Admin
৫ অগাস্ট ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্বশুরবাড়ির বৈদ্যুতিক মিটারে আগুন দিলেন যুবক

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের নান্দাইলে স্ত্রীকে ফেরত না নিতে পেরে শ্বশুরবাড়ির উঠানে ও বৈদ্যুতিক মিটারে আগুন ধরিয়ে দিয়েছেন মো. মোজাহিদ (২৬) নামের এক যুবক। রবিবার (৩ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করে ভুক্তভোগী পরিবার।

স্থানীয় ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বালিয়াপাড়া গ্রামের মো. কাশেম আলী ফকিরের মেয়ে সুলতানা আক্তারকে (২৩) প্রায় চার বছর আগে বিয়ে করেন রসুলপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে মোজাহিদ।

বিয়ের এক বছর না পেরোতেই মুজাহিদ যৌতুকের জন্য স্ত্রী সুলতানাকে চাপ প্রয়োগ করেন। পরে কয়েক দফায় তাকে ৮০ হাজার টাকা দেয় সুলতানার পরিবার। কয়েক মাস পর ফের এক লাখ টাকা দাবি করেন মোজাহিদ। এতে সুলতানা রাজি না হলে তাকে মারধর করা হয়। এমন পরিস্থিতিতে বাবার বাড়িতে চলে যায় সুলতানা। পরে এমন ঘটনা আর ঘটবে না জানিয়ে লিখিত প্রতিশ্রুতি দিয়ে স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসে মোজাহিদ। কিন্তু আবারও তাকে মারধর করা হয়। এতে ফের বাবার বাড়িতে চলে যায় সুলতানা। পরে তাকে নিতে এলে সে যেতে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে রাতের আঁধারে বাড়ির উঠানে ও বৈদ্যুতিক মিটারে আগুন ধরিয়ে দেয় মুজাহিদ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মুজাহিদুল ইসলাম। তিনি জানান, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ নতুন ৪ সদস্য

অগ্নিদগ্ধ নিবারণ হাজংয়ের পাশে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল

শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা দিয়ে স্কুল-কলেজে চিঠি

সাবেক কাউন্সিলর তোতা গ্রেপ্তার

খালেদা জিয়া মৃত্যুবরণ করলেও পরাজিত হননি, পালিয়ে গেছেন শেখ হাসিনা: রিজভী

র‌্যাব বিলুপ্ত করে গঠন হচ্ছে এসআরবি, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন

১৫ আগস্ট উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

জমি নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধার, ছেলে-পুত্রবধূ আটক

দুর্গাপুরে ৪০০ পিস ইয়াবাসহ কারবারি আটক

আটপাড়ায় গাঁজা সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

১০

নেত্রকোনা পৌরসভার কার্যক্রমের মানোন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা

১১

হাওর থেকে যুক্তরাজ্যের শেফিল্ডে, একসঙ্গে তিন বৃত্তি পাওয়া শামসুল আলমের স্বপ্নপূরণের গল্প

১২

নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

১৩

দাঁড়িয়ে থাকা ময়লার ট্রাকে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কা, নিহত ১ আহত ৪

১৪

প্রধানমন্ত্রীর ঘোষণা পাকুন্দিয়ায় দুই সেতুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ

১৫

ঈদে গরু জবাই নিয়ে পুরোনো বিরোধ, ফের সংঘর্ষে আহত ৩১

১৬

ত্রিশাল পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো ২ শিশুর

১৭

ত্রিশালে জুলাইযোদ্ধা আয়াসকে অপহরণের চেষ্টার অভিযোগ

১৮

কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

১৯

শেরপুরে খাল খননের সোয়া ৬৮ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

২০
শিরোনামঃ