Tawfik
২৩ অক্টোবর ২০২৬, ৩:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গৌরীপুরে প্রতিমা বিসর্জনের প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে প্রতিমা বিসর্জনের জন্য বের করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঞ্জীব চৌহান (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত ৯টার পর পৌর শহরের মাস্টারবাড়ি এলাকার ঝলক পূজামণ্ডপের সামনে এ ঘটনা ঘটে।

নিহত সঞ্জীব চৌহান ওই এলাকার শ্যামলাল চৌহানের ছেলে। তিনি স্থানীয় ঝলক মাস্টারপাড়া পূজা কমিটির সদস্য ছিলেন।

 

পলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে শোভাযাত্রা বের করার প্রস্তুতি চলছিল। এ সময় একটি বিদ্যুতের তার সঞ্জীবের সামনে পড়ে যায়। তারটি সরাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফেরদৌস আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই সঞ্জীবের মৃত্যু হয়েছিল।

এদিকে ঝলক পূজামণ্ডপ কমিটির সভাপতি অজিত চৌহান অভিযোগ করেন, পূজামণ্ডপের আলোকসজ্জার দায়িত্বে থাকা ব্যক্তিদের ছেঁড়া তার মেরামতের বিষয়ে বারবার বলা হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁর দাবি, তারের ত্রুটি যথাযথভাবে মেরামত না করায় এ দুর্ঘটনা ঘটেছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভিন্ন দেশের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি

১

বৃষ্টি নিয়ে বার্তা দিলো আবহাওয়া অফিস

২

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় অলিভ অয়েল ও বাঁশ আটক

৩

কলমাকান্দায় ভারতীয় মদ জব্দ, গ্রেপ্তার ২

৪

সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের ‘বড় উদ্যোগ’

৫

শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিতে বাকৃবিতে সার্জারি গ্যালারি

৬

ভৈরবে ফিরছে বিতর্কচর্চার সুদিন

৭

মহাসড়কে অটোরিকশার অপ্রতিরোধ্য যাত্রা, নিষেধাজ্ঞা শুধুই কাগজে-কলমে

৮

ময়মনসিংহে প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

৯

ত্রিশালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১০

খালের পানিতে ড্রামবন্দি নারীর লাশ উদ্ধার, পরিচয় নিশ্চিত করল পিবিআই

১১

শ্রীবরদীতে সেতুর নিচে ড্রামে মিলল নারীর লাশ

১২

গৌরীপুরে প্রতিমা বিসর্জনের প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

১৩

১৩ বছর বেতন তোলার পর এমপিও বাতিল

১৪

খালিয়াজুরীতে নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস ও তিনজনকে জরিমানা

১৫

মুক্তাগাছায় সংস্কৃতিকর্মীর ওপর হামলা

১৬

নালিতাবাড়ীতে চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

১৭

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী জব্দ

১৮

গফরগাঁওয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

১৯

সাংবাদিক আলিফ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইবুন্যালে নেয়ার দাবিতে মানববন্ধন

২০
শিরোনামঃ