শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নেত্রকোণা জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন স্তরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ। এ বছর জেলায় পারিবারিক ও সার্বজনীন মিলিয়ে মোট ৫৪৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজাকে ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নেত্রকোণার পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।
শুক্রবার (১৬ অক্টোবর) নেত্রকোণা পুলিশ লাইন্সে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডিউটিতে নিয়োজিত অফিসার-ফোর্সদের মধ্যে ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।
ব্রিফিংয়ে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশনা দেয়া হয়।
পুলিশ সুপার জানান, দুর্গাপূজা ঘিরে বিভিন্ন স্তরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। সব ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং পূজার সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ধর্মীয় উৎসবটি নির্বিঘ্নে উদ্যাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে। এ সময় দায়িত্বে নিয়োজিত সদস্যদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
ও সময় অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সজল কুমার সরকার সহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
এদিকে, ৫৪৬টি পূজামণ্ডপে উৎসব নির্বিঘ্ন রাখতে পুলিশের পাশাপাশি সংশ্লিষ্টদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান লক্ষ্য।
Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)
⏳ প্রসেসিং হচ্ছে...
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
শুধু আরাধনা নয়, পূজার আয়োজনেও নারীরাই অগ্রণী
১
মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব
২
দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
৩
দুর্গোৎসবের অন্তর্নিহিত বাণী— অশুভ শক্তির বিনাশ: রাষ্ট্রপতি
৪
শব্দের ফাঁদে ফেলে এডিস মশা শনাক্ত করবে এআই
৫
কোলে ল্যাপটপ, পকেটে মোবাইল রাখলে প্রভাব পড়তে পারে প্রজনন স্বাস্থ্যে
৬
ঘুমের মধ্যে দাঁত কিড়মিড় করে: অবহেলায় হতে পারে মারাত্মক ক্ষতি
৭
জেলার ২: রজনীকান্ত ম্যাজিকে বক্স অফিসে ঝড়
৮
ইংল্যান্ডের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান
৯
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ
১০
দলে জামায়াতি আদর্শের বিস্তার ঘটেছে জানিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ
১১
দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ
১২
হেমন্ত এসে গেছে অজান্তে
১৩
ক্যালিফোর্নিয়ায় তিন সিটি কাউন্সিল নির্বাচনে ৩ বাংলাদেশি-আমেরিকান
১৪
মুসলমানদের বলবে বেহেশত দেব, আবার ভোটের জন্য মন্দিরে গিয়ে নাচবে: শাহে আলম
১৫
‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
১৬
বিদেশে উচ্চশিক্ষার খোঁজে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ারে’ শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়