Admin
৮ অক্টোবর ২০২৬, ২:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে তিন সহোদরের মৃত্যুদণ্ড

ময়মনসিংহের নান্দাইলে কৃষক শফিকুল ইসলাম সবি হত্যা মামলায় তিন সহোদরকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-মোজাম্মেল হক স্বপন, আপন মিয়া ও রিপন মিয়া। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া ও আসাদুল।

আদালত সূত্র ও মামলার নথি অনুযায়ী, নান্দাইলের চর ভেলামারী এলাকার হযরত আলীর ছেলে কৃষক শফিকুল ইসলাম সবির সঙ্গে আসামিদের জমি নিয়ে বিরোধ ছিল। এর জেরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাট এলাকার একটি কাপড়ের দোকানে বসে থাকা অবস্থায় শফিকুল ইসলামের ওপর হামলা করা হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে নান্দাইল থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

 

মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা ও উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোজাম্মেল হক স্বপন ও আপন মিয়া এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের কয়েকজন আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিপন মিয়া এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসাদুল পলাতক রয়েছেন বলে মামলাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন আনোয়ার আজিজ টুটুল এবং আসামিপক্ষে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন এ কে এম আমানউল্লাহ বাদল।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার-সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

১

শেখ হাসিনাকে নিয়ে ভাইরাল অডিওর কণ্ঠ সাবেক ওসি রাকিবুলের: ডিবি

২

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি ঘোষণায় প্রজ্ঞাপন জারি

৩

বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাস, ১০ উড়োজাহাজ কেনার চুক্তি

৪

আন্তর্জাতিক জাস্টিস সামিটে যোগ দিতে তুরস্কে গেলেন আইনমন্ত্রী

৫

একই পরিবারে একাধিক ব্যক্তি সারের ডিলার নয়

৬

চরাঞ্চল ও লবণাক্ত জমিতে তুলা চাষ সম্প্রসারণের নির্দেশ কৃষিমন্ত্রীর

৭

পদমর্যাদা অনুযায়ী বেতন পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা

৮

বিতর্ক চর্চার মধ্যে থাকলে শিক্ষার্থীরা অপরাধে জড়াবে না

৯

ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক

১০

ভারতে সংখ্যালঘু নির্যাতন ও বাংলাদেশিদের হয়রানি বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

১২

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক

১৩

ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

১৪

কেন্দুয়ায় ৪৪ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুতি সভা

১৫

কেন্দুয়ায় সাফিয়া খোরশেদ মডেল একাডেমির অধ্যক্ষ হলেন মোজাম্মেল হক

১৬

খালিয়াজুরীতে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা

১৭

ময়মনসিংহে তিন সহোদরের মৃত্যুদণ্ড

১৮

নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় মদ জব্দ

১৯

তদন্ত শেষে পদে বহাল নালিতাবাড়ী উপজেলা ওলামা দলের আহ্বায়ক

২০
শিরোনামঃ
❮ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার-সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী❮শেখ হাসিনাকে নিয়ে ভাইরাল অডিওর কণ্ঠ সাবেক ওসি রাকিবুলের: ডিবি❮দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি ঘোষণায় প্রজ্ঞাপন জারি❮বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাস, ১০ উড়োজাহাজ কেনার চুক্তি❮আন্তর্জাতিক জাস্টিস সামিটে যোগ দিতে তুরস্কে গেলেন আইনমন্ত্রী❮একই পরিবারে একাধিক ব্যক্তি সারের ডিলার নয়❮চরাঞ্চল ও লবণাক্ত জমিতে তুলা চাষ সম্প্রসারণের নির্দেশ কৃষিমন্ত্রীর❮পদমর্যাদা অনুযায়ী বেতন পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা❮বিতর্ক চর্চার মধ্যে থাকলে শিক্ষার্থীরা অপরাধে জড়াবে না❮ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক