Admin
১৭ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ নিশ্চিত এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সৌদি আরব ও কাতারের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।

এ লক্ষ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল এনার্জি ফোরাম-১৭-এর সাইডলাইনে দেশটির বিদ্যুৎবিষয়ক সহকারী মন্ত্রী, কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী এবং আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠান (ACWA Power) এ্যাকুয়া পাওয়ারের প্রধান নির্বাহীর সঙ্গে পৃথক বৈঠক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রোববার (১১ অক্টোবর) অনুষ্ঠিত এসব বৈঠকে বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি চাহিদা পূরণ, এলএনজি আমদানি, গ্যাস অনুসন্ধান ও উত্তোলন এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সৌদি আরবের বিদ্যুৎবিষয়ক সহকারী মন্ত্রী নাসের আল-কাহতানির সঙ্গে বৈঠকের শুরুতে রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশের জ্বালানি প্রতিমন্ত্রী। একই সঙ্গে এ ধরনের হামলার নিন্দা জানিয়ে সৌদি সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করেন তিনি।

এ সময় সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীকে পাঠানো বাংলাদেশের প্রধানমন্ত্রীর শোকবার্তার বিষয়েও সৌদি মন্ত্রীকে অবহিত করেন অনিন্দ্য ইসলাম অমিত। পাশাপাশি হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে পাঠানো এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের সহযোগিতা চান প্রতিমন্ত্রী। জবাবে সৌদি মন্ত্রী বলেন, ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ সব সময় সৌদি আরবের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সৌদি সরকারের চলমান সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বাংলাদেশের জ্বালানি খাতের ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে সৌদি আরবের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন অনিন্দ্য ইসলাম অমিত। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে প্রতিনিধিদল বিনিময় এবং সহযোগিতার একটি কাঠামো প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা, ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন এবং সমুদ্র ও স্থলভাগে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তিনি।

অন্যদিকে, কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী এবং (QatarEnergy) কাতার এজেন্সির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ শেরিদা আল-কাবির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা ও এলএনজি আমদানির বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকে বিদ্যমান এলএনজি আমদানি ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি নতুন দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। (QatarEnergy) কাতার এজেন্সির আন্তর্জাতিক কার্যক্রমের আওতায় বাংলাদেশে এলএনজি সরবরাহ বৃদ্ধি এবং জ্বালানি আমদানির উৎস ও সরবরাহপথ বহুমুখীকরণের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

এ সময় দুই দেশের জ্বালানি প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাণিজ্যিক ও কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

দিনের তৃতীয় বৈঠকে সৌদি আরবভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠান (ACWA Power) এ্যাকুয়া পাওয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সামির জে সেরহানের সঙ্গে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন অনিন্দ্য ইসলাম অমিত।

বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করে (ACWA Power) এ্যাকুয়া পাওয়ার। এ খাতে ভবিষ্যৎ সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনা নিয়েও উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, এসব বৈঠকের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, এলএনজি সরবরাহের নতুন সুযোগ সৃষ্টি এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের পথ আরও সুগম হতে পারে।

বৈঠকগুলোতে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য এবং সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু আরাধনা নয়, পূজার আয়োজনেও নারীরাই অগ্রণী

১

মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব

২

দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

৩

দুর্গোৎসবের অন্তর্নিহিত বাণী— অশুভ শক্তির বিনাশ: রাষ্ট্রপতি

৪

শব্দের ফাঁদে ফেলে এডিস মশা শনাক্ত করবে এআই

৫

কোলে ল্যাপটপ, পকেটে মোবাইল রাখলে প্রভাব পড়তে পারে প্রজনন স্বাস্থ্যে

৬

ঘুমের মধ্যে দাঁত কিড়মিড় করে: অবহেলায় হতে পারে মারাত্মক ক্ষতি

৭

জেলার ২: রজনীকান্ত ম্যাজিকে বক্স অফিসে ঝড়

৮

ইংল্যান্ডের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান

৯

জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ

১০

দলে জামায়াতি আদর্শের বিস্তার ঘটেছে জানিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

১১

দেশের সব ব্যাংকের কার্যক্রম চালু থাকবে আজ

১২

হেমন্ত এসে গেছে অজান্তে

১৩

ক্যালিফোর্নিয়ায় তিন সিটি কাউন্সিল নির্বাচনে ৩ বাংলাদেশি-আমেরিকান

১৪

মুসলমানদের বলবে বেহেশত দেব, আবার ভোটের জন্য মন্দিরে গিয়ে নাচবে: শাহে আলম

১৫

‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস

১৬

বিদেশে উচ্চশিক্ষার খোঁজে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ারে’ শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়

১৭

কুলিয়ারচরে ডেঙ্গুতে প্রাণ গেল তরুণ ফুটবলার জুনায়েদের

১৮

দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণায় জেলা পুলিশের ব্রিফিং, নিরাপত্তা জোরদারের নির্দেশ

১৯

শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা

২০
শিরোনামঃ
❮শুধু আরাধনা নয়, পূজার আয়োজনেও নারীরাই অগ্রণী❮মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব❮দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী❮দুর্গোৎসবের অন্তর্নিহিত বাণী— অশুভ শক্তির বিনাশ: রাষ্ট্রপতি❮শব্দের ফাঁদে ফেলে এডিস মশা শনাক্ত করবে এআই❮কোলে ল্যাপটপ, পকেটে মোবাইল রাখলে প্রভাব পড়তে পারে প্রজনন স্বাস্থ্যে❮ঘুমের মধ্যে দাঁত কিড়মিড় করে: অবহেলায় হতে পারে মারাত্মক ক্ষতি❮জেলার ২: রজনীকান্ত ম্যাজিকে বক্স অফিসে ঝড়❮ইংল্যান্ডের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান❮জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ