Tawfik
২৩ অক্টোবর ২০২৬, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীবরদীতে সেতুর নিচে ড্রামে মিলল নারীর লাশ

শেরপুরের শ্রীবরদীতে সেতুর নিচে খালের মধ্যে একটি ড্রাম থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার কুড়িকাহনিয়া বাজারসংলগ্ন সেতুর নিচে কুড়েমনি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নারীর বয়স আনুমানিক ২৬ বছর। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সড়ক দিয়ে চলাচলের সময় কয়েকজন ব্যক্তি কুড়িকাহনিয়া সেতুর নিচে খালের মধ্যে একটি ড্রাম দেখতে পান। ড্রামটির মুখ খোলা থাকায় ভেতরে মানুষের শরীরের মতো কিছু দেখতে পেয়ে তাঁরা কাছে যান। পরে ড্রামের ভেতরে এক নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে শ্রীবরদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামের ভেতর থেকে লাশটি উদ্ধার করে। পরে নিহত নারীর পরিচয় শনাক্তের জন্য কাজ শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বায়োমেট্রিক ডিভাইস ব্যবহার করে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয় বাসিন্দা আহেদ আলী গণমাধ্যমকে বলেন, সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশের কুড়িকাহনিয়া সেতুর নিচে কুড়েমনি খালে একটি ড্রামের মধ্যে নারীর লাশ দেখতে পান তিনি। পরে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম গণমাধ্যমকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একটি ড্রামের ভেতরে নারীর লাশ পাওয়া যায়। তাঁর মাথার বিভিন্ন স্থানে কাটা জখমসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেতুর ওপর থেকে লাশটি নিচে ফেলে দেওয়া হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত নারীর পরিচয় শনাক্তে পিবিআইয়ের সদস্যরা বায়োমেট্রিক ডিভাইস ব্যবহার করে কাজ করছেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভিন্ন দেশের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি

১

বৃষ্টি নিয়ে বার্তা দিলো আবহাওয়া অফিস

২

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় অলিভ অয়েল ও বাঁশ আটক

৩

কলমাকান্দায় ভারতীয় মদ জব্দ, গ্রেপ্তার ২

৪

সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের ‘বড় উদ্যোগ’

৫

শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিতে বাকৃবিতে সার্জারি গ্যালারি

৬

ভৈরবে ফিরছে বিতর্কচর্চার সুদিন

৭

মহাসড়কে অটোরিকশার অপ্রতিরোধ্য যাত্রা, নিষেধাজ্ঞা শুধুই কাগজে-কলমে

৮

ময়মনসিংহে প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

৯

ত্রিশালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১০

খালের পানিতে ড্রামবন্দি নারীর লাশ উদ্ধার, পরিচয় নিশ্চিত করল পিবিআই

১১

শ্রীবরদীতে সেতুর নিচে ড্রামে মিলল নারীর লাশ

১২

গৌরীপুরে প্রতিমা বিসর্জনের প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

১৩

১৩ বছর বেতন তোলার পর এমপিও বাতিল

১৪

খালিয়াজুরীতে নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস ও তিনজনকে জরিমানা

১৫

মুক্তাগাছায় সংস্কৃতিকর্মীর ওপর হামলা

১৬

নালিতাবাড়ীতে চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

১৭

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী জব্দ

১৮

গফরগাঁওয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

১৯

সাংবাদিক আলিফ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইবুন্যালে নেয়ার দাবিতে মানববন্ধন

২০
শিরোনামঃ