Author
৬ অগাস্ট ২০২৬, ১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আটতলার কার্নিশ থেকে ‘পড়ে’ আসামির মৃত্যু, গ্রেপ্তার অভিযানে সিদ্ধেশ্বরীর ফ্ল্যাটে পুলিশ

রাজধানীর রমনা থানা এলাকার সিদ্ধেশ্বরী রোডের একটি ভবনের আটতলার কার্নিশ থেকে নিচে ‘পড়ে’ নজরুল ইসলাম (৫১) নামের এক ব্যক্তি মারা গেছেন।

গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। নজরুল গাজীপুর সিটি করপোরেশনের সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা। পুলিশ বলছে, ভবনটির অষ্টম তলায় নিজ ফ্ল্যাটে থাকতেন নজরুল। প্রতারণার একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। এ জন্য তাঁকে গ্রেপ্তারে অভিযান চালাতে তাঁর ফ্ল্যাটে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করেন। পালাতে গিয়ে তিনি ভবনের অষ্টম তলার কার্নিশ থেকে নিচে পড়ে মারা যান।

ঘটনার বিষয়ে নজরুলের পরিবারের কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন মিয়া প্রথম আলোকে বলেন, আদালতে হওয়া প্রতারণার একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হওয়ায় নজরুলকে ধরতে গতকাল দিবাগত রাত ১২টার দিকে তাঁর সিদ্ধেশ্বরীর বাসায় যায় রমনা থানার পুলিশ। পুলিশের কাছে তথ্য ছিল, নজরুল বাসায় আছেন। কিন্তু বাসা তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে পুলিশ দেখতে পায়, নজরুল তাঁর শোবার ঘরসংলগ্ন কার্নিশে দাঁড়িয়ে আছেন। তাঁকে বাসার ভেতরে আসতে বলে পুলিশ। এই মধ্যে দেখা যায়, তিনি কার্নিশ থেকে তিনি নিচে পড়ে গেছেন।

রমনা থানার পুলিশ বলছে, গুরুতর আহত অবস্থায় নজরুলকে উদ্ধার করে দিবাগত রাত তিনটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা–নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

অভিযান পরিচালনাকারী রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. উজ্জ্বল বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে নজরুল কার্নিশে গিয়ে লুকিয়ে ছিলেন। তাঁর ধারণা, তিনি হয়তো পালিয়ে পাশের ফ্ল্যাটে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় নিচে পড়ে যান। নজরুল ও তাঁর স্ত্রী রওশনারা বেগম ফ্লাটটিতে থাকতেন। ফ্ল্যাটে রওশনারাকে পাওয়া যায়। তাঁদের ছেলে দেশের বাইরে থাকেন।

নজরুলের মরদেহের ময়নাতদন্ত হবে বলে জানায় রমনা থানার পুলিশ। এ জন্য তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গফরগাঁও রেলস্টেশনের কাছে জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপি প্রার্থী চূড়ান্ত করেনি, জামায়াতের বৈঠক কাল

ছয় মাসে অনেক খেয়েছেন, মনে হচ্ছে দলটাকেই খেয়ে ফেলবেন: বিএনপির এমপি রফিকুল ইসলাম

কিশোরগঞ্জবাসীর জন্য চাকরির সুযোগ, বাণিজ্য উত্তীর্ণ, পদ ৬৮

পাকুন্দিয়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

কটিয়াদীতে সারানো হলো তিতাস গ্যাস পাইপলাইনের ছিদ্র, অবৈধভাবে গ্যাস লাইন ছিদ্র করা মামলায় গ্রেপ্তার ২

ময়মনসিংহের চর বিনপাড়ায় টিকাদান কেন্দ্র চালু

জুলাই যোদ্ধাদের সাথে নিয়ে আমরা আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে চাই: তথ্য প্রতিমন্ত্রী

মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগে নান্দাইলে সংবাদ সম্মেলন

কেন্দুয়ায় শহীদ স্মৃতি বিদ্যাপীঠে মাদকবিরোধী আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

১০

হালুয়াঘাট পৌরসভার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

১১

মুক্তাগাছায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়ের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা

১২

শেখ হাসিনা ও আওয়ামী লীগ আধিপত্যবাদী শক্তির হাতের পুতুল: প্রিন্স

১৩

ধর্ষণের বিচার কি সালিশে হয়? নীরবতার সংস্কৃতি ও সমাজের বিপজ্জনক বাস্তবতা

১৪

নেত্রকোণা আদর্শ শিশু বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

১৫

শেরপুরের নকলা বাজার বণিক সমিতির কমিটি গঠন

১৬

শেরপুরে মোবাইল কোর্টে লক্ষাধিক টাকা জরিমানা এবং নিষিদ্ধ জাল বিনষ্ট

১৭

শেরপুর সীমান্তে বিজিবি’র অভিযানে অবৈধ ভারতীয় ঔষধ জব্দ করা হয়েছে

১৮

নালিতাবাড়ীতে মাদকবিরোধী কমিটির অভিযানে মাদক উদ্ধার, স্বস্তি ফিরছে এলাকাবাসীর প্রাণে

১৯

পূর্বধলায় জমি দখলকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে আহত : থানায় অভিযোগ দায়ের

২০
শিরোনামঃ
গফরগাঁও রেলস্টেশনের কাছে জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধরাষ্ট্রপতি নির্বাচন: বিএনপি প্রার্থী চূড়ান্ত করেনি, জামায়াতের বৈঠক কালছয় মাসে অনেক খেয়েছেন, মনে হচ্ছে দলটাকেই খেয়ে ফেলবেন: বিএনপির এমপি রফিকুল ইসলামকিশোরগঞ্জবাসীর জন্য চাকরির সুযোগ, বাণিজ্য উত্তীর্ণ, পদ ৬৮পাকুন্দিয়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিলকটিয়াদীতে সারানো হলো তিতাস গ্যাস পাইপলাইনের ছিদ্র, অবৈধভাবে গ্যাস লাইন ছিদ্র করা মামলায় গ্রেপ্তার ২ময়মনসিংহের চর বিনপাড়ায় টিকাদান কেন্দ্র চালুজুলাই যোদ্ধাদের সাথে নিয়ে আমরা আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে চাই: তথ্য প্রতিমন্ত্রীমামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগে নান্দাইলে সংবাদ সম্মেলনকেন্দুয়ায় শহীদ স্মৃতি বিদ্যাপীঠে মাদকবিরোধী আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা