Admin
১৭ অগাস্ট ২০২৫, ৯:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা কমিশন গঠন করা হবে : প্রিন্স

বিএনপি ক্ষমতায় গেলে শক্তিশালী শিক্ষা কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। 

তিনি বলেন, জনগণের সমর্থন পেলে বিএনপি আগামী নির্বাচনের পর অভিজ্ঞ, যোগ্য ও মেধাবী ব্যক্তিদের সমন্বয়ে একটি শক্তিশালী শিক্ষা কমিশন গঠন করবে। বিগত আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে নিয়ে গেছে। পাবলিক পরীক্ষায় গণপাশ, উত্তরপত্রে গণহারে নম্বর প্রদানের কারণে জিপিএ-৫ এর বাম্পার ফলনেও প্রকৃত মেধা যাচাই সম্ভব হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণিকক্ষভিত্তিক কার্যক্রমের পরিবর্তে দিবস ও অনুষ্ঠান নির্ভর কার্যক্রম হয়েছে। তাই পড়াশোনাভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করা অতিব জরুরি।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি স্কুল অ্যাসোসিয়েশনের (নন-এমপিওভুক্ত) পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, শিক্ষাব্যবস্থা ভালো না হলে মেধাবী প্রজন্ম গড়ে ওঠে না। এতে দেশ এবং রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ক্ষমতা আকড়ে ধরে রাখার জন্য শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে পরিকল্পিতভাবে প্রজন্ম ধ্বংস করে দেওয়া হয়েছে।

সভায় বেসরকারি স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক জিএম আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে এবং মহাসচিব হযরত আহম্মেদ সাকিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

এতে আরও বক্তব্য দেন ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আমজাদ আলী, বেসরকারি স্কুল এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম বাবুল, একেএম আব্দুল্লাহ, আলক ঘোষ ছোটন, শিবলী নোমানী, আব্দুর রহমান ফরাজী, ওসমান গণি কুসুম, ময়নুল আবেদিন রতন, হাবীবুর রহমান হাবীব, রফিকুল ইসলাম, মো. রফিক মিয়া প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষকদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন অতিথিবৃন্দ।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিলম্বের পর বিমানের বিজি ৪৩৬ ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে

১

ডেঙ্গু প্রতিরোধে ও অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

২

বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধান মন্ত্রীর

৩

সারের লাইসেন্স নিয়ে অনিয়মের অভিযোগ, প্রশাসনকে হুঁশিয়ারি এমপি বাবুর

৪

মসজিদের সামনে মোনাজাত ধরে বিচার চাইলেন বৃদ্ধা, কিছুক্ষণ পরই…

৫

নিখোঁজের দুদিন পর গাছের মগডালে মিলল সাবেক সেনাসদস্যের মরদেহ

৬

ইট ভেঙেছেন, টিউশনি করেছেন, অভাব ডিঙিয়ে বিসিএস ক্যাডার হয়েছেন আমিনুল

৭

আট বছর পর কিশোরগঞ্জের পুরোনো কারাগার চালু

৮

ভালুকায় ৮৬ ব্যাচের সমবায় সমিতির প্রাক্‌-নিবন্ধন প্রশিক্ষণ

৯

এক হাজার শয্যার হাসপাতালে ৪ হাজারের বেশি রোগী

১০

লালমনিরহাটে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় শিক্ষককে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় দায়েরকৃত মামলার একজন আসামিকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে এসআরবি

১১

কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য মা-বাবাকে মারধর, ছেলের ৬ মাসের কারাদণ্ড

১২

ময়মনসিংহে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

১৩

ময়মনসিংহে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত স্ত্রী-শ্বাশুড়ি

১৪

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছিলো ইটভাটা, দেয়াল ধসে ২ শ্রমিক নিহত, আহত ২

১৫

ময়মনসিংহে ৪ উপজেলায় ১৮০ কোটি টাকা হরিলুট: সচিবসহ ২১ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

১৬

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ঢাকায় ৩২ রুটে চলবে কোম্পানির বাস

১৭

রাজশাহীতে জেলা ভূমিসেবা কেন্দ্রের উদ্বোধন ও দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

১৮

শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন

১৯

ময়মনসিংহে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও টাকা লুট

২০
শিরোনামঃ
❮বিলম্বের পর বিমানের বিজি ৪৩৬ ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে❮ডেঙ্গু প্রতিরোধে ও অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান❮বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধান মন্ত্রীর❮সারের লাইসেন্স নিয়ে অনিয়মের অভিযোগ, প্রশাসনকে হুঁশিয়ারি এমপি বাবুর❮মসজিদের সামনে মোনাজাত ধরে বিচার চাইলেন বৃদ্ধা, কিছুক্ষণ পরই...❮নিখোঁজের দুদিন পর গাছের মগডালে মিলল সাবেক সেনাসদস্যের মরদেহ❮ইট ভেঙেছেন, টিউশনি করেছেন, অভাব ডিঙিয়ে বিসিএস ক্যাডার হয়েছেন আমিনুল❮আট বছর পর কিশোরগঞ্জের পুরোনো কারাগার চালু❮ভালুকায় ৮৬ ব্যাচের সমবায় সমিতির প্রাক্‌-নিবন্ধন প্রশিক্ষণ❮এক হাজার শয্যার হাসপাতালে ৪ হাজারের বেশি রোগী