Editor
৪ অক্টোবর ২০২৬, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩০ বছর ধরে গাছ ছাঁটাই করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী কামাল

কিশোরগঞ্জের কটিয়াদীর প্রতিবন্ধী কামাল হোসেন (৪২) জন্ম থেকেই দুই পা অচল। স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না। অন্যের ওপর নির্ভর করে জীবন কাটানোর কথা থাকলেও প্রতিবন্ধকতাকে হার মানিয়ে মাত্র ১২ বছর বয়সেই হাতে তুলে নেন দা ও দড়ি।

এরপর কেটে গেছে প্রায় তিন দশক। এখনও মানুষের বাড়ি-বাগানে গাছ ছাঁটাই করেই জীবিকা নির্বাহ করছেন তিনি।

কামাল হোসেন উপজেলার মসূয়া ইউনিয়নের পং মসূয়া খাঁ বাড়ির আব্দুল হেকিম খাঁর ছেলে।

তিনি জীবন যুদ্ধে এক অদম্য সাহসী সৈনিক। প্রতিবন্ধী কামালের হার না মানা সংগ্রামী জীবনের দৃষ্টান্ত অনেক বেকার যুবকের অনুপ্রেরণার উৎস হিসেবে নজির স্থাপন করেছে।

তার জীবন যেন অসহায়ত্বের কাছে আত্মসমর্পণ না করার এক নীরব গল্প। দুই পা অচল হলেও থেমে নেই তার জীবনযুদ্ধ। তিন দশক ধরে গাছের ডালে ডালে জীবিকার সন্ধান করা এই মানুষটির এখন একটাই চাওয়া ভিক্ষা নয়, নিজের পায়ে দাঁড়িয়ে পরিবার নিয়ে বাঁচার মতো একটি স্থায়ী কর্মসংস্থান।

জানা যায়, শারীরিক প্রতিবন্ধকতা কামাল হোসেনের চলার পথকে থামাতে পারেনি। প্রতিদিন একটি দা, প্রায় ৪০ ফুট লম্বা দড়ি ও অটোরিকশা নিয়ে ছুটে চলেন মানুষের বাড়ি-বাড়ি। গাছে উঠে ডালপালা ছাঁটাই করেন। কাজ মিললে দিনে আয় হয় ৫০০ থেকে ১ হাজার টাকা। কিন্তু প্রতিদিন কাজ থাকে না। ফলে অনিশ্চিত এই আয় দিয়েই বৃদ্ধ বাবার ওষুধ, স্ত্রী-সন্তানের খাবার, পোশাক ও পড়াশোনার খরচ চালাতে হচ্ছে তাকে।

কামালের পরিবারে রয়েছে বৃদ্ধ বাবা, স্ত্রী পারভিন আক্তার, দুই ছেলে ও দুই মেয়ে। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন। অন্য সন্তানদের পড়াশোনার খরচ বহন করতে হিমশিম খেতে হয় তাকে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ছোটবেলা থেকেই চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছেন কামাল। জন্মগত শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিক কোনো পেশায় যুক্ত হওয়ার সুযোগ ছিল না। কিন্তু কারও বোঝা হয়ে থাকতে চাননি তিনি। মাত্র ১২ বছর বয়সে গাছ ছাঁটাইয়ের কাজ শুরু করেন। সেই থেকে টানা প্রায় ৩০ বছর ধরে একই কাজ করে আসছেন।

জীবনে হার না মানা অদম্য সাহসী কামাল হোসেন বলেন, জন্ম থেকেই আমার দুই পা অচল। ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে আসছি। ১২ বছর বয়স থেকে গাছ ছাঁটাইয়ের কাজ করি। মানুষের গাছ পরিষ্কার করে যা আয় হয়, তা দিয়েই সংসার চালাই। প্রতিদিন কাজ পাওয়া যায় না। কাজ না থাকলে খুব কষ্টে দিন কাটাতে হয়। এখন বয়স হয়েছে। আগের মতো শরীরে শক্তি নেই। তারপরও সংসারের জন্য কাজ করতে হয়। ছেলে-মেয়েদের পড়াশোনা ও বাবার ওষুধের খরচ চালাতে গিয়ে অনেক সময় হিমশিম খেতে হয়।

কামালের স্ত্রী পারভিন আক্তার বলেন, আমার স্বামী প্রতিবন্ধী হলেও কারও কাছে হাত পাততে চান না। দীর্ঘদিন ধরে কষ্ট করে সংসার চালাচ্ছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার জন্য গাছে ওঠা ও কাজ করা আরও কঠিন হয়ে যাচ্ছে। সরকার যদি আমাদের একটি মুদি দোকান করে দেওয়ার ব্যবস্থা করত, তাহলে ছেলে-মেয়েদের নিয়ে কোনোভাবে সংসারটা চালাতে পারতাম।

স্থানীয় সমাজসেবক মোস্তফা কামাল বলেন, প্রতিবন্ধী হয়েও কামাল কারও কাছে ভিক্ষা চান না। নিজের শ্রম দিয়ে প্রায় ৩০ বছর ধরে সংসার চালাচ্ছেন। প্রতিদিন তাকে দা, দড়ি ও অটোরিকশা নিয়ে কাজের সন্ধানে বের হতে দেখা যায়। তার মতো মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন।

মসূয়া ইউনিয়ন পরিষদের সদস্য সোহেল মিয়া বলেন, তিন দশক ধরে গাছ ছাঁটাই করে জীবিকা নির্বাহ করছেন কামাল। শারীরিক প্রতিবন্ধকতা তার কর্মজীবনকে কঠিন করে তুললেও তিনি থেমে যাননি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই শ্রমনির্ভর কাজ তার জন্য কষ্টকর হয়ে উঠছে। কামালের জন্য একটি স্থায়ী কর্মসংস্থান বা কোনো ব্যবসার ব্যবস্থা করা গেলে পরিবারটি উপকৃত হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের পাচ বিভাগে বৃষ্টির আভাস

১

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে সরকার

২

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মন্ত্রী

৩

২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠান ছিল আমার মায়ের জীবনের শেষ অনুষ্ঠান : প্রধান মন্ত্রী

৪

‘আ’লীগের নেতাকর্মীরা ৪০ হাত মাটির নিচে থাকলেও ধরে নিয়ে আসব’

৫

কেন্দুয়ায় সুদের টাকা নিয়ে বিরোধে গরু ব্যবসায়ীকে মারধর ও ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

৬

এসআরবির অভিযানে কিশোরগঞ্জে ১৮৩পিস ইয়াবাসহ ২মাদক কারবারি গ্রেপ্তার

৭

ভালুকায় মুরগিবাহী পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, এনজিওকর্মী নিহত

৮

পাকুন্দিয়ায় দুই মাসেও সন্ধান মেলেনি বুলবুলের, স্বামীকে ফিরে পেতে স্ত্রীর আকুতি

৯

ট্রেনে মাদক পাচারে সহযোগিতার অভিযোগ ভৈরব স্টেশনের আরএসবি সদস্য আমিনুলের বিরুদ্ধে

১০

ত্রিশালে মাদক মামলার আসামিদের দ্রুত জামিন, কমছে না কারবার

১১

কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন / আসন শূন্য হতেই মনোনয়ন যুদ্ধে বিএনপি-জামায়াত

১২

গবেষণার বাণিজ্যিকীকরণে ১০ প্রতিষ্ঠানের সঙ্গে বাকৃবির চুক্তি

১৩

ধোবাউড়ায় প্রধান শিক্ষককে মারধর

১৪

কেন্দুয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম: তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের শেষ ধাপের প্রশিক্ষণ উদ্বোধন

১৫

ময়মনসিংহে কৃষকের মরদেহ উদ্ধার

১৬

শেরপুরে রোহিঙ্গা নারীর নামে একই দিনে জন্ম ও মৃত্যু সনদ! চেয়ারম্যান-সচিবকে শোকজ

১৭

ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে দুই জিডি, শনাক্তে সাইবার ইউনিটে আবেদন

১৮

পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, তহবিলে জমা ১৩৩ কোটি

১৯

ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক

২০
শিরোনামঃ
❮দেশের পাচ বিভাগে বৃষ্টির আভাস❮এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়েছে সরকার❮জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মন্ত্রী❮২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠান ছিল আমার মায়ের জীবনের শেষ অনুষ্ঠান : প্রধান মন্ত্রী❮‘আ’লীগের নেতাকর্মীরা ৪০ হাত মাটির নিচে থাকলেও ধরে নিয়ে আসব’❮কেন্দুয়ায় সুদের টাকা নিয়ে বিরোধে গরু ব্যবসায়ীকে মারধর ও ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ❮এসআরবির অভিযানে কিশোরগঞ্জে ১৮৩পিস ইয়াবাসহ ২মাদক কারবারি গ্রেপ্তার❮ভালুকায় মুরগিবাহী পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, এনজিওকর্মী নিহত❮পাকুন্দিয়ায় দুই মাসেও সন্ধান মেলেনি বুলবুলের, স্বামীকে ফিরে পেতে স্ত্রীর আকুতি❮ট্রেনে মাদক পাচারে সহযোগিতার অভিযোগ ভৈরব স্টেশনের আরএসবি সদস্য আমিনুলের বিরুদ্ধে