Tawfik
৭ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে দৈনিক আজকের সারাদিনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Screenshot

কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক আজকের সারাদিন পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকেলে কিশোরগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক আজকের সারাদিনের সম্পাদক দিলরুবা আনামের সভাপতিত্বে এবং জাভেদ ইকবালের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে দৈনিক আজকের সারাদিনের নিজস্ব প্রতিনিধি জামাল উদ্দিন বলেন, ‘আমার সাংবাদিকতার হাতেখড়ি এই প্রতিষ্ঠান থেকেই। আজকের সারাদিন আমাকে সাংবাদিকতার জগতে প্রবেশের সুযোগ করে দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা আজও অটুট। ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করি।’

কিশোরগঞ্জ আলমগীর হোসেন সিটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম শিপলু বলেন, ‘২০০৪ সালে কামরুল আনাম ভাইয়ের হাত ধরে কিশোরগঞ্জে দৈনিক আজকের সারাদিন পত্রিকার যাত্রা শুরু হয়। দীর্ঘ এই পথচলায় পাঠকদের ভালোবাসা ও আস্থা ছিল পত্রিকাটির সবচেয়ে বড় শক্তি। বর্তমান সময়ে পত্রিকাটির নিয়মিত প্রকাশনা ব্যয় নির্বাহ করা অত্যন্ত কঠিন। তবুও পাঠকদের প্রতি দায়বদ্ধতা থেকে পত্রিকাটি নিয়মিত প্রকাশ করা হচ্ছে। এই পথচলা অব্যাহত রাখতে তিনি স্থানীয় ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতার আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, ‘দৈনিক আজকের সারাদিনের প্রতিষ্ঠাতা কামরুল আনামের মৃত্যুর পর আশঙ্কা ছিল হয়তো পত্রিকাটির পথচলা থেমে যাবে। কিন্তু তাঁর সহধর্মিণী দিলরুবা আনাম অত্যন্ত দক্ষতা ও সাহসের সঙ্গে পত্রিকাটির সম্পাদনার দায়িত্ব পালন করছেন। আমি আশা করি, আগামী দিনেও পত্রিকাটি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা ধরে রেখে আরও এগিয়ে যাবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাসুদুল হাসান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এ কে নাসিম খান, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা। আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সম্পাদক দিলরুবা আনাম ও সংসদ সদস্য মাজহারুল ইসলাম। পরে উপস্থিত অতিথিদের মধ্যে কেক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

 

 

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বাংলা পোস্টের সাইফুল

১

কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে দৈনিক আজকের সারাদিনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

শেরপুরে শিশু অধিকার ও শিশু একাডেমি দিবস উদযাপন

৩

ফেসবুকে কর্নেল অলিকে হত্যার হুমকি, কিশোরগঞ্জে জাহানের গ্রেফতার দাবি

৪

ফেসবুকে কর্নেল অলিকে হত্যার হুমকি, কিশোরগঞ্জে জাহানের গ্রেফতার দাবি

৫

শিশু অধিকার দিবস – শেরপুরে শিশুদের সাথে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

৬

শেরপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছে শত শত মানুষ

৭

কিশোরগঞ্জে সদ্য যোগদানকৃত শিক্ষকদের সাথে মতবিনিময় সভা ও বরণ

৮

কিশোরগঞ্জে আগুনে পুড়ল বসতঘর ও সারের গুদাম, কোটি টাকার ক্ষয়ক্ষতি

৯

আশুলিয়ায় থেকে অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার, গ্রেপ্তার ২

১০

শিক্ষিকাকে থাপ্পড়, বিভাগীয় ব্যবস্থার সুপারিশ.

১১

দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেফতার

১২

কৃষক সেজে হাওর থেকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

১৩

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

১৪

‘বেপরোয়া’ রাজিব পরিবহনের বাস বন্ধে কাফন পরে গণস্বাক্ষর কর্মসূচি

১৫

চলন্ত তিস্তা এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে দুই বগি বিচ্ছিন্ন

১৬

ময়মনসিংহে গ্যারেজে অগ্নিকাণ্ড, পুড়ল ১১টি অটোরিকশা

১৭

মাদক নিয়ে বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

১৮

ছয় বছর ধরে শেরপুরের ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটাচ্ছে নৃ ফাউন্ডেশন

১৯

ময়মনসিংহ মেডিকেলের অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি

২০
শিরোনামঃ
❮কটিয়াদী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বাংলা পোস্টের সাইফুল❮কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে দৈনিক আজকের সারাদিনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত❮শেরপুরে শিশু অধিকার ও শিশু একাডেমি দিবস উদযাপন❮ফেসবুকে কর্নেল অলিকে হত্যার হুমকি, কিশোরগঞ্জে জাহানের গ্রেফতার দাবি❮ফেসবুকে কর্নেল অলিকে হত্যার হুমকি, কিশোরগঞ্জে জাহানের গ্রেফতার দাবি❮শিশু অধিকার দিবস – শেরপুরে শিশুদের সাথে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত❮শেরপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নিঃস্ব হচ্ছে শত শত মানুষ❮কিশোরগঞ্জে সদ্য যোগদানকৃত শিক্ষকদের সাথে মতবিনিময় সভা ও বরণ❮কিশোরগঞ্জে আগুনে পুড়ল বসতঘর ও সারের গুদাম, কোটি টাকার ক্ষয়ক্ষতি❮আশুলিয়ায় থেকে অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার, গ্রেপ্তার ২