Admin
১ জুলাই ২০২৫, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তাগাছা পৌরসভার বাজেট ঘোষণা, বাস্তবায়নে সহযোগিতা চাইলেন প্রশাসক

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ও ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুর ১২টায় পৌরভবনের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।

ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৮৪ কোটি ৫৯ লাখ ৭৭ হাজার ৩৬১ টাকা ৫১ পয়সা। মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৭৬ কোটি ৯৯ লাখ ২৬ হাজার ৮০০ টাকা। এতে বাজেট উদ্বৃত্ত রয়েছে ৭ কোটি ৬০ লাখ ৫০ হাজার ৫৬১ টাকা ৫১ পয়সা।

# পৌর প্রশাসক আতিকুল ইসলাম (উপজেলা নির্বাহী অফিসার, মুক্তাগাছা ) #

বাজেট সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক আতিকুল ইসলাম। উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা আবু আহম্মেদ আব্দুল্লাহ্, উপজেলা প্রকৌশলী, পৌর কর্মসম্পাদন সহায়তা কমিটির বিভিন্ন ওয়ার্ডের সদস্য, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।

স্বাগত বক্তব্যে প্রশাসক আতিকুল ইসলাম বলেন, “পৌর নাগরিকদের উন্নত সেবা নিশ্চিত করতে হলে রাজস্ব আদায়ে সক্রিয় সহযোগিতা প্রয়োজন।” তিনি বাজেট বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন এবং জলাবদ্ধতা, ড্রেনেজ, আলোকসজ্জা, সিসিটিভি স্থাপন, নিরাপদ সড়ক নির্মাণ, আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবা উন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভার উপস্থিত সদস্যরা বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক হিসেবে আখ্যা দেন এবং তা বাস্তবায়নের জন্য পূর্ণ সহায়তার আশ্বাস দেন।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি