Tawfik
৬ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার

দেশের প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও ঝুঁকিমুক্ত শৈশব, নৈতিক, আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষা, সর্বজনীন স্বাস্থ্যসেবা, পর্যাপ্ত পুষ্টি এবং খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মুক্ত পরিবেশ নিশ্চিত করা বর্তমান সরকারের সুদৃঢ় অঙ্গীকার বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৬ সালে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা করেন। ২০২৬ সালের অক্টোবর মাসে শিশু একাডেমির ৫০ বছর পূর্ণ হলো। এ উপলক্ষে আগামী ৬ থেকে ৮ অক্টোবর তিন দিনব্যাপী জাঁকজমকপূর্ণভাবে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবস ২০২৬ উদযাপিত হবে।

তিনি আরও বলেন, একটি সুসংগঠিত ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে শিশুদের সার্বিক বিকাশ অপরিহার্য। তবে শিশুশ্রম, সামাজিক সহিংসতা, বাল্যবিয়ে ও বৈষম্যের মতো চ্যালেঞ্জ এখনও বিদ্যমান। এসব সামাজিক ব্যাধি দূরীকরণে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ জরুরি।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি শিশু একেকটি ফুল এবং আগামী দিনের স্বপ্ন ও সম্ভাবনা। আজকের ছোট্ট শিশুর মধ্যেই লুকিয়ে রয়েছে আগামী দিনের পথপ্রদর্শক, অভিভাবক, শিক্ষক, বিজ্ঞানী কিংবা দেশের চালিকাশক্তি। তাই শিশুদের সঠিক যত্ন, স্নেহ ও শিক্ষার মাধ্যমে গড়ে তোলা সবার পবিত্র দায়িত্ব।

তিনি বলেন, নিষ্পাপ শিশুদের হাসিমাখা মুখই নতুন বাংলাদেশের আশা ও অসীম সম্ভাবনার প্রতীক। প্রতিটি শিশুর ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতাকে প্রস্ফুটিত করার পরিবেশ তৈরি করে দেওয়া আমাদের নৈতিক, সামাজিক ও জাতীয় দায়িত্ব।

শিশুদের কল্যাণ এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত বাংলাদেশ শিশু একাডেমি ১৯৭৮ সাল থেকে ‘জাতীয় শিশু পুরস্কার’ প্রতিযোগিতা প্রবর্তন করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন, শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শিশুদের নিরাপদে বেড়ে ওঠা এবং তাদের স্বার্থ সুরক্ষায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন বলেও উল্লেখ করেন তারেক রহমান।

তিনি বলেন, শিশুশ্রম নিরসনে ১৯৯৪ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) আইপিইসি (আইপিইসি) প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণ এবং শিশুদের প্রাতিষ্ঠানিক সুরক্ষায় তার (বেগম খালেদা জিয়া) ভূমিকা অনন্য।

প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রীড়া, শিল্প-সাহিত্যসহ নানা ক্ষেত্রে আজকের শিশুরাই আগামী দিনে দেশকে বিশ্বদরবারে নতুন উচ্চতায় আসীন করবে।

তিনি বলেন, শিশু অধিকার দিবস উদযাপনের পাশাপাশি বাংলাদেশ শিশু একাডেমির গৌরবময় সুবর্ণজয়ন্তী উদযাপিত হচ্ছে। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের প্রধান বাতিঘর শিশু একাডেমির অর্ধশতকের এই আনন্দঘন অভিযাত্রা লাখো শিশুর কণ্ঠে সুরের ঝরনা, তুলির আঁচড়ে রঙের মেলা এবং চোখে রঙিন ভবিষ্যতের দীপ্ত স্বপ্নের প্রতীক।

সরকার প্রধান আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী নতুন স্বপ্নে জাগ্রত হওয়ার এবং নতুন মানবিক অভিযাত্রার পথপ্রদর্শক হবে। শিশুর নির্মল হাসিতে, সুপ্ত স্বপ্নে ও সাফল্যে গড়ে উঠবে আগামী দিনের এক নিরাপদ, সুন্দর ও স্বনির্ভর বাংলাদেশ।

শিশু অধিকার দিবস উপলক্ষে তিনি দেশের সব শিশু, অভিভাবক, শিক্ষক এবং শিশুকল্যাণে নিয়োজিত সব ব্যক্তি ও সংস্থাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সবশেষে বাণীতে প্রধানমন্ত্রী শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বাংলা পোস্টের সাইফুল

১

কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে দৈনিক আজকের সারাদিনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

শেরপুরে শিশু অধিকার ও শিশু একাডেমি দিবস উদযাপন

৩

ফেসবুকে কর্নেল অলিকে হত্যার হুমকি, কিশোরগঞ্জে জাহানের গ্রেফতার দাবি

৪

ফেসবুকে কর্নেল অলিকে হত্যার হুমকি, কিশোরগঞ্জে জাহানের গ্রেফতার দাবি

৫

শিশু অধিকার দিবস – শেরপুরে শিশুদের সাথে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

৬

শেরপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছে শত শত মানুষ

৭

কিশোরগঞ্জে সদ্য যোগদানকৃত শিক্ষকদের সাথে মতবিনিময় সভা ও বরণ

৮

কিশোরগঞ্জে আগুনে পুড়ল বসতঘর ও সারের গুদাম, কোটি টাকার ক্ষয়ক্ষতি

৯

আশুলিয়ায় থেকে অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার, গ্রেপ্তার ২

১০

শিক্ষিকাকে থাপ্পড়, বিভাগীয় ব্যবস্থার সুপারিশ.

১১

দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেফতার

১২

কৃষক সেজে হাওর থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

১৩

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

১৪

‘বেপরোয়া’ রাজিব পরিবহনের বাস বন্ধে কাফন পরে গণস্বাক্ষর কর্মসূচি

১৫

চলন্ত তিস্তা এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে দুই বগি বিচ্ছিন্ন

১৬

ময়মনসিংহে গ্যারেজে অগ্নিকাণ্ড, পুড়ল ১১টি অটোরিকশা

১৭

মাদক নিয়ে বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

১৮

ছয় বছর ধরে শেরপুরের ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটাচ্ছে নৃ ফাউন্ডেশন

১৯

ময়মনসিংহ মেডিকেলের অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি

২০
শিরোনামঃ
❮কটিয়াদী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বাংলা পোস্টের সাইফুল❮কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে দৈনিক আজকের সারাদিনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত❮শেরপুরে শিশু অধিকার ও শিশু একাডেমি দিবস উদযাপন❮ফেসবুকে কর্নেল অলিকে হত্যার হুমকি, কিশোরগঞ্জে জাহানের গ্রেফতার দাবি❮ফেসবুকে কর্নেল অলিকে হত্যার হুমকি, কিশোরগঞ্জে জাহানের গ্রেফতার দাবি❮শিশু অধিকার দিবস – শেরপুরে শিশুদের সাথে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত❮শেরপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছে শত শত মানুষ❮কিশোরগঞ্জে সদ্য যোগদানকৃত শিক্ষকদের সাথে মতবিনিময় সভা ও বরণ❮কিশোরগঞ্জে আগুনে পুড়ল বসতঘর ও সারের গুদাম, কোটি টাকার ক্ষয়ক্ষতি❮আশুলিয়ায় থেকে অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার, গ্রেপ্তার ২