Admin
১৭ অগাস্ট ২০২৫, ৯:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিছিলের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এই মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। পুলিশের দাবি, তাঁরা আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী।

গ্রেপ্তার তিনজন হলেন মোস্তাফিজুর রহমান (৫৩), মো. কামরুল হাসান (৩৫) ও মো. নাঈম (১৮)। তাঁদের সবার বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার আশ্রবপুর গ্রামে। নিজ এলাকা থেকে গতকাল শুক্রবার বিকেলে তাঁদের আটক করে পুলিশ। পরে থানার উপপরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা করেন। মামলায় ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।

গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান নিজের ফেসবুকে দোয়া মাহফিলের ছবি ও ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায়, একটি দোকানঘরে কিছু লোক বসে দোয়া করছেন। পেছনে ব্যানারে শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকীতে দোয়া-মিলাদ ও আলোচনা সভার কথা ছিল। আয়োজক হিসেবে মাসুদ হাসানের নাম লেখা ছিল।

ছবি ও ভিডিও শেয়ার করে মাসুদ হাসান লেখেন, রক্তচক্ষু উপেক্ষা করে তাঁরা দোয়া ও মিলাদ করেছেন। দোয়া শেষে মিছিলও করা হয়। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম।

বিষয়টি নজরে এলে পুলিশ শনাক্ত করে স্থানটি উপজেলার আশ্রবপুর এলাকা। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ। তিনজনকে আটক করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৪ ধরনের ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ

শিক্ষা উপবৃত্তির আবেদন শুরু

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ১ অক্টোবরে, মন্ত্রণালয়ের নতুন বিজ্ঞপ্তি

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে চাকরি, পদ ২৩

জুলাইয়ের অন্যতম শিক্ষা হলো বাংলাদেশ কখনোই আর ‘ক্লায়েন্ট স্টেট’ হবে না: পররাষ্ট্রমন্ত্রী

অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে মিরাজের সেঞ্চুরি

মেসির রেকর্ড গড়া জোড়া গোলে মায়ামির দারুণ জয়

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলাতে পারেন যে ১০ তরুণ

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন ফিফা সভাপতি হিসেবেই

নেইমারকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার প্রস্তাব নিয়ে যা হলো

১০

নির্দিষ্ট কিছু মডেলের এসএসডির দাম বেড়েছে

১১

সমুদ্রের গভীরেও প্লাস্টিক দূষণের থাবা

১২

স্মার্টফোন কীভাবে ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করে

১৩

বিশ্বের প্রথম ওয়েবসাইট চালু হয়েছিল ৬ আগস্ট, কে চালু করেছিলেন

১৪

এআই এজেন্টের সংখ্যা ছাড়িয়ে যাবে বিশ্বের জনসংখ্যাকেও

১৫

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণ ও রুপার দাম

১৬

তেলের দাম কমল

১৭

বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদন : দক্ষিণ এশিয়ার স্থিতিশীল মুদ্রা টাকা

১৮

এক লাফে স্বর্ণের দাম বাড়ল ৯,৮৫৬ টাকা

১৯

স্বর্ণের দাম আবার ৫ হাজার ডলারের দিকে, কারণ কী?

২০
শিরোনামঃ
যে ৪ ধরনের ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজশিক্ষা উপবৃত্তির আবেদন শুরুপ্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ১ অক্টোবরে, মন্ত্রণালয়ের নতুন বিজ্ঞপ্তিমাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে চাকরি, পদ ২৩জুলাইয়ের অন্যতম শিক্ষা হলো বাংলাদেশ কখনোই আর ‘ক্লায়েন্ট স্টেট’ হবে না: পররাষ্ট্রমন্ত্রীঅস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে মিরাজের সেঞ্চুরিমেসির রেকর্ড গড়া জোড়া গোলে মায়ামির দারুণ জয়২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলাতে পারেন যে ১০ তরুণভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন ফিফা সভাপতি হিসেবেইনেইমারকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার প্রস্তাব নিয়ে যা হলো