Tawfik
২৩ অক্টোবর ২০২৬, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালিয়াজুরীতে নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস ও তিনজনকে জরিমানা

নেত্রকোনার খালিয়াজুরীতে হাওরের ফসল রক্ষা বাঁধ কেটে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার অভিযোগে তিনজনকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৭৮টি নিষিদ্ধ চায়না জাল জব্দ করে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বুধবার (২১ অক্টোবর) খালিয়াজুরী উপজেলার মুজিবনগর, উদয়পুর ও জাহেরপুর গ্রামের পাশের হাওরে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ওই এলাকাগুলোতে হাওরের ফসল রক্ষা বাঁধ কেটে পানি চলাচলের ব্যবস্থা করে এবং মানুষের চলাচলের পথ বন্ধ করে নিষিদ্ধ চায়না দুয়ারি ও ভীম জাল দিয়ে মাছ ধরার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।

জরিমানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জাহেরপুর গ্রামের মাহমুদ আলীর ছেলে বিল্লাল মিয়া (৪০), জাহের আলীর ছেলে মো. জাকির হোসেন (৩৮) এবং মমিননগর গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. আলমগীর (২৫)।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ইউএনও অলিদুজ্জামান প্রয়োজনীয়সংখ্যক পুলিশ সদস্য নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় প্রায় ৭৮টি নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়। পরে আটক তিনজনকে উপজেলা পরিষদ চত্বরে নেওয়া হয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা জালগুলো পরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জরিমানার অর্থ আদায়ের পর আটক তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান গণমাধ্যমকে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভিন্ন দেশের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি

১

বৃষ্টি নিয়ে বার্তা দিলো আবহাওয়া অফিস

২

দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় অলিভ অয়েল ও বাঁশ আটক

৩

কলমাকান্দায় ভারতীয় মদ জব্দ, গ্রেপ্তার ২

৪

সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের ‘বড় উদ্যোগ’

৫

শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিতে বাকৃবিতে সার্জারি গ্যালারি

৬

ভৈরবে ফিরছে বিতর্কচর্চার সুদিন

৭

মহাসড়কে অটোরিকশার অপ্রতিরোধ্য যাত্রা, নিষেধাজ্ঞা শুধুই কাগজে-কলমে

৮

ময়মনসিংহে প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

৯

ত্রিশালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১০

খালের পানিতে ড্রামবন্দি নারীর লাশ উদ্ধার, পরিচয় নিশ্চিত করল পিবিআই

১১

শ্রীবরদীতে সেতুর নিচে ড্রামে মিলল নারীর লাশ

১২

গৌরীপুরে প্রতিমা বিসর্জনের প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

১৩

১৩ বছর বেতন তোলার পর এমপিও বাতিল

১৪

খালিয়াজুরীতে নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস ও তিনজনকে জরিমানা

১৫

মুক্তাগাছায় সংস্কৃতিকর্মীর ওপর হামলা

১৬

নালিতাবাড়ীতে চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

১৭

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী জব্দ

১৮

গফরগাঁওয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

১৯

সাংবাদিক আলিফ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইবুন্যালে নেয়ার দাবিতে মানববন্ধন

২০
শিরোনামঃ