Admin
১০ অগাস্ট ২০২৫, ৯:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফুলবাড়িয়ায় সাংবাদিক পরিবারের উপর সন্ত্রাসী হামলা

ফুলবাড়িয়া প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়া প্রতিদিন ডটকমের সম্পাদক ড. জাহাঙ্গীর আলম (৩২) কে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মারুফ নামের একজনকে গ্রেপ্তার করেছে।

গত (৭ আগস্ট) বৃহস্পতিবার সকালে ফুলবাড়িয়া উপজেলার বরুকা মধ্যপাড়া গ্রামের নিজ বাড়ীতে তিনি হামলার শিকার হন। তাকে দাঁড়ালো দা দিয়ে মাথায় পায়ে কুপিয়েছে, এছাড়া রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থান থেতলে দিয়েছে। এ সময় তার বাবা আব্দুল কদ্দুছ,মা রোকেয়া বেগম ও ভাই রানা মন্ডল বারণ করতে গেলে তাদেরকেও নৃশংসহভাবে কুপিয়েছে উশৃঙ্খল যুবকরা।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে তার বাবা ও মায়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

সাংবাদিক জাহাঙ্গীর আলম ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। বরুকা গ্রামের আ. কদ্দুছের ছেলে সাংবাদিক ডক্টর জাহাঙ্গীর আলমদের সাথে প্রতিবেশি সোরহাব আলী গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ ছিল। গত বৃহস্পতিবার সকালে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে গিয়ে হামলা করে সোহরাব আলী গংরা।

এঘটনায় বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীর আলম বাদী হয়ে এজাহার নামীয় ৮ জন ও অজ্ঞাত ৪ জনকে আসামী করে ফুলবাড়িয়া থানায় একটি হত্যা-চেষ্টার মামলা দায়ের করেন। মামলা নাং ০৩/২৫, শুক্রবার সকালে পুলিশ মারুফ নামের একজনকে গ্রেপ্তার করে। সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, যারা আমাদের উপর হামলা করেছে তারা এলাকায় গোন্ডা প্রকৃতির লোক। তারা গ্রামের অন্যের ঝগড়া কিনে নিয়ে ঝগড়া করে। আমাদের চাচাদের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। কিন্তুতারা আমার বাড়িতে এসে দেশিয় দাড়ালো অস্ত্রশস্ত্র নিয়ে আমিসহ আমার বাবা,মা ও ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। প্রতিপক্ষ মো. শহিদুল্লাহ দাবী করেন, সাংবাদিকের পরিবারের লোকজন আমাদের উপর হামলা করলে মারামারির ঘটনায় উভয় পক্ষই আহত হয়েছেন।

ফুলবাড়িয়া থানার ওসি মোহা. রুকনুজ্জামান বলেন, পূর্ব বিরোধের জের ধরেই সাংবাদিকসহ তার পরিবারে উপর হামলা করা হয়েছে। এঘটনায় রাতে অভিযোগ পেয়ে মামলা রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকায় একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি