Tawfik
১৮ অক্টোবর ২০২৬, ১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৎ মেয়েকে ধর্ষণ মামলায় জেল খেটে বেরিয়ে স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

ময়মনসিংহের তারাকান্দায় পারিবারিক বিরোধের জেরে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর এক হাত বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ওবায়দুল্লাহ সরকারের (৪৫) বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার তারাকান্দা ইউনিয়নের গোয়ালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই নারী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত ওবায়দুল্লাহ গোয়ালকান্দি গ্রামের তহুর উদ্দিন সরকারের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশের ভাষ্য অনুযায়ী, ওবায়দুল্লাহর বিরুদ্ধে স্ত্রীর আগের সংসারের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছিল। ওই মামলায় তিনি গ্রেপ্তার হন এবং প্রায় চার বছর কারাভোগের পর জামিনে মুক্তি পান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

 

সূত্রগুলোর ভাষ্য, মামলার পর ওই নারী তাঁর মেয়েকে বাবার বাড়িতে রেখে বিদেশে চলে যান। সম্প্রতি তিনি দেশে ফেরেন। এ সময় ওবায়দুল্লাহও জামিনে মুক্ত ছিলেন।

অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার রাতে মামলাটি মীমাংসার কথা বলে স্ত্রীকে গোয়ালকান্দি গ্রামের বাড়িতে ডেকে নেন ওবায়দুল্লাহ। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো দা দিয়ে ওই নারীকে কোপানো হয়। এতে তাঁর এক হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। নারীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ গণমাধ্যমকে জানান, আহত নারীর স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁরা থানায় এলে মামলা দায়েরের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

ঘটনার বিষয়ে তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সিদ্ধান্ত হবে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালুকায় মশক নিধন অভিযান

১

শেরপুর সীমান্তে এক লাখ ৩৮ হাজার টাকার ভারতীয় মাদক জব্দ

২

ফকির লালন সাঁই ধন্য ধন্য বলি তারে

৩

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা

৪

সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

৫

জিয়ানগরে প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান উপহার

৬

‘হিন্দু-মুসলমান আমরা সবাই মানুষ, সবার উপর মানুষ সত্য’

৭

বাংলাদেশ শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা সুদৃঢ় করতে চায় যাযাদি অনলাইন

৮

এক বছর আগেই হত্যার আশঙ্কা নিয়ে পুলিশকে যা জানিয়েছিলেন সাংবাদিক আলিফ

৯

যুবদল নেতার ছেলেকে অপহরণ করে সাড়ে ৩ কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগ

১০

নেত্রকোণায় সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা, মামলা দায়ের

১১

বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিনে পরিবারের ভাগ্য বদলাতে চান ১০০ নারী

১২

নেত্রকোনায় গুলিতে নিহত সাংবাদিকের দাফন সম্পন্ন

১৩

সৎ মেয়েকে ধর্ষণ মামলায় জেল খেটে বেরিয়ে স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

১৪

দুর্গাপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৫

ময়মনসিংহে জাল নোটসহ চারজন গ্রেপ্তার

১৬

পাঁচ মাস পর নদী থেকে নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার

১৭

নালিতাবাড়ীতে খাল থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

১৮

ফুলপুরে সার ডিলার নিয়োগ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

১৯

ভিডিও ছড়িয়ে পড়ার পর ছাত্রদল নেতাকে সাময়িক অব্যাহতি

২০
শিরোনামঃ
❮ভালুকায় মশক নিধন অভিযান❮শেরপুর সীমান্তে এক লাখ ৩৮ হাজার টাকার ভারতীয় মাদক জব্দ❮ফকির লালন সাঁই ধন্য ধন্য বলি তারে❮দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা❮সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার❮জিয়ানগরে প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান উপহার❮‘হিন্দু-মুসলমান আমরা সবাই মানুষ, সবার উপর মানুষ সত্য’❮বাংলাদেশ শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা সুদৃঢ় করতে চায় যাযাদি অনলাইন❮এক বছর আগেই হত্যার আশঙ্কা নিয়ে পুলিশকে যা জানিয়েছিলেন সাংবাদিক আলিফ❮যুবদল নেতার ছেলেকে অপহরণ করে সাড়ে ৩ কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগ