Tawfik
১৮ অক্টোবর ২০২৬, ১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোণায় সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা, মামলা দায়ের

নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে শুক্রবার (১৬ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে দুর্গাপুর থানায় মামলাটি করেন। এতে ৭-৮ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

 

এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে দুর্গাপুর উপজেলার তিলনজিয়া এলাকায় একদল দুর্বৃত্ত প্রকাশ্যে সাংবাদিক আলিফকে গুলি করে পালিয়ে যায়। ময়নাতদন্তে তার শরীরে ৬টি গুলির ক্ষত পাওয়া গেছে।

শুক্রবার বিকেলে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের ডিটপুর গ্রামে নিজ বাড়িতে সাংবাদিক আলিফের জানাজা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। দাফনের সময় স্বজনদের কান্না ও আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

স্বজনেরা দ্রুত হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা এ ঘটনায় বিচারহীনতার আশঙ্কাও প্রকাশ করেছেন।

 

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাখের আহমেদ জানান, ঘটনার পর লিখিত অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে এসআরবি, পিবিআই, থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম সমন্বিতভাবে মাঠে কাজ করছে। খুব দ্রুতই অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালুকায় মশক নিধন অভিযান

১

শেরপুর সীমান্তে এক লাখ ৩৮ হাজার টাকার ভারতীয় মাদক জব্দ

২

ফকির লালন সাঁই ধন্য ধন্য বলি তারে

৩

দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা

৪

সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

৫

জিয়ানগরে প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান উপহার

৬

‘হিন্দু-মুসলমান আমরা সবাই মানুষ, সবার উপর মানুষ সত্য’

৭

বাংলাদেশ শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা সুদৃঢ় করতে চায় যাযাদি অনলাইন

৮

এক বছর আগেই হত্যার আশঙ্কা নিয়ে পুলিশকে যা জানিয়েছিলেন সাংবাদিক আলিফ

৯

যুবদল নেতার ছেলেকে অপহরণ করে সাড়ে ৩ কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগ

১০

নেত্রকোণায় সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা, মামলা দায়ের

১১

বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিনে পরিবারের ভাগ্য বদলাতে চান ১০০ নারী

১২

নেত্রকোনায় গুলিতে নিহত সাংবাদিকের দাফন সম্পন্ন

১৩

সৎ মেয়েকে ধর্ষণ মামলায় জেল খেটে বেরিয়ে স্ত্রীকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন

১৪

দুর্গাপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৫

ময়মনসিংহে জাল নোটসহ চারজন গ্রেপ্তার

১৬

পাঁচ মাস পর নদী থেকে নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার

১৭

নালিতাবাড়ীতে খাল থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

১৮

ফুলপুরে সার ডিলার নিয়োগ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

১৯

ভিডিও ছড়িয়ে পড়ার পর ছাত্রদল নেতাকে সাময়িক অব্যাহতি

২০
শিরোনামঃ
❮ভালুকায় মশক নিধন অভিযান❮শেরপুর সীমান্তে এক লাখ ৩৮ হাজার টাকার ভারতীয় মাদক জব্দ❮ফকির লালন সাঁই ধন্য ধন্য বলি তারে❮দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে সোনা❮সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার❮জিয়ানগরে প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যান উপহার❮‘হিন্দু-মুসলমান আমরা সবাই মানুষ, সবার উপর মানুষ সত্য’❮বাংলাদেশ শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা সুদৃঢ় করতে চায় যাযাদি অনলাইন❮এক বছর আগেই হত্যার আশঙ্কা নিয়ে পুলিশকে যা জানিয়েছিলেন সাংবাদিক আলিফ❮যুবদল নেতার ছেলেকে অপহরণ করে সাড়ে ৩ কোটি টাকা মুক্তিপণ দাবির অভিযোগ