Hasan
৩১ অক্টোবর ২০২৬, ৪:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসী হত্যার আসামি গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ, ফুটবল খেলে প্রতিবাদ

কিশোরগঞ্জের ভৈরবের কালিকাপ্রসাদে প্রবাসী রোকন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। একপর্যায়ে সড়কের ওপর ফুটবল খেলেও প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত কালিকাপ্রসাদ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।

অবরোধ চলাকালে আন্দোলনকারীরা ‘ওসি ভুয়া ভুয়া’, ‘ওসি ঘুষখোর ঘুষখোর’সহ বিভিন্ন স্লোগান দেন। তারা রোকন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আন্দোলনকারীরা জানান, গত ১ অক্টোবর রোকন হত্যাকাণ্ডের ঘটনায় ভৈরব থানায় মামলা করা হয়। হত্যাকাণ্ডের প্রায় এক মাস পেরিয়ে গেলেও পুলিশ রহস্য উদ্‌ঘাটন কিংবা জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেনি। গত শুক্রবার স্থানীয় লোকজন মানববন্ধন করতে চাইলে থানার ওসি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সফরের কথা জানিয়ে কর্মসূচি স্থগিত করতে বলেন। এ সময় এক সপ্তাহের মধ্যে হত্যার রহস্য উদ্‌ঘাটন ও প্রকৃত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় তারা আবারও আন্দোলনে নেমেছেন।

 

তারা আরও জানান, থানা পুলিশের তদন্তে অগ্রগতি না হওয়ায় গত ২৪ অক্টোবর মামলাটির তদন্তের দায়িত্ব জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেওয়া হয়। হত্যার আসামিদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

 

এদিকে কর্মসূচি শুরুর প্রায় এক ঘণ্টা পর ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান একাধিক পুলিশ কর্মকর্তা ও সদস্যকে নিয়ে ঘটনাস্থলে যান। তিনি আন্দোলনকারীদের জানান, থানা পুলিশ, ডিবি পুলিশসহ প্রশাসনের বিভিন্ন সংস্থা মামলাটি নিয়ে কাজ করছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশকে সময় দেওয়ার আহ্বান জানান তিনি। পরে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

 

মানববন্ধনে বক্তব্য দেন নিহত রোকনের বাবা ছাত্তার মিয়া, কালিকাপ্রসাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি লোকমান হোসেন, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক নয়ন মিয়া, জেলা ছাত্রদল নেতা রবিন মিয়া ও মাওলানা আজিজ মিয়াসহ স্থানীয় ব্যক্তিরা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

১

পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন

২

জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ

৩

সংগঠিত ও দক্ষ যুবসমাজ সবচেয়ে মূল্যবান সম্পদ

৪

পোশাক শ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন

৫

ইটনায় পাচারের সময় নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ

৬

১ ডিসেম্বর থেকে সারা দেশে সাংস্কৃতিক উৎসব, থাকবে বাউল গান–ব্যান্ড সংগীত: সংস্কৃতি প্রতিমন্ত্রী

৭

রবীন্দ্রনাথের জীবনবোধ নতুন স্বপ্ন দেখায় : মামুনুর রশীদ

৮

কলমাকান্দায় দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত

৯

নেত্রকোনায় প্রতিপক্ষের ছোড়া টেঁটা বুকে বিদ্ধ হয়ে যুবক নিহত

১০

নতুন ভবন ঘিরে ঝিনাইগাতীর বেলায়েত আলী মডেল হাই স্কুলে উৎসব

১১

ডেঙ্গু প্রতিরোধে গৌরীপুরে পরিচ্ছন্নতা অভিযান

১২

কেন্দুয়া প্রেসক্লাবের নেতৃত্বে সেকুল-সেলিমই বহাল

১৩

শ্রীবরদীতে স্বাস্থ্যকর্মীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন

১৪

মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

১৫

কলমাকান্দায় ৪ লাখ ৩ হাজার ভারতীয় রুপি জব্দ জেলা প্রতিনিধি, নেত্রকোনা

১৬

সাংবাদিক আলিফ হত্যা: খুনিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

১৭

নেত্রকোনায় পাঁচ কলেজে পাস করেনি কেউ

১৮

সাংবাদিক আলিফ হত্যা: তাজুলের দুই সহযোগী সুনামগঞ্জে গ্রেফতার

১৯

৩ শিক্ষকের কলেজে ছাত্র একজন, সেই একজনও ফেল

২০
শিরোনামঃ