Tawfik
১৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ সদরে ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি ওয়াহিদ

ময়মনসিংহ সদর উপজেলার চরসিরতা ও পরানগঞ্জ ইউনিয়নে গ্রামীণ সড়ক সংস্কার, কালভার্ট ও ড্রেন নির্মাণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ ১১টি প্রকল্পের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। রোববার (১৮ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে তিনি এসব প্রকল্প উদ্বোধন করেন।

 

উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে কোনাপাড়া রফিকুলের বাড়ি থেকে ঈদগাহ মাঠ পর্যন্ত সড়ক সংস্কার, চরখরিচা ঈদগাহ মাঠ থেকে পীরবাড়ি সড়ক ও কালভার্ট সংস্কার, খাজা মাঈন উদ্দিনের বাড়ি থেকে আজিজুল হকের বাড়ি পর্যন্ত প্রধান সড়ক সংস্কার এবং সিরতা বাজারের দক্ষিণপাড়ার রাস্তা সংস্কার।

 

এ ছাড়া চরভাবানীপুর পশ্চিমপাড়া মসজিদ থেকে মাহবুব আলমের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার, সিরতা উচ্চবিদ্যালয় ও কলেজের ছাত্রীদের নামাজের স্থান নির্মাণ, খালেরপাড় থেকে কইট্রার মোড় পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ এবং চরখরিচায় আইন উদ্দীনের বাড়ির পাকা রাস্তার হাফ-সলিং কাজের উদ্বোধন করা হয়।

অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে জামিয়া শাহমুদিয়া চরখরিচা মাদরাসার আসবাবপত্র সংস্কার, চরখরিচা প্রধান সড়ক থেকে মামুনের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার এবং চরসিরতা হাজী সুলতান মহিলা মাদরাসার পাকা রাস্তা থেকে দক্ষিণপাড়া জামে মসজিদ পর্যন্ত রাস্তা সলিং।

প্রকল্পগুলোর উদ্বোধন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে, প্রকল্প উদ্বোধন শেষে বিকেলে চরসিরতা বাজারে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

তিনি বলেন, একটি চক্র দেশে ও বিদেশে বসে যোগসাজশের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনোভাবেই যেন পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে নজর রাখতে হবে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি। এ জন্য প্রতিটি এলাকার পূজামণ্ডপে বিএনপির নেতাকর্মীদের নজরদারি রাখার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালি বিএনপির আহ্বায়ক হেলাল আহম্মেদ, সদস্য সচিব আতাহারুল ইসলাম বুলবুল, জেলা বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহম্মেদ শামীমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির সামনে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

১

দুর্গাপুরে পরিবারের নিরাপত্তা চেয়ে যুবদল নেতার সংবাদ সম্মেলন

২

গফরগাঁওয়ে পূজামণ্ডপে জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ

৩

ময়মনসিংহে এক কেন্দ্রেই মিলবে বিভিন্ন ভূমিসেবা

৪

মোহনগঞ্জে এসিল্যান্ডের বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

৫

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে খালিয়াজুরীতে মানববন্ধন

৬

ময়মনসিংহ সদরে ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন এমপি ওয়াহিদ

৭

মোহনগঞ্জে যুবককে গুলি, ১৪ ঘণ্টায়ও রহস্য উদ্‌ঘাটন হয়নি

৮

ভালুকায় মশক নিধন অভিযান

৯

শেরপুর সীমান্তে এক লাখ ৩৮ হাজার টাকার ভারতীয় মাদক জব্দ

১০

ফকির লালন সাঁই ধন্য ধন্য বলি তারে

১১

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা

১২

সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

১৩

জিয়ানগরে প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান উপহার

১৪

‘হিন্দু-মুসলমান আমরা সবাই মানুষ, সবার উপর মানুষ সত্য’

১৫

বাংলাদেশ শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা সুদৃঢ় করতে চায় যাযাদি অনলাইন

১৬

এক বছর আগেই হত্যার আশঙ্কা নিয়ে পুলিশকে যা জানিয়েছিলেন সাংবাদিক আলিফ

১৭

যুবদল নেতার ছেলেকে অপহরণ করে সাড়ে ৩ কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগ

১৮

নেত্রকোণায় সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা, মামলা দায়ের

১৯

বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিনে পরিবারের ভাগ্য বদলাতে চান ১০০ নারী

২০
শিরোনামঃ