ত্রকোনার দুর্গাপুরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেম (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দুর্গাপুর থানা-পুলিশ। এর আগে সকালে কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুর্গাপুর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার, পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বাড়ির দক্ষিণ পাশে উচ্ছিষ্ট পানি ফেলতে যায় কিশোরী। এ সময় তাকে একা পেয়ে আবুল কাশেম মুখ চেপে ধরে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরদিন কিশোরী প্রতিবেশী এক নারীকে বিষয়টি জানায়। পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকে কিশোরী স্বাভাবিকভাবে হাঁটতে পারছিল না।
কিশোরীর বাবা পেশায় ঝালমুড়ি বিক্রেতা। পরিবারের অভিযোগ, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় কয়েকজন মাতব্বর তাদের ওপর চাপ সৃষ্টি করেন। ঘটনা জানাজানি হলে ভবিষ্যতে মেয়েটির বিয়ে দিতে সমস্যা হবে বলেও পরিবারকে বলা হয়।
পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, “কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেমকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।”
মন্তব্য করুন