Admin
৮ অক্টোবর ২০২৬, ৩:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিতর্ক চর্চার মধ্যে থাকলে শিক্ষার্থীরা অপরাধে জড়াবে না

দেশের বিভিন্ন স্থানে শিশু-কিশোরদের মাদক ও অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ার খবর পাওয়া যায়, যা উদ্বেগজনক। তবে কোনো শিক্ষার্থী যদি বিতর্ক চর্চার মধ্যে থাকে, তাহলে সে কখনও মাদক ও কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত হতে পারে না। খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বই পড়া ও সৃজনশীল কাজে যুক্ত থাকলে তার মধ্যে দায়িত্ববোধ, শৃঙ্খলা ও ইতিবাচক মানসিকতা গড়ে ওঠে। ফলে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতি আগ্রহ কমে।

গতকাল বুধবার বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে এসব কথা বলেন অতিথিরা। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে এদিন টাঙ্গাইল, নেত্রকোনা, গাজীপুর, মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জে দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চার জেলায় ৮টি করে দল অংশ নেয়; গাজীপুরে অংশ নেয় ১৬টি দল।

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে এবং সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের আয়োজনে ১২তম আসরের পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে রয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি।

টাঙ্গাইলে সেরা পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়
টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ দলের উম্মে হাবিবা সেরা বক্তা নির্বাচিত হয়েছে।

অংশ নেওয়া অন্য দলগুলো হলো– বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সৃষ্টি একাডেমিক স্কুল, বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজ, জেলা কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ এবং শিবনাথ উচ্চ বিদ্যালয়।
উৎসবে প্রধান অতিথি ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহিদুল ইসলাম। সমাপনী ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ তাহমিনা জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ। বিচারক ছিলেন শিক্ষক অনীক রহমান বুলবুল, ছোলায়মান হোসেন সায়েম এবং সাবেক কৃতী বিতার্কিক রাসেল আদনান।

নেত্রকোনায় আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন
নেত্রকোনার দত্ত উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নেত্রকোনা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বিজয়ী দলের আরাফাত রহমান সেরা বক্তা নির্বাচিত হয়েছে।
অংশ নেওয়া অন্য দলগুলো হলো– দত্ত উচ্চ বিদ্যালয়, রাজুর বাজার কলেজিয়েট স্কুল, চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, জাহানারা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় এবং কালেক্টরেট উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতা উদ্বোধন করেন নেত্রকোনা রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ননী গোপাল সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকাল সুহৃদ সমাবেশ জেলা কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সাহা। বিচারক ছিলেন অধ্যাপক হারাধন সরকার, শিক্ষক আসলাম মিয়া, সুস্থির সরকার, অধ্যাপক মো. শাহজাহান, রীতা চৌধুরী এবং কনা সাহা।

গাজীপুরে সেরা আবেদ আলী গার্লস স্কুল
গাজীপুরের ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আবেদ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং রানার্সআপ হয়েছে রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়। রানার্সআপ দলের দলনেতা প্রিয়ন্ত দাস সেরা বক্তা নির্বাচিত হয়েছে।
অংশ নেওয়া অন্য দলগুলো হলো– গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চাইল্ড কেয়ার হাই স্কুল, সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ, গাজীপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ, এইচ.এ.কে একাডেমি, গাজীপুর রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, বর্ণমালা স্কুল, শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন উচ্চ বিদ্যালয়, বেঞ্চমার্ক ইন্টারন্যাশনাল স্কুল, খারতৈল মনসুর আলী স্কুল অ্যান্ড কলেজ এবং রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল।

মুন্সীগঞ্জে চ্যাম্পিয়ন সিরাজদীখান উচ্চ বিদ্যালয়
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সিরাজদীখান উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন। রানার্সআপ দলের রোদেলা দে সেরা বক্তা নির্বাচিত হয়েছে।

অংশগ্রহণকারী অন্য দলগুলো হলো– ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, শুলপুর উচ্চ বিদ্যালয়, কুসুমপুর উচ্চ বিদ্যালয়, শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামপুর কামিল মাদ্রাসা এবং নেছারাবাদ নুরিয়া দাখিল মাদ্রাসা।
বিতর্ক উৎসবের উদ্বোধন করেন সিরাজদীখান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুন নাহার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আবদুল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ। সভাপতিত্ব করেন সমকাল সুহৃদ সমাবেশ জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী।

মানিকগঞ্জে সুরেন্দ্র কুমার বালিকা উচ্চ বিদ্যালয় সেরা
মানিকগঞ্জ খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় টানা পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে সরকারি সুরেন্দ্র কুমার বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। বিজয়ী দলের দলনেতা জান্নাতুল ইসলাম সেরা বক্তা নির্বাচিত হয়েছে।
অংশ নেওয়া অন্য দলগুলো হলো– মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নালী বড়রিয়া কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়, বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় এবং আফরোজা রমজান গার্লস স্কুল অ্যান্ড কলেজ।
অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুল হোসেন খান। বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার (শিক্ষা) মাসুদ আলী শাহরিয়ার এবং পিপি এএফএম নূরতাজ আলম বাহার।
(সংশ্লিষ্ট প্রতিনিধির পাঠানো তথ্য)

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার-সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

১

শেখ হাসিনাকে নিয়ে ভাইরাল অডিওর কণ্ঠ সাবেক ওসি রাকিবুলের: ডিবি

২

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি ঘোষণায় প্রজ্ঞাপন জারি

৩

বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাস, ১০ উড়োজাহাজ কেনার চুক্তি

৪

আন্তর্জাতিক জাস্টিস সামিটে যোগ দিতে তুরস্কে গেলেন আইনমন্ত্রী

৫

একই পরিবারে একাধিক ব্যক্তি সারের ডিলার নয়

৬

চরাঞ্চল ও লবণাক্ত জমিতে তুলা চাষ সম্প্রসারণের নির্দেশ কৃষিমন্ত্রীর

৭

পদমর্যাদা অনুযায়ী বেতন পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা

৮

বিতর্ক চর্চার মধ্যে থাকলে শিক্ষার্থীরা অপরাধে জড়াবে না

৯

ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক

১০

ভারতে সংখ্যালঘু নির্যাতন ও বাংলাদেশিদের হয়রানি বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

১২

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক

১৩

ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

১৪

কেন্দুয়ায় ৪৪ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুতি সভা

১৫

কেন্দুয়ায় সাফিয়া খোরশেদ মডেল একাডেমির অধ্যক্ষ হলেন মোজাম্মেল হক

১৬

খালিয়াজুরীতে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা

১৭

ময়মনসিংহে তিন সহোদরের মৃত্যুদণ্ড

১৮

নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় মদ জব্দ

১৯

তদন্ত শেষে পদে বহাল নালিতাবাড়ী উপজেলা ওলামা দলের আহ্বায়ক

২০
শিরোনামঃ
❮ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার-সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী❮শেখ হাসিনাকে নিয়ে ভাইরাল অডিওর কণ্ঠ সাবেক ওসি রাকিবুলের: ডিবি❮দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি ঘোষণায় প্রজ্ঞাপন জারি❮বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাস, ১০ উড়োজাহাজ কেনার চুক্তি❮আন্তর্জাতিক জাস্টিস সামিটে যোগ দিতে তুরস্কে গেলেন আইনমন্ত্রী❮একই পরিবারে একাধিক ব্যক্তি সারের ডিলার নয়❮চরাঞ্চল ও লবণাক্ত জমিতে তুলা চাষ সম্প্রসারণের নির্দেশ কৃষিমন্ত্রীর❮পদমর্যাদা অনুযায়ী বেতন পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা❮বিতর্ক চর্চার মধ্যে থাকলে শিক্ষার্থীরা অপরাধে জড়াবে না❮ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক