Admin
৮ অক্টোবর ২০২৬, ২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় সাফিয়া খোরশেদ মডেল একাডেমির অধ্যক্ষ হলেন মোজাম্মেল হক

নেত্রকোনার কেন্দুয়া পৌর সদরের সাফিয়া খোরশেদ মডেল একাডেমির অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কেন্দুয়া সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক ও ব্যবস্থাপনা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মো. মোজাম্মেল হক।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে কেন্দুয়া পৌর সদরে অবস্থিত সাফিয়া খোরশেদ মডেল একাডেমি প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে সাফিয়া খোরশেদ মডেল একাডেমির প্রতিষ্ঠাতা, কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন আহমেদ খোকন নবনিযুক্ত অধ্যক্ষ মো. মোজাম্মেল হকের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।

দায়িত্ব গ্রহণের পর মো. মোজাম্মেল হক বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়া যেমন সম্মানের, তেমনি এটি বড় দায়িত্বও। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে তিনি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে আদর্শ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলাই তাঁর অন্যতম লক্ষ্য। এ ক্ষেত্রে শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সচেতন ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক কর্মকর্তা আব্দুস সাত্তার (মাতাম্বর), কেন্দুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার, কেন্দুয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আবুল বাশার, পৌর বিএনপির সহসভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদির (সুরুজ)সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া সাফিয়া খোরশেদ মডেল একাডেমির শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত অধ্যক্ষ মো. মোজাম্মেল হকের দীর্ঘ শিক্ষকতা ও প্রশাসনিক অভিজ্ঞতার প্রশংসা করেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও উন্নত হবে এবং সাফিয়া খোরশেদ মডেল একাডেমি কেন্দুয়ার শিক্ষাঙ্গনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সংক্ষিপ্ত ও অনাড়ম্বর হলেও নতুন অধ্যক্ষের দায়িত্ব গ্রহণকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার-সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

১

শেখ হাসিনাকে নিয়ে ভাইরাল অডিওর কণ্ঠ সাবেক ওসি রাকিবুলের: ডিবি

২

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি ঘোষণায় প্রজ্ঞাপন জারি

৩

বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাস, ১০ উড়োজাহাজ কেনার চুক্তি

৪

আন্তর্জাতিক জাস্টিস সামিটে যোগ দিতে তুরস্কে গেলেন আইনমন্ত্রী

৫

একই পরিবারে একাধিক ব্যক্তি সারের ডিলার নয়

৬

চরাঞ্চল ও লবণাক্ত জমিতে তুলা চাষ সম্প্রসারণের নির্দেশ কৃষিমন্ত্রীর

৭

পদমর্যাদা অনুযায়ী বেতন পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা

৮

বিতর্ক চর্চার মধ্যে থাকলে শিক্ষার্থীরা অপরাধে জড়াবে না

৯

ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক

১০

ভারতে সংখ্যালঘু নির্যাতন ও বাংলাদেশিদের হয়রানি বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

১২

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক

১৩

ভালুকায় নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

১৪

কেন্দুয়ায় ৪৪ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুতি সভা

১৫

কেন্দুয়ায় সাফিয়া খোরশেদ মডেল একাডেমির অধ্যক্ষ হলেন মোজাম্মেল হক

১৬

খালিয়াজুরীতে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতিমূলক সভা

১৭

ময়মনসিংহে তিন সহোদরের মৃত্যুদণ্ড

১৮

নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় মদ জব্দ

১৯

তদন্ত শেষে পদে বহাল নালিতাবাড়ী উপজেলা ওলামা দলের আহ্বায়ক

২০
শিরোনামঃ
❮ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার-সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী❮শেখ হাসিনাকে নিয়ে ভাইরাল অডিওর কণ্ঠ সাবেক ওসি রাকিবুলের: ডিবি❮দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি ঘোষণায় প্রজ্ঞাপন জারি❮বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাস, ১০ উড়োজাহাজ কেনার চুক্তি❮আন্তর্জাতিক জাস্টিস সামিটে যোগ দিতে তুরস্কে গেলেন আইনমন্ত্রী❮একই পরিবারে একাধিক ব্যক্তি সারের ডিলার নয়❮চরাঞ্চল ও লবণাক্ত জমিতে তুলা চাষ সম্প্রসারণের নির্দেশ কৃষিমন্ত্রীর❮পদমর্যাদা অনুযায়ী বেতন পাবেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা❮বিতর্ক চর্চার মধ্যে থাকলে শিক্ষার্থীরা অপরাধে জড়াবে না❮ভিসা সহজীকরণ ও বাণিজ্য বৃদ্ধি জোরদারে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও মাহ্দী আমিনের বৈঠক