Admin
৭ সেপ্টেম্বর ২০২৫, ৯:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছয় দফা দাবি নিয়ে দ্বিতীয় দফায় শিক্ষকদের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছয় দফা নিয়ে আজ দ্বিতীয়বারের মতো শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক দপ্তরের সম্মেলনকক্ষে
(বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছয় দফা নিয়ে আজ দ্বিতীয়বারের মতো শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক দপ্তরের সম্মেলনকক্ষে)

অনলাইন ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনে ছয় দফা দাবি নিয়ে আজ শনিবার দ্বিতীয়বারের মতো শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে আলোচনা ফলপ্রসূ হয়নি বলে জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার একই বিষয়ে প্রায় সাড়ে চার ঘণ্টা আলোচনা হলেও কোনো ফলাফল আসেনি।

আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক দপ্তরের সম্মেলনকক্ষে আন্দোলনকারীদের ১৫ জন প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসেন শিক্ষকেরা। ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. শহীদুল হক, সহকারী প্রক্টর অধ্যাপক সোনিয়া সেহেলী ও অধ্যাপক কাজী ফরহাদ কাদির, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক জোয়ার্দ্দার ফারুক আহমেদ, ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা আজ শিক্ষকদের সঙ্গে বসেছিলাম। দুই ঘণ্টা ধরে আলোচনা করেছি। তবে আলোচনা ফলপ্রসূ হয়নি। শিক্ষকেরা আমাদের কিছু প্রস্তাবনা দিয়েছেন, যেগুলোর বিষয়ে আমাদের দ্বিমত আছে। আমরা এখনো ছয় দফা দাবিতে অনড় এবং আমরা প্রস্তাবনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারিনি।’

ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. শহীদুল হক বলেন, ‘আলোচনার সিদ্ধান্ত আমরা এখনই জানাচ্ছি না। আলোচনা যেহেতু চলমান, তাই শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে তাদের দেওয়া প্রস্তাবনাগুলোর বিষয়ে সিদ্ধান্ত দিলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব। শিক্ষার্থীরা আমাদের তাদের মতামত জানালেই আমরা উপাচার্যকে বিষয়টি জানিয়ে দেব। এরপর দ্রুত সময়ের মধ্যে সিন্ডিকেট সভা ডাকার বিষয়ে উপাচার্য সিদ্ধান্ত নেবেন।’

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ

১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউই

ভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশ

হালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণ

শেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটক

শেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশ

স্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজ

ময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরা

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে

১০

ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান

১১

হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

১২

লালকার্ডে মাদক-বাল্যবিয়ের প্রতিবাদ

১৩

সাবেক মেয়র পিন্টুর চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে কায়সার কামাল

১৪

দুর্গাপুরে চারা হাতে হাসল প্রতিবন্ধী শিক্ষার্থীরা

১৫

মগড়া নদীর ভাঙনে বিলীনের ঝুঁকিতে বিদ্যালয়

১৬

ফলাফলে মোহনগঞ্জ পাইলট স্কুলের জয়জয়কার

১৭

কেন্দুয়ায় অসাধারণ সাফল্য অর্জন করেছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠ

১৮

ত্রিশালে তিনজনের কারাদণ্ড

১৯

শেরপুরে ইউনিয়ন যুবলীগ সভাপতি রিপন গ্রেফতার

২০
শিরোনামঃ
ঢাবি ছাত্রদলের নতুন কমিটি যে কোনো সময়, আলোচনায় একাধিক পরিচিত মুখ১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ দাখিল পরীক্ষার্থী, পাস করেনি কেউইভবন-ইমারতের নকশা অনুমোদন করবে মউক, মসিককে সহযোগিতার নির্দেশহালুয়াঘাটে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ছাগল বিতরণশেরপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাছের ব্যবসায়ী আটকশেরপুর জেলা প্রশাসকের গ্রামীণ ঘরবাড়ির জলাবদ্ধতা পরিদর্শন ও পানি নিষ্কাশন ব্যবস্থা জোরদার করার নির্দেশস্কুল শাখা বিলুপ্ত, তবুও শতভাগ ফেলের তালিকায় মুক্তাগাছা কলেজময়মনসিংহের যমজ ভাই-বোন পেল জিপিএ-৫ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৭.৩৯ শতাংশ, এগিয়ে মেয়েরামুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ, জামায়াতের ৩ নেতা কারাগারে