ইঞ্জিন সংকটের কারণে বেশ কিছুদিন বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু হয়েছে ময়মনসিংহ–জারিয়া ঝানজাইল রুটে চলাচলকারী একমাত্র লোকাল ট্রেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের তাৎক্ষণিক উদ্যোগে রবিবার (৪ অক্টোবর) সকাল থেকে ট্রেনটির চলাচল আবার শুরু হয়।
সাশ্রয়ী খরচে ময়মনসিংহ যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে দীর্ঘদিন ধরে এই লোকাল ট্রেনের ওপর নির্ভরশীল দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা ও ধোবাউড়া উপজেলার হাজারো সাধারণ মানুষ। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ট্রেনটি বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছিলেন নিম্ন আয়ের মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা। বাধ্য হয়ে তাদের অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে যাতায়াত করতে হচ্ছিল।
শনিবার (৩ অক্টোবর) বিষয়টি জানতে পারেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এরপর তিনি বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে রেলপথ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর উদ্যোগের পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে রবিবার সকাল থেকেই ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে জারিয়ার উদ্দেশে লোকাল ট্রেনটি পুনরায় ছেড়ে যায়।
রেল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জারিয়া লোকাল ট্রেনটি মূলত ২৩০০ ও ২৪০০ সিরিজের ইঞ্জিন বা লোকোমোটিভ দিয়ে পরিচালিত হয়। ওয়ার্কশপে মেরামতের জন্য থাকা ছয়টি ইঞ্জিনের মধ্য থেকে ডেপুটি স্পিকারের আহ্বানে দ্রুত একটি ইঞ্জিন ময়মনসিংহে পাঠানোর ব্যবস্থা করা হয়। এর ফলে দীর্ঘ কয়েক দিন বন্ধ থাকার পর ফের সচল হয় গুরুত্বপূর্ণ এই রেলপথ।
জারিয়া রেলওয়ে স্টেশন মাস্টার মনির হোসেন জানান, গত সেপ্টেম্বর মাসে মাত্র আট দিন চলাচল করেছে জারিয়া লোকাল ট্রেন। ওই সময়ও নিয়মিত ট্রিপ পরিচালনা করা সম্ভব হয়নি। সর্বশেষ গত ২৯ সেপ্টেম্বর দুটি ট্রিপ পরিচালনার পর ইঞ্জিন সংকটের কারণে ট্রেনটি বন্ধ হয়ে যায়। কয়েক দিন বন্ধ থাকার পর রবিবার থেকে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে।
তিনি বলেন, জারিয়ার লোকাল ট্রেনটি এ অঞ্চলের নিম্ন আয়ের মানুষ ও ব্যবসায়ীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র ২০ টাকা ভাড়ায় জারিয়া থেকে ময়মনসিংহ যাতায়াত করা যায়। ফলে ট্রেনটি বন্ধ থাকলে সাধারণ যাত্রীদের মধ্যে ভোগান্তি তৈরি হয় এবং অনেকেই নিয়মিত খোঁজ নেন কবে থেকে ট্রেনটি আবার চলবে।
জানা গেছে, এই রুটে প্রতিদিন গড়ে চারটি ট্রিপ পরিচালনার কথা থাকলেও ইঞ্জিন সংকটের কারণে দীর্ঘদিন ধরে ট্রিপ সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। কোনো দিন চারটি, কোনো দিন দুটি, আবার কোনো দিন মাত্র একটি ট্রিপ পরিচালিত হয়েছে। ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
ট্রেনটি পুনরায় চালু হওয়ায় স্থানীয় নিম্ন আয়ের মানুষ, ব্যবসায়ী ও নিয়মিত যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে কম খরচে ময়মনসিংহে যাতায়াতের সুযোগ ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।
এদিকে শুধু লোকাল ট্রেন চালু করাই নয়, দুর্গাপুরের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে জারিয়া রেলওয়ে স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার নতুন রেললাইন সম্প্রসারণের উদ্যোগও নিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সম্প্রতি তাঁর আমন্ত্রণে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, রেলওয়ের মহাপরিচালক, রেল সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে জারিয়া রেলওয়ে স্টেশন ও দুর্গাপুর এলাকা পরিদর্শন করেন। এতে দীর্ঘদিনের রেল যোগাযোগের দাবিকে ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
অন্যদিকে দুর্গাপুরসহ বৃহত্তর এলাকার মানুষের সরাসরি ঢাকার সঙ্গে দ্রুত ও আরামদায়ক যাতায়াতের সুযোগ তৈরি করতে এই রুটে নতুন একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগও নিয়েছেন ডেপুটি স্পিকার। এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠানো হয়েছে। বর্তমানে আন্তঃনগর ট্রেন চালুর সম্ভাব্যতা যাচাই ও কারিগরি সমীক্ষার কাজ চলছে।
স্থানীয়দের প্রত্যাশা, লোকাল ট্রেনের নিয়মিত চলাচল নিশ্চিত করার পাশাপাশি প্রস্তাবিত ১২ কিলোমিটার রেললাইন সম্প্রসারণ ও আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হলে দুর্গাপুরসহ আশপাশের কয়েকটি উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে।
Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)
⏳ প্রসেসিং হচ্ছে...
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার
১
শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধান মন্ত্রী তারেক রহমান
২
নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যুর পর হাসপাতাল ভাঙচুর
৩
এক্সপ্রেসওয়ের একই স্থানে অল্প সময়ের ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনা, একজন নিহত
৪
সরকারি কর্মকর্তাদের ৪২ ধরনের ভাতা করমুক্ত, কর বসে মাত্র ৩ আয়ে
৫
জাল সনদে মাদ্রাসায় নিয়োগ, প্রক্সি শিক্ষকের পাঠদান
৬
কিশোরগঞ্জে ৯ মাসে ডায়রিয়ায় আক্রান্ত ২৫ হাজার, ডেঙ্গুতে ১৮০০, মৃত্যু ৩
৭
কিশোরগঞ্জে ৯ মাস পর কবর থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উত্তোলন
৮
২০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি বাস্তবায়নে ছাত্রদলের বৃক্ষরোপণ
৯
শেরপুরে নিখোঁজের একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
১০
শেরপুরে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র্যালি
১১
শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক
১২
পরিকল্পিত নগরী গড়ার প্রত্যয়ে ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস উদযাপিত
১৩
সড়কে ইট-বালু রেখে ভোগান্তি, বারহাট্টায় ৫ জনকে জরিমানা
১৪
ভাটারাঘাটে নিখোঁজের ২৬ ঘণ্টা পর মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ
১৫
ফুলপুরে দশম শ্রেণির ছাত্রীর সন্তান প্রসব, পিতৃত্ব নিয়ে অভিযোগ
১৬
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
১৭
আপত্তি সত্ত্বেও মোহনগঞ্জের ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
১৮
ময়মনসিংহে পালপাড়া থেকে দুই গরু চুরি
১৯
মাদক কারবারের প্রতিবাদ করায় ১১ জনের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন