Editor
২৯ জুলাই ২০২৬, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে জয়ী ঘোষণা করা কোটালীপাড়ার সেই ইউএনও এখন ময়মনসিংহের এডিসি: তিন দফা বদলিতেও ছাড়েননি চেয়ার

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিনের একের পর এক বদলির আদেশ কার্যকর না হওয়া এবং সর্বশেষ বদলির প্রজ্ঞাপন বাতিল হওয়াকে কেন্দ্র করে প্রশাসনিক অঙ্গন, রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ভূমি অধিগ্রহণ, সরকারি বালুমহাল ইজারা এবং প্রশাসনিক কার্যক্রমে অনিয়মের অভিযোগও উঠেছে।

প্রশাসন সংশ্লিষ্ট সূত্র জানায়, বিসিএস (প্রশাসন) ৩৩তম ব্যাচের কর্মকর্তা আজিম উদ্দিন ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার আশীর্বাদ নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২৪ সালের ২ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁকে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি তাঁকে ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হলেও তা কার্যকর হয়নি। পরে চলতি বছরের ১৬ জুলাই তাঁকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বদলি করা হয়। তবে মাত্র চার দিন পর, ২০ জুলাই, পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সেই বদলির আদেশ বাতিল করা হয়। একাধিকবার বদলির আদেশ কার্যকর না হওয়ায় বিষয়টি নিয়ে প্রশাসনের ভেতরে-বাইরে নানা প্রশ্ন উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রশাসনিক কর্মকর্তা বলেন, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী অনেক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও আজিম উদ্দিনের ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। তাঁদের মতে, একাধিক বদলির আদেশ কার্যকর না হওয়ায় প্রশাসনের নিরপেক্ষতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন বলেন, “আপনাদের দোয়ায় বারবার বদলি ফেরাতে পারছি। ময়মনসিংহের রিজিক আমাকে ছাড়ছে না।”

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, “এডিসি আজিম উদ্দিন কয়বার বদলি ফিরিয়েছেন, তা আমার জানা নেই। এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধান কেনায় অনিয়মের সংবাদ, সাংবাদিককে খাদ্য কর্মকর্তার গালাগাল

বিএনপির মঞ্চে অগ্নিসংযোগ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পদত্যাগী নেতা আটক

শেরপুরে সেই বৃদ্ধ দম্পতির চিকিৎসার দায়িত্ব নিলেন ডিসি

বজ্রপাত থেকে সুরক্ষায় ২০০ তালের চারা রোপণ করল স্কয়ার ক্রপকেয়ার

পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর সঠিক নয় : বিভাগীয় কমিশনার

নেত্রকোনা শহীদ মিনারে প্রবেশ পথে অবৈধ দোকান ঘর ভাঙ্গার উদ্যোগ নিলেন ডাঃ মোঃ আনোয়ারুল হক এম পি

পেঁপেগাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঠির আঘাতে একজনের মৃত্যু

মিড-ডে মিলে পচা রুটি, শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা

ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ

১০

গফরগাঁওয়ে যুবককে শ্বাসরোধ ও অণ্ডকোষে আঘাতে হত্যার অভিযোগ

১১

ভিড়ের মধ্যে হাতকড়াসহ পালিয়ে গেলেন আওয়ামী লীগ নেতা

১২

ওএমএসের চাল-আটা বিক্রিতে অনিয়ম

১৩

ময়মনসিংহে ৪ টন নকল সার জব্দ

১৪

ময়মনসিংহে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

ত্রিশালে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

১৬

গরুর গাছের চারা খাওয়া নিয়ে দ্বন্দ্ব, প্রতিবেশীকে পিটিয়ে হত্যা

১৭

কোলে স্ত্রী, চোখে পানি— দারিদ্র্যের সংসারে ৭০ বছরের ভালোবাসা

১৮

হাসপাতাল চত্বরে গোয়ালঘর: গোমূত্র-গোবরের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

১৯

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

২০
শিরোনামঃ
ধান কেনায় অনিয়মের সংবাদ, সাংবাদিককে খাদ্য কর্মকর্তার গালাগালবিএনপির মঞ্চে অগ্নিসংযোগ মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পদত্যাগী নেতা আটকশেরপুরে সেই বৃদ্ধ দম্পতির চিকিৎসার দায়িত্ব নিলেন ডিসিবজ্রপাত থেকে সুরক্ষায় ২০০ তালের চারা রোপণ করল স্কয়ার ক্রপকেয়ারপদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর সঠিক নয় : বিভাগীয় কমিশনারনেত্রকোনা শহীদ মিনারে প্রবেশ পথে অবৈধ দোকান ঘর ভাঙ্গার উদ্যোগ নিলেন ডাঃ মোঃ আনোয়ারুল হক এম পিপেঁপেগাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঠির আঘাতে একজনের মৃত্যুমিড-ডে মিলে পচা রুটি, শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভপুলিশের হাত থেকে হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতাঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ