Admin
৩১ অগাস্ট ২০২৫, ৯:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গৌরীপুরে জমি-সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ১৩জন আহত

oplus_0

গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের গিধাঊষা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন, তাদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর, তাঁরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গিধাঊষা গ্রামের ফেরদৌস ও হিমেল মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবত ২৮ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছে। জমিটি বিগত ৩২ বছর যাবত ফেরদৌস মিয়ার পরিবার ভোগদখল করে আসলেও, সম্প্রতি বিআরএস খতিয়ানে হিমেল মিয়ার দাদা সাধু মিয়ার নাম পাওয়া গেছে। তাই বিআরএস মূলে জমির মালিকানা দাবি করে হিমেলের পরিবার।

অপরদিকে, ফেরদৌস মিয়া দাবি করেন, জমিটি তার চাচা ফজলুর রহমান ও ফুফু মিনা আক্তার ১৯৯৩ সালে হিমেলের দাদা সাধু মিয়ার ফুফু শহর বানুর কাছ থেকে ক্রয় করেছেন। এ জমির দলিলে স্বাক্ষী হিসেবে সাধু মিয়ার স্বাক্ষর রয়েছে। এ নিয়ে দুই পারিবারে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে।

পূর্ববিরোধের জেরে গত ২৬ আগস্ট হিমেল মিয়ার পরিবারের লোকজন ফেরদৌস মিয়ার পরিবারের লোকজনের উপর দেশিয় অত্র-সস্ত্র নিয়ে হামলা করে এবং ঘরবাড়ি ভাংচুর করে ও জমিতে থাকা অনেক গাছ কেটে ফেলে। এসময় নারী-পুরুষসহ আটজন আহত হয়েছে ফেরদৌস মিয়ার পরিবারপর। এ হামলার জবাবে এদিন রাতে ফেরদৌস মিয়ার পরিবার প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়, তখন ৫ জন আহত হয়েছেন। তবে এ হামলার বিষয়টি অস্বীকার করেছে উভয় পরিবার।

এ ঘটনায় ফেরদৌস ও হিমেল মিয়া বাদী হয়ে গৌরীপুর থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেছেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উভয় পক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ

১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউই

ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশ

হালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণ

শেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটক

শেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশ

স্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজ

ময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরা

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে

১০

ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান

১১

হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

১২

লালকার্ডে মাদক-বাল্যবিয়ের প্রতিবাদ

১৩

সাবেক মেয়র পিন্টুর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে কায়সার কামাল

১৪

দুর্গাপুরে চারা হাতে হাসল প্রতিবন্ধী শিক্ষার্থীরা

১৫

মগড়া নদীর ভাঙনে বিলীনের ঝুঁকিতে বিদ্যালয়

১৬

ফলাফলে মোহনগঞ্জ পাইলট স্কুলের জয়জয়কার

১৭

কেন্দুয়ায় অসাধারণ সাফল্য অর্জন করেছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠ

১৮

ত্রিশালে তিনজনের কারাদণ্ড

১৯

শেরপুরে ইউনিয়ন যুবলীগ সভাপতি রিপন গ্রেফতার

২০
শিরোনামঃ
ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউইভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশহালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণশেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটকশেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশস্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরামুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে