শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার মারিংপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা প্রসাধনীর সিজার মূল্য ৩ লাখ ৬৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে বিজিবি-৩৯ ব্যাটালিয়নের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব প্রসাধনী জব্দ করেন।
বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল ইসলাম বায়েজীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল শ্রীবরদী উপজেলার মারিংপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় প্রসাধনীর চালানটি জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৬৫ হাজার টাকা।
তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না এবং জব্দ করা প্রসাধনীর বিষয়ে পরবর্তী কী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
মন্তব্য করুন