Hasan
১ নভেম্বর ২০২৬, ৩:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়া প্রেসক্লাবের নেতৃত্বে সেকুল-সেলিমই বহাল

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সেকুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. আব্দুল হাই সেলিম। শনিবার (৩১ অক্টোবর) প্রেসক্লাবের সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তাঁরা পুনরায় এ পদে মনোনীত হন।

কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও আজীবন দাতা সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেসক্লাবের উপদেষ্টা সানজিদা চৌধুরী।

 

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুস সাত্তার, সিনিয়র সহসভাপতি মো. রফিকুল ইসলাম, সহসভাপতি সুনীল পোদ্দার, সাবেক সভাপতি আলমগীর চৌধুরী, সিনিয়র সদস্য হারেছ উদ্দিন ফকির, আশরাফ উদ্দিন ভূঁইয়া, বিজয় রজক, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, এম আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, লাভলু পাল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক, অর্থ সম্পাদক মতিউর রহমান, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিল বাহার খান, তথ্য ও গবেষণা সম্পাদক লুৎফর রহমান ভূঁইয়া, পাঠাগার সম্পাদক মো. আব্দুল্লাহ এবং সদস্য মজিবুর রহমান, হুমায়ুন কবির, রুকন উদ্দিন, মাজহারুল ইসলাম উজ্জ্বল, কোহিনূর আলম ও সোহেল আকন্দ।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া-আটপাড়া সার্কেল) গোলাম মোস্তফা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম-উল-ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান মোসলেম, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, সাবেরুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙ্গালী, সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ভূঁইয়া ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাইন উদ্দিন প্রমুখ।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামাল এবং গীতা পাঠ করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক রাখাল বিশ্বাস। পরে প্রেসক্লাবের প্রয়াত ছয় সদস্যের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভা শেষে প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও আজীবন দাতা সদস্য সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী এবং উপদেষ্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা।

পুনরায় দায়িত্ব পাওয়ায় প্রেসক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে তাঁরা কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

 

 

 

 

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

১

পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন

২

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ

৩

সংগঠিত ও দক্ষ যুবসমাজ সবচেয়ে মূল্যবান সম্পদ

৪

পোশাক শ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন

৫

ইটনায় পাচারের সময় নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ

৬

১ ডিসেম্বর থেকে সারা দেশে সাংস্কৃতিক উৎসব, থাকবে বাউল গান–ব্যান্ড সংগীত: সংস্কৃতি প্রতিমন্ত্রী

৭

রবীন্দ্রনাথের জীবনবোধ নতুন স্বপ্ন দেখায় : মামুনুর রশীদ

৮

কলমাকান্দায় দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

৯

নেত্রকোনায় প্রতিপক্ষের ছোড়া টেঁটা বুকে বিদ্ধ হয়ে যুবক নিহত

১০

নতুন ভবন ঘিরে ঝিনাইগাতীর বেলায়েত আলী মডেল হাই স্কুলে উৎসব

১১

ডেঙ্গু প্রতিরোধে গৌরীপুরে পরিচ্ছন্নতা অভিযান

১২

কেন্দুয়া প্রেসক্লাবের নেতৃত্বে সেকুল-সেলিমই বহাল

১৩

শ্রীবরদীতে স্বাস্থ্যকর্মীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন

১৪

মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

১৫

কলমাকান্দায় ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি জব্দ জেলা প্রতিনিধি, নেত্রকোনা

১৬

সাংবাদিক আলিফ হত্যা: খুনিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

১৭

নেত্রকোনায় পাঁচ কলেজে পাস করেনি কেউ

১৮

সাংবাদিক আলিফ হত্যা: তাজুলের দুই সহযোগী সুনামগঞ্জে গ্রেফতার

১৯

৩ শিক্ষকের কলেজে ছাত্র একজন, সেই একজনও ফেল

২০
শিরোনামঃ