবায়নে ছাত্রদলের বৃক্ষরোপণ

২

শেরপুরে নিখোঁজের একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

৩

শেরপুরে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি

৪

শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক

৫

পরিকল্পিত নগরী গড়ার প্রত্যয়ে ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস উদযাপিত

৬

সড়কে ইট-বালু রেখে ভোগান্তি, বারহাট্টায় ৫ জনকে জরিমানা

৭

ভাটারাঘাটে নিখোঁজের ২৬ ঘণ্টা পর মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ

৮

ফুলপুরে দশম শ্রেণির ছাত্রীর সন্তান প্রসব, পিতৃত্ব নিয়ে অভিযোগ

৯

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

১০

আপত্তি সত্ত্বেও মোহনগঞ্জের ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

১১

ময়মনসিংহে পালপাড়া থেকে দুই গরু চুরি

১২

মাদক কারবারের প্রতিবাদ করায় ১১ জনের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৩

নিরাপদ বসতি ও মানসম্মত শিক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি: ডিসি সোহানা নাসরিন

১৪

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

১৫

ডেপুটি স্পিকারের উদ্যোগে ফের চালু জারিয়ার লোকাল ট্রেন, স্বস্তি ফিরল হাজারো যাত্রীর

১৬

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ

১৭

শিবালয়ে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি জিন্নাহ

১৮

বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধান মন্ত্রী তারেক রহমান

১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বহুতল ভবন থেকে পড়ে শিক্ষার্থী আহত

২০
শিরোনামঃ
❮কিশোরগঞ্জে ৯ মাস পর কবর থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উত্তোলন❮২০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি বাস্তবায়নে ছাত্রদলের বৃক্ষরোপণ❮শেরপুরে নিখোঁজের একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার❮শেরপুরে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি❮শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক❮পরিকল্পিত নগরী গড়ার প্রত্যয়ে ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস উদযাপিত❮সড়কে ইট-বালু রেখে ভোগান্তি, বারহাট্টায় ৫ জনকে জরিমানা❮ভাটারাঘাটে নিখোঁজের ২৬ ঘণ্টা পর মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ❮ফুলপুরে দশম শ্রেণির ছাত্রীর সন্তান প্রসব, পিতৃত্ব নিয়ে অভিযোগ❮পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ