Tawfik
১৮ অক্টোবর ২০২৬, ২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এক বছর আগেই হত্যার আশঙ্কা নিয়ে পুলিশকে যা জানিয়েছিলেন সাংবাদিক আলিফ

নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফকে হত্যা করা হতে পারে এমন আশঙ্কার কথা জেলা পুলিশের এক মতবিনিময় সভায় আলিফ নিজেই জানিয়েছিলেন। গত বছর নভেম্বর মাসে জেলা পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলামের যোগদান উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক পরিচিতি ও মতবিনিময় সভায় নিজের জীবনশঙ্কার কথা প্রকাশ করেছিলেন লুৎফুজ্জামান আলিফ ফকির।

পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের উপস্থিতিতে তিনি স্পষ্ট জানান, সভা চলাকালীন সময়েই বাইরে তাকে হত্যার উদ্দেশ্যে সশস্ত্র দুর্বৃত্তরা অবস্থান করছে।

তিনি বলেন, ‘আমি আপনার এখানে এখন যে বসে আছি, আমার কাছে ম্যাসেজ যাচ্ছে আসছে-তারা রাস্তায় বসে আছে দুইটা অস্ত্র নিয়ে। একটা নাইন এমএমে পাঁচটা গুলিসহ তারা বসে আছে। আমি যাওয়ার সময় গুলি করবে। যদিও আমি আজকে যাব না।’

তিনি আরও বলেন, ‘আমি অর্গানাজড ক্রাইম নিয়ে কাজ করি। এই জেলায় দুর্ধর্ষ ও সশস্ত্র যেসব গ্রুপ আছে, তাদের নিউজ আমি করে থাকি। মাদক থেকে শুরু করে সব। এই জেলায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হলো দুর্গাপুর ও কলমাকান্দা। এখানে চোরাচালানের সঙ্গে সংঘবদ্ধ ৮টি গ্রুপ আছে, তারা অস্ত্র বহন করে। ককটেল, বিস্ফোরক, মাদকসহ সব কিছুই করে তারা।’

এসপির উদ্দেশ্যে তিনি বলেন, ‘এই আসামিদের যদি ধরা না হয়, তাহলে সবাইকে সাক্ষী রেখে বলছি, হয় আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে, না হয় তাদের চেয়ে বড় সন্ত্রাসী হতে হবে। এই সিদ্ধান্তটা এখন আপনাদের নিতে হবে।’

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘উপজাতি শ্বশুরবাড়িতে আমার সন্তান হওয়ার কারণে আমি সেখানে আছি। কিন্তু যেকোনো সময় সে উপজাতির বাড়িতেও তারা আগুন জ্বালিয়ে দিতে পারে। কালকেও চেষ্টা করেছিল পারে নাই। এই নিয়ে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টাও হতে পারে।’

​উল্লেখ্য, মতবিনিময় সভায় উপস্থিত পুলিশ প্রধানের কাছে প্রকাশ্যে প্রাণনাশের আশঙ্কার কথা ব্যক্ত করার পর এবং আকুল আবেদন জানানো সত্ত্বেও শেষরক্ষা হয়নি স্থানীয় এই সাংবাদিকের। প্রাণনাশের সেই শঙ্কা পরবর্তীতে বাস্তবে পরিণত হয়।

সাংবাদিক আলিফ হত্যার ঘটনায় অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে স্ত্রী মামলা করেছেন।

নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ময়নাতদন্তের দায়িত্বে থাকা চিকিৎসক শ্রদ্ধ্যানন্দ নাথ জানান, নিহত সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফের শরীরে ৬টি গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে ৫টি গুলি শরীর ভেদ করে বেরিয়ে যায়। আরেকটি গুলি তার পিঠের ভেতরে আটকে ছিল। শুক্রবার দুপুরে নেত্রকোনা সদর হাসপাতালে ময়নাতদন্তের সময় গুলিটি বের করা হয়।

তিনি বলেন, সাংবাদিক আলিফের বুকের অংশে তিনটি গুলি লাগে। এর মধ্যে দুটি গুলি শরীর ভেদ করে বেরিয়ে যায় এবং একটি পিঠের দিকে শরীরের ভেতরে আটকে ছিল।

অপর তিনটি গুলির আঘাতের বিষয়ে চিকিৎসক জানান, একটি গুলি কপালের ডান পাশ দিয়ে ঢুকে মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে। আরেকটি মাথার ওপরের অংশের চামড়া এবং অন্য একটি গুলি ডান কাঁধের পাশের চামড়া ভেদ করে বেরিয়ে যায়।

ক্ষতের ধরন বিশ্লেষণ করে চিকিৎসক শ্রদ্ধ্যানন্দ নাথ বলেন, ‘শরীরে গুলির প্রবেশ ও বেরিয়ে যাওয়ার চিহ্ন পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলিফকে সামনে থেকে গুলি করা হয়েছে।’

বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলার দুর্গাপুর উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উত্তরাইল এলাকায় তেলনজিয়া গ্রামে একটি চা দোকানের সামনে গুলি করা হয় সাংবাদিক আলিফকে।

তিনি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন, যেখানে দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে নিয়মিত পোস্ট দিতেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ঘটনার পর থেকে জড়িত আসামিদের শনাক্তের কাজ চলছে। আশপাশের সিসিটিভির ফুটেজ, ঘটনার আলামত বিশ্লেষণ, আলিফের ফেসবুক ফেইজে পোস্ট সবকিছুকে মাথায় রেখে তদন্ত চলছে। খুব শিগগিরই জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। নাইন এমএম পিস্তল থেকেই তাকে গুলির বিষয়টি নিশ্চিত করেন তিনি।

এদিকে স্বামীকে হারিয়ে ভেঙে পড়েছেন আনন্দিতা। তিনি বলেন, ‘এভাবে একজন মানুষকে কিছুক্ষণের মধ্যেই গুলি করে মেরে ফেলবে, তা আমি কখনো ভাবতে পারিনি। বাচ্চাদের যখন ভাত খাওয়াচ্ছিলাম, তখন গুলির শব্দ পেয়ে প্রথমে ভাবছিলাম কেউ হয়তো ফটকা (পটকা) ফুটাচ্ছে। এর কিছুক্ষণের মধ্যেই মানুষ বলাবলি করল, তাকে (লুৎফুজ্জামান) মেরে ফেলছে।’

স্বামী হত্যার বিচার চেয়ে আনন্দিতা বলেন, ‘আমি তো আমার স্বামীকে আর ফিরে পাব না। আমি থানায় অভিযোগ দায়ের করেছি। তবে যারা তাকে হত্যা করেছে, আমার অবুঝ দুটি শিশুকে পিতৃহারা করেছে, পুলিশ তাদের শনাক্ত করে আইনের আওতায় আনুক। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামের মহব্বত আলী ফকিরের ছেলে। থাকতেন তেলনজিয়ায় শ্বশুরবাড়িতে। তেলনজিয়া গ্রামে অধিকাংশ গারো সম্প্রদায়ের মানুষের বসবাস।

স্বজনদের বরাতে জানা যায়, প্রায় ছয় বছর আগে তেলনজিয়া গ্রামের শিলা সাংমা ও প্রয়াত ফিলিপ রাংসার মেয়ে আনন্দিতাকে বিয়ে করেন লুৎফুজ্জামান।

লুৎফুজ্জামানের স্ত্রী আনন্দিতা সাংমা জানান, তাদের দুই সন্তান। চার বছর বয়সি মেয়ে প্রান্তি ও দেড় বছর বয়সি ছেলে আইয়ান সাফয়ান।

এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাহফুজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান এবং দুর্গাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাতসহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ২ মিনিট ৪৮ সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে জানতে চাইলে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, আমার যোগদানের দিন তিনি এই কথাগুলো বলেছিলেন। নভেম্বরের তার ওপর হামলার মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। তারা জামিনে আছেন। আমরা সবগুলো বিষয় মাথায় রেখেই তদন্ত এগোচ্ছে। আশা করছি দ্রুত আসামিদের গ্রেফতারে সক্ষম হবো।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালুকায় মশক নিধন অভিযান

১

শেরপুর সীমান্তে এক লাখ ৩৮ হাজার টাকার ভারতীয় মাদক জব্দ

২

ফকির লালন সাঁই ধন্য ধন্য বলি তারে

৩

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা

৪

সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

৫

জিয়ানগরে প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান উপহার

৬

‘হিন্দু-মুসলমান আমরা সবাই মানুষ, সবার উপর মানুষ সত্য’

৭

বাংলাদেশ শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা সুদৃঢ় করতে চায় যাযাদি অনলাইন

৮

এক বছর আগেই হত্যার আশঙ্কা নিয়ে পুলিশকে যা জানিয়েছিলেন সাংবাদিক আলিফ

৯

যুবদল নেতার ছেলেকে অপহরণ করে সাড়ে ৩ কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগ

১০

নেত্রকোণায় সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা, মামলা দায়ের

১১

বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিনে পরিবারের ভাগ্য বদলাতে চান ১০০ নারী

১২

নেত্রকোনায় গুলিতে নিহত সাংবাদিকের দাফন সম্পন্ন

১৩

সৎ মেয়েকে ধর্ষণ মামলায় জেল খেটে বেরিয়ে স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

১৪

দুর্গাপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৫

ময়মনসিংহে জাল নোটসহ চারজন গ্রেপ্তার

১৬

পাঁচ মাস পর নদী থেকে নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার

১৭

নালিতাবাড়ীতে খাল থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

১৮

ফুলপুরে সার ডিলার নিয়োগ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

১৯

ভিডিও ছড়িয়ে পড়ার পর ছাত্রদল নেতাকে সাময়িক অব্যাহতি

২০
শিরোনামঃ
❮ভালুকায় মশক নিধন অভিযান❮শেরপুর সীমান্তে এক লাখ ৩৮ হাজার টাকার ভারতীয় মাদক জব্দ❮ফকির লালন সাঁই ধন্য ধন্য বলি তারে❮দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা❮সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার❮জিয়ানগরে প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান উপহার❮‘হিন্দু-মুসলমান আমরা সবাই মানুষ, সবার উপর মানুষ সত্য’❮বাংলাদেশ শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা সুদৃঢ় করতে চায় যাযাদি অনলাইন❮এক বছর আগেই হত্যার আশঙ্কা নিয়ে পুলিশকে যা জানিয়েছিলেন সাংবাদিক আলিফ❮যুবদল নেতার ছেলেকে অপহরণ করে সাড়ে ৩ কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগ