Tawfik
৬ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলপুরে দশম শ্রেণির ছাত্রীর সন্তান প্রসব, পিতৃত্ব নিয়ে অভিযোগ

ফুলপুর প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে দশম শ্রেণির এক শিক্ষার্থী কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। গত পরশু ফুলপুর সদর ইউনিয়নের ঠাকুরবাখাই গ্রামের নিজ বাড়িতে তিনি সন্তান প্রসব করেন। ওই শিক্ষার্থীর অভিযোগ, পাশের এলাকার হাফেজ রনি তালুকদারের সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্কের কারণে তিনি গর্ভবতী হন। নবজাতক শিশুটির বাবা রনি তালুকদার বলেও দাবি করেছেন তিনি।

 

ওই শিক্ষার্থীর অভিযোগ, প্রথমবারের ঘটনার ভিডিও ধারণ করে তাঁকে ভয়ভীতি দেখানো ও ব্ল্যাকমেল করা হয়। পরে ওই ভিডিও দেখিয়ে ভয় দেখিয়ে আরও কয়েকবার তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ওই শিক্ষার্থী আরও দাবি করেন, তাঁর গর্ভধারণের জন্য রনি তালুকদারই দায়ী এবং নবজাতক শিশুটির পিতৃত্বও তাঁর। এ ঘটনায় তিনি সন্তানের পিতৃত্বের স্বীকৃতি চান।

 

এ বিষয়ে অভিযুক্ত রনি তালুকদারের চাচার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে যদি প্রমাণ হয় যে নবজাতক শিশুটির বাবা তাঁর ভাতিজা রনি তালুকদার, তাহলে ওই নারী ও শিশুকে সম্মানের সঙ্গে গ্রহণ করা হবে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রনি তালুকদার বিবাহিত এবং তাঁর সন্তান রয়েছে। তিনি ঢাকার একটি মাদ্রাসায় চাকরি করেন বলেও স্থানীয়ভাবে জানা গেছে। তবে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

 

এদিকে, শিশুটির পিতৃত্ব নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার দাবি জানিয়েছেন ওই শিক্ষার্থী। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত ঘটনা এবং শিশুটির পিতৃত্ব নিশ্চিত হওয়ার বিষয়টি নির্ধারিত হবে।

 

অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ ঘটনায় কারও বক্তব্য বা সংশ্লিষ্ট নথি পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মকর্তাদের ৪২ ধরনের ভাতা করমুক্ত, কর বসে মাত্র ৩ আয়ে

১

জাল সনদে মাদ্রাসায় নিয়োগ, প্রক্সি শিক্ষকের পাঠদান

২

কিশোরগঞ্জে ৯ মাসে ডায়রিয়ায় আক্রান্ত ২৫ হাজার, ডেঙ্গুতে ১৮০০, মৃত্যু ৩

৩

কিশোরগঞ্জে ৯ মাস পর কবর থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উত্তোলন

৪

২০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি বাস্তবায়নে ছাত্রদলের বৃক্ষরোপণ

৫

শেরপুরে নিখোঁজের একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

৬

শেরপুরে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি

৭

শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক

৮

পরিকল্পিত নগরী গড়ার প্রত্যয়ে ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস উদযাপিত

৯

সড়কে ইট-বালু রেখে ভোগান্তি, বারহাট্টায় ৫ জনকে জরিমানা

১০

ভাটারাঘাটে নিখোঁজের ২৬ ঘণ্টা পর মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ

১১

ফুলপুরে দশম শ্রেণির ছাত্রীর সন্তান প্রসব, পিতৃত্ব নিয়ে অভিযোগ

১২

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

১৩

আপত্তি সত্ত্বেও মোহনগঞ্জের ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

১৪

ময়মনসিংহে পালপাড়া থেকে দুই গরু চুরি

১৫

মাদক কারবারের প্রতিবাদ করায় ১১ জনের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

১৬

নিরাপদ বসতি ও মানসম্মত শিক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি: ডিসি সোহানা নাসরিন

১৭

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

১৮

ডেপুটি স্পিকারের উদ্যোগে ফের চালু জারিয়ার লোকাল ট্রেন, স্বস্তি ফিরল হাজারো যাত্রীর

১৯

বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ

২০
শিরোনামঃ
❮সরকারি কর্মকর্তাদের ৪২ ধরনের ভাতা করমুক্ত, কর বসে মাত্র ৩ আয়ে❮জাল সনদে মাদ্রাসায় নিয়োগ, প্রক্সি শিক্ষকের পাঠদান❮কিশোরগঞ্জে ৯ মাসে ডায়রিয়ায় আক্রান্ত ২৫ হাজার, ডেঙ্গুতে ১৮০০, মৃত্যু ৩❮কিশোরগঞ্জে ৯ মাস পর কবর থেকে মাদ্রাসা ছাত্রের লাশ উত্তোলন❮২০ কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতি বাস্তবায়নে ছাত্রদলের বৃক্ষরোপণ❮শেরপুরে নিখোঁজের একদিন পর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার❮শেরপুরে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি❮শেরপুর জেলা কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক❮পরিকল্পিত নগরী গড়ার প্রত্যয়ে ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস উদযাপিত❮সড়কে ইট-বালু রেখে ভোগান্তি, বারহাট্টায় ৫ জনকে জরিমানা