Hasan
৩১ অক্টোবর ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপপুরে প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পাওয়ার স্টার্টআপ বা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন পায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। এদিন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ- বায়েরা এর অনুমোদন দেয়।

এই ধাপে প্রথমবারের মতো স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন তৈরি করা হবে। অর্থাৎ, চুল্লিতে ধীরে ধীরে স্থায়ী ও নিরাপদভাবে শক্তি বা বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

আগের সব পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে শেষ হয়েছে।

আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা আইএইএ’র গাইডলাইন অনুযায়ী, রাশিয়ার সহযোগিতায় নির্মিত এই প্রকল্পের প্রথম ইউনিটের স্টেজ ‘বি ওয়ান’ মোটামুটি সফলভাবে শেষ হয়েছে। সবশেষ স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার জটিলতাও কেটে গেছে। এর পরের ধাপ ‘বি টু’।

এই ধাপে প্রাথমিক অপারেশনের জন্য পারমাণবিক চুল্লিকে প্রস্তুত করা হয়। এরপরই শুরু হয় ক্রিটিক্যালিটি।

এটি এমন একটি পর্যায়, যেখানে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন তৈরি করা হয়। এর মাধ্যমে চুল্লিতে ধীরে ধীরে স্থায়ী ও নিরাপদভাবে শক্তি বা বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এখানে ধাপে ধাপে সফলভাবে এগিয়ে ৩০০ মেগাওয়াট পর্যন্ত এলে বাণিজ্যিকভাবে জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

১

পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন

২

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ

৩

সংগঠিত ও দক্ষ যুবসমাজ সবচেয়ে মূল্যবান সম্পদ

৪

পোশাক শ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন

৫

ইটনায় পাচারের সময় নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ

৬

১ ডিসেম্বর থেকে সারা দেশে সাংস্কৃতিক উৎসব, থাকবে বাউল গান–ব্যান্ড সংগীত: সংস্কৃতি প্রতিমন্ত্রী

৭

রবীন্দ্রনাথের জীবনবোধ নতুন স্বপ্ন দেখায় : মামুনুর রশীদ

৮

কলমাকান্দায় দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

৯

নেত্রকোনায় প্রতিপক্ষের ছোড়া টেঁটা বুকে বিদ্ধ হয়ে যুবক নিহত

১০

নতুন ভবন ঘিরে ঝিনাইগাতীর বেলায়েত আলী মডেল হাই স্কুলে উৎসব

১১

ডেঙ্গু প্রতিরোধে গৌরীপুরে পরিচ্ছন্নতা অভিযান

১২

কেন্দুয়া প্রেসক্লাবের নেতৃত্বে সেকুল-সেলিমই বহাল

১৩

শ্রীবরদীতে স্বাস্থ্যকর্মীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন

১৪

মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

১৫

কলমাকান্দায় ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি জব্দ জেলা প্রতিনিধি, নেত্রকোনা

১৬

সাংবাদিক আলিফ হত্যা: খুনিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

১৭

নেত্রকোনায় পাঁচ কলেজে পাস করেনি কেউ

১৮

সাংবাদিক আলিফ হত্যা: তাজুলের দুই সহযোগী সুনামগঞ্জে গ্রেফতার

১৯

৩ শিক্ষকের কলেজে ছাত্র একজন, সেই একজনও ফেল

২০
শিরোনামঃ