Hasan
৩১ অক্টোবর ২০২৬, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এইচএসসিতে শতভাগ পাস ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানে

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩৯ প্রতিষ্ঠানে সব শিক্ষার্থী পাস করেছে।

আজ শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষামন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান প্রধান মন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

ফলাফল ঘোষণায় বলা হয়, এবারের পরীক্ষায় গড় পাসের হার ৫২.১২ শতাংশ। গতবছর এই হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ পরীক্ষার্থী অংশ নেন। অবশ্য পরীক্ষায় বেশ কিছুসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এতে জিপিএ-৫ পেয়েছেন মোট ৪০ হাজার ৮৪ জন।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়,  এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩৯ প্রতিষ্ঠানে সব শিক্ষার্থী পাস করেছে। গতবার এ সংখ্যা ছিলো ৩৪৫। অর্থাৎ শতভাগ পাস করা প্রতিষ্ঠান কমেছে ২০৬টি। এবার ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গতবছর শূন্যপাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ২০২টি। ২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

১১টি শিক্ষা বোর্ডে ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৬ লাখ ৭ হাজার ৬৪৯ ও ছাত্রী রয়েছেন ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন। সারা দেশে ২ হাজার ৬৯১টি কেন্দ্রে এ পরীক্ষা হয়।

এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই থেকে শুরু হয়ে শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে পেছানো হয় চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা। পরে গত ৯ সেপ্টেম্বর এ পরীক্ষা শেষ হয়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান মন্ত্রীর সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপান সম্পর্ক নতুন উচ্চতায় পৌছেছে

১

সাজেকের ফের গোলাগুলি, আতঙ্কে পর্যটকরা

২

মিরপুরে বাংলাদেশের ব্যাটিং ধস, ৮ উইকেটের জয় ওয়েস্ট ইন্ডিজের

৩

সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী

৪

রূপপুরে প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

৫

জাপানের সঙ্গে বঙ্গোপসাগর-সমুদ্রপথ নিয়ে কোনো আলোচনা হয়নি

৬

আড়াই বছর পর চাকরি হারালেন ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন

৭

নেত্রকোণা সীমান্তে ভারতীয় পণ্য জব্দ, আড়ালেই থাকছে কারবারিরা

৮

এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের এক মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ

৯

এইচএসসিতে শতভাগ পাস ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানে

১০

এইচএসসির ফল: কোন বোর্ডে পাসের হার কত

১১

এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউই

১২

প্রবাসী হত্যার আসামি গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ, ফুটবল খেলে প্রতিবাদ

১৩

হাজারো পুণ্যার্থীদের মোমের আলোয় আলোকিত গারো পাহাড়

১৪

মামলা তুলে না নেওয়ায় নারীর বসতঘরে আগুন, ভয়ে এলাকাছাড়া পরিবার

১৫

চায়না দুয়ারির ফাঁদে হাওড়ের মাছ, অভিযানেও মিলছে না সুফল

১৬

নেত্রকোনা • শতবর্ষী ধর্মপল্লী থেকে চুরি হওয়া সেই ৪০ কেজির ঘণ্টা উদ্ধার

১৭

সীমান্তে পুলিশের অভিযান, ১২ গরুসহ আটক দুই

১৮

আগামী গ্রীষ্মের আগেই ময়মনসিংহে লোডশেডিং কমার আশা জ্বালানিমন্ত্রীর

১৯

ময়মনসিংহে চলন্ত ট্রেনের হুক ভেঙে বিচ্ছিন্ন বগি

২০
শিরোনামঃ
❮প্রধান মন্ত্রীর সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপান সম্পর্ক নতুন উচ্চতায় পৌছেছে❮সাজেকের ফের গোলাগুলি, আতঙ্কে পর্যটকরা❮মিরপুরে বাংলাদেশের ব্যাটিং ধস, ৮ উইকেটের জয় ওয়েস্ট ইন্ডিজের❮সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে জামায়াত: রিজভী❮রূপপুরে প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু❮জাপানের সঙ্গে বঙ্গোপসাগর-সমুদ্রপথ নিয়ে কোনো আলোচনা হয়নি❮আড়াই বছর পর চাকরি হারালেন ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন❮নেত্রকোণা সীমান্তে ভারতীয় পণ্য জব্দ, আড়ালেই থাকছে কারবারিরা❮এইচএসসিতে এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের এক মাসের মধ্যে ফের পরীক্ষার সুযোগ❮এইচএসসিতে শতভাগ পাস ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানে