Admin
১৮ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ১৯ শিক্ষকসহ ৩৯ জনকে শোকজ

অনলাইন ডেস্ক: ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ১৯ জন শিক্ষক ও ২০ জন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কমিটি এই নোটিশ দেয়। তাদের কাছে ১০ কার্যদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্যদের সমন্বয়ে তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতিসংক্রান্ত তদন্ত কমিটি, একাডেমিক অনিয়ম ও দুর্নীতিসংক্রান্ত তদন্ত কমিটি এবং বিভিন্ন সময়ে ক্যাম্পাসে সংঘটিত বিভিন্ন ঘটনার তথ্য যাচাইবাছাই সংক্রান্ত তদন্ত কমিটি গঠন করা হয়। এসব কমিটির প্রধান হিসেবে আছেন সিন্ডিকেট সদস্য মাহবুবুর রহমান, জাকির হোসেন খান ও অধ্যাপক আকতার হোসেন মজুমদার। এসব কমিটির পক্ষ থেকে ১৯ জন শিক্ষক ও ২০ জন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শোকজ নোটিশ পাওয়া শিক্ষকরা হলেন- ফোকলোর বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ মেহেদী উল্লাহ, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মুনফিজুর রহমান (হিরক মুশফিক), সংগীত বিভাগের অধ্যাপক ড. জাহিদুল কবীর, ড. মুশাররাত শবনম, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত শারমিন তানিয়া, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক নগরবাসী বর্মণ (পার্থ), একই বিভাগের সহযোগী অধ্যাপক মাসুম হালদার, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. তারিকুল ইসলাম, একই বিভাগের প্রভাষক মো. তরিকুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক ড. মার্জিয়া আক্তার, হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা।

এছাড়া হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মোল্লা আমিনুল ইসলাম, হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক অন্তরা মাহবুব, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. শাহাবুদ্দীন, একই বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুব হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম আল মামুন, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা খানম ও ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তুহিন অবন্ত।
জানা গেছে, এই শোকজ নোটিশের মাধ্যমে শিক্ষকদের কাছে অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানতে চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর না পেলে পরবর্তী পদক্ষেপ নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনএ বিষয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মিজানুর রহমান বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে এবং প্রাথমিকভাবে তথ্য-প্রমাণ মিলেছে, তাদের শোকজ করা হয়েছে। তারা জবাব নেওয়ার পর এবং চূড়ান্ত প্রতিবেদনের প্রেক্ষিতে তদন্ত কমিটির সুপারিশের আলোকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনা জেলা প্রশাসকের অধীন চাকরি, পদ ৮৬

১

শেরপুরে ঝিমিয়ে পড়েছে কমিউনিটি পুলিশের কর্মকাণ্ড, অবনতি আইনশৃঙ্খলা পরিস্থিতির

২

শেরপুরে হাজার কেজি সার জব্দ, ডিলারকে জরিমানা

৩

শেরপুরে পুকুর থেকে স্যানিটারি মিস্ত্রির মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

৪

দুই বছর মাঠে যান না কৃষি কর্মকর্তা

৫

মাদক সেবনে পুলিশ সদস্যদেরও ছাড় নয়: কিশোরগঞ্জের এসপি

৬

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত

৭

কিশোরগঞ্জে একদিনে গ্রেফতার ৬৬

৮

য়মনসিংহে জেলা প্রশাসকের গণশুনানি ও গাছের চারা বিতরণ

৯

দুর্গাপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু

১০

শেরপুরে আটকে রেখে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১১

গফরগাঁওয়ে আগুনে পুড়ল বসতঘর

১২

নেত্রকোনায় মিথ্যা মামলায় নারীর এক বছরের কারাদণ্ড

১৩

ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

১৪

দরজা খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল দুই বোনের

১৫

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন, পুড়ল দুটি মোটরসাইকেল

১৬

চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগ সচিবের বিরুদ্ধে

১৭

নেত্রকোনায় ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে মামলা

১৮

বসতঘরের সীমানা নিয়ে বিরোধে প্রবাসী ছেলেকে কুপিয়ে হত্যা, আহত বাবা

১৯

ভিউয়ের নেশায় বন্যহাতিকে উত্ত্যক্ত, শেরপুরে বাড়ছে মানুষ-হাতির সংঘাত

২০
শিরোনামঃ