Admin
১৫ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈশ্বরগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘মাজেদ বাবু ফাউন্ডেশন’

 

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৫ সালের এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২০৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপবৃত্তি দিয়েছে ‘মাজেদ বাবু ফাউন্ডেশন’। রোববার (১৪ সেপ্টেম্বর) জেলা পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। সকাল ১০টার আগেই মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শিক্ষার্থীদের করতালি, হাসি–আনন্দ আর উচ্ছ্বাসে চারদিক হয়ে ওঠে প্রাণবন্ত। সন্তানদের সাফল্যে উচ্ছ্বসিত অভিভাবকেরাও আনন্দে মেতে ওঠেন। অনুষ্ঠানে অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ সাসিবুল হাসান চৌধুরী। এ ছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একেএম হারুন অর রশিদ, শরিফ আবেদীন জায়েদী, পৌর বিএনপির সদস্যসচিব নূরে আলম জিকুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, উপবৃত্তি ও উপহার তুলে দেন অতিথিরা।

 

 

 

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির সামনে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

১

দুর্গাপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে যুবদল নেতার সংবাদ সম্মেলন

২

গফরগাঁওয়ে পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ

৩

ময়মনসিংহে এক কেন্দ্রেই মিলবে বিভিন্ন ভূমিসেবা

৪

মোহনগঞ্জে এসিল্যান্ডের বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

৫

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে খালিয়াজুরীতে মানববন্ধন

৬

ময়মনসিংহ সদরে ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি ওয়াহিদ

৭

মোহনগঞ্জে যুবককে গুলি, ১৪ ঘণ্টায়ও রহস্য উদ্‌ঘাটন হয়নি

৮

ভালুকায় মশক নিধন অভিযান

৯

শেরপুর সীমান্তে এক লাখ ৩৮ হাজার টাকার ভারতীয় মাদক জব্দ

১০

ফকির লালন সাঁই ধন্য ধন্য বলি তারে

১১

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা

১২

সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

১৩

জিয়ানগরে প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান উপহার

১৪

‘হিন্দু-মুসলমান আমরা সবাই মানুষ, সবার উপর মানুষ সত্য’

১৫

বাংলাদেশ শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা সুদৃঢ় করতে চায় যাযাদি অনলাইন

১৬

এক বছর আগেই হত্যার আশঙ্কা নিয়ে পুলিশকে যা জানিয়েছিলেন সাংবাদিক আলিফ

১৭

যুবদল নেতার ছেলেকে অপহরণ করে সাড়ে ৩ কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগ

১৮

নেত্রকোণায় সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা, মামলা দায়ের

১৯

বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিনে পরিবারের ভাগ্য বদলাতে চান ১০০ নারী

২০
শিরোনামঃ