Hasan
১ নভেম্বর ২০২৬, ৩:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীবরদীতে স্বাস্থ্যকর্মীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন

শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, হুমকি এবং ভয়ভীতি প্রদর্শনের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীরা। মানবন্ধনে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি চেয়েছেন স্বাস্থাকর্মীরা। দাবি পূরণ না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচির পালন করার ঘোষণাও দিয়েছেন তারা।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকসংলগ্ন সড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।

 

এ সময় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম মফিদুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহ, মেডিকেল অফিসার ডা. শরীফ মো. হাসানুজ্জামান সাব্বির, নার্সিং ইনচার্জ শারমিন আলম, মেডিকেল টেকনোলজিস্ট মো. মাহবুবুল আলম শাহীন এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মনিরুজ্জামান।

 

মানববন্ধনে বক্তারা জানান, স্থানীয় রেজাউল করিম ফাক্কুর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসক, নার্সসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করে আসছেন। শুধু অসদাচরণই নয়, তাদের বিভিন্নভাবে ভয় দেখানো ও হুমকি দেওয়ার ঘটনাও ঘটছে। এমন পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়ছেন স্বাস্থ্যকর্মীরা। এর নেতিবাচক প্রভাব পড়ছে রোগীদের স্বাভাবিক চিকিৎসাসেবা কার্যক্রমেও।

বক্তারা আরও অভিযোগ করেন, শুক্রবার দুপুরে রেজাউল করিম ফাক্কুর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি চিকিৎসা নিতে আসার কথা বলে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন। একপর্যায়ে তারা সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেন এবং চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন। এ ধরনের ঘটনায় হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ও সেবাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান তারা।

 

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঘটে যাওয়া এসব ঘটনার প্রতিবাদ জানানো এবং এর সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।

মানববন্ধন থেকে বক্তারা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। তাদের দাবি পূরণে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

১

পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন

২

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ

৩

সংগঠিত ও দক্ষ যুবসমাজ সবচেয়ে মূল্যবান সম্পদ

৪

পোশাক শ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন

৫

ইটনায় পাচারের সময় নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ

৬

১ ডিসেম্বর থেকে সারা দেশে সাংস্কৃতিক উৎসব, থাকবে বাউল গান–ব্যান্ড সংগীত: সংস্কৃতি প্রতিমন্ত্রী

৭

রবীন্দ্রনাথের জীবনবোধ নতুন স্বপ্ন দেখায় : মামুনুর রশীদ

৮

কলমাকান্দায় দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

৯

নেত্রকোনায় প্রতিপক্ষের ছোড়া টেঁটা বুকে বিদ্ধ হয়ে যুবক নিহত

১০

নতুন ভবন ঘিরে ঝিনাইগাতীর বেলায়েত আলী মডেল হাই স্কুলে উৎসব

১১

ডেঙ্গু প্রতিরোধে গৌরীপুরে পরিচ্ছন্নতা অভিযান

১২

কেন্দুয়া প্রেসক্লাবের নেতৃত্বে সেকুল-সেলিমই বহাল

১৩

শ্রীবরদীতে স্বাস্থ্যকর্মীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন

১৪

মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

১৫

কলমাকান্দায় ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি জব্দ জেলা প্রতিনিধি, নেত্রকোনা

১৬

সাংবাদিক আলিফ হত্যা: খুনিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

১৭

নেত্রকোনায় পাঁচ কলেজে পাস করেনি কেউ

১৮

সাংবাদিক আলিফ হত্যা: তাজুলের দুই সহযোগী সুনামগঞ্জে গ্রেফতার

১৯

৩ শিক্ষকের কলেজে ছাত্র একজন, সেই একজনও ফেল

২০
শিরোনামঃ