Admin
৩ অগাস্ট ২০২৫, ৯:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সংস্কার ইস্যুতে ময়মনসিংহ নটরডেম কলেজে অস্থিরতা

নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহে প্রতিষ্ঠিত নটরডেম কলেজে ১০ শিক্ষককের সংস্কার অথবা মৃত্যু হুমকিতে অস্থিরতা সৃষ্টি হয়েছে ক্যাম্পাসের ভেতরে-বাইরে। এ ঘটনায় প্রতিষ্ঠানের পাঠ কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণ ঘটনাস্থল পরিদর্শন করে অস্থিরতার নেপথ্যের কারণ পর্যবেক্ষণ করছেন জেলা প্রশাসন।

শনিবার (২ আগস্ট) দুপুরে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৯ এবং ৩০ জুলাই কলেজে পদোন্নতি, প্রভিটেন্ট ফান্ড, গ্র্যাচুয়েটি ও কোচিংয়ের টাকা আত্মস্বাতের অভিযোগ তুলে ১০ জন শিক্ষক প্রতিষ্ঠানের পাঠ কার্যক্রম বন্ধ রেখে সংস্কার অথবা মৃত্যু হুমকি দিয়ে মানববন্ধন কর্মসূচির ডাক দেয়। এ সময় তারা বিক্ষোভ মিছিল শেষে কলেজ ফটকে সমাবেশ করে। এঘটনায় ক্যম্পাসে অস্থিরতা সৃষ্টি হলে বিষয়টি জেলা প্রশাসনে গড়ায়।

এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এ সময় ন্যায্য দাবি আদায়ে সংশ্লিষ্ট শিক্ষকদের আলোচনায় বসার আহবান জানিয়ে শিক্ষা কার্যক্রমে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে হুশিয়ারি উচ্চারণ করেন।

লুৎফুন নাহার বলেন, ঘটনাটি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে পাঠ কার্যক্রমে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে সংশ্লিষ্টদের আলোচনার মাধ্যমে সৃষ্ট সমস্যা সামাধান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট শিক্ষকদের অভিযোগ, বর্তমানে কলেজটিতে প্রায় ৫০ শিক্ষক যুক্ত থাকলেও ন্যায্য দাবির বিষয়ে সবাই ঐক্যমত। তারা আলোচনার মাধ্যমে বিষয়টি সামাধানের পক্ষে থাকলেও ১০ জন শিক্ষক ক্লাস ও পরীক্ষা বর্জনের ডাক দিয়ে বিক্ষোভ করে সংস্কার অথবা মৃত্যু হুমকি দেয়। এতে ক্যাম্পাসের পরিস্থিতি অস্থির হয়ে উঠে, যা অপ্রত্যাশিত।

এবিষয়ে কলেজের অধ্যক্ষ ও একাডেমিক কমিটির আহবায়ক ড. ফাদার থাদেউস হেম্ব্রম, সিএসসি ঢাকাপোস্টকে বলেন, দু’দিন ক্যাম্পাসেন একটু ঝামেলা হয়েছিল, তবে এখন পরিস্থিতি শান্ত। ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চলমান আছে। তিনি আরও বলেন, কলেজের ১০ জন শিক্ষক চাপ সৃষ্টি করে দাবি আদায়ের চেষ্টা করছে, তবে চলমান সংস্কার প্রক্রিয়ায় ইতোমধ্যে শিক্ষকদের বেশ কিছু দাবি মেনে নেওয়া হয়েছে এবং যৌক্তিক আরও কিছু দাবির বিষয়ে আলোচনা করে সামাধান করা হবে। কিন্তু নীতিমালা বর্হিভূত কোন দাবি পূরণের সুযোগ নেই।

প্রসঙ্গত, ২০১৪ সালে ময়মনসিংহ নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের শিকারিকান্দা বাইপাস এলাকায় নটরডেম কলেজ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজটিতে প্রায় ৩ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন্দুয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন

১

ইসলামপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন, অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ওপর গুরুত্বারোপ এমপি বাবুর

২

ভালুকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

৩

দুর্গাপুরে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

৪

যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব : প্রধান মন্ত্রী

৫

মুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয় : স্বরাষ্ট্র মন্ত্রী

৬

একাত্তরের পরাজিত শক্তি ও ফ্যাসিবাদীরা এক হয়ে ষড়যন্ত্র করছে : শামা ওবায়েদ

৭

জাপানে শক্তিশালী ভূমিকম্প

৮

রাজধানীর মিরপুরে বাসে আগুন

৯

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১০

ফের গোল্ডেন বুট মেসির ঝুড়িতে

১১

পরীমণিকে আইনি নোটিশ, সাত দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে

১২

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস

১৩

২৭ দিন পর নান্দাইলে ফিরল সৌরভের মরদেহ

১৪

আজীবন সম্মাননা পুরস্কার পেলেন বাকৃবি অধ্যাপক শাহজাহান মঞ্জিল

১৫

কলমাকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

১৬

কিশোরগঞ্জে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন সাদী

১৭

মূল ঘটনা আড়াল, বিএনপি নেতাদের বিরুদ্ধে মেজর আখতারের মিথ্যা মামলার অভিযোগ

১৮

দুর্গাপুরে ভারতীয় ১৭টি ষাঁড়-বাছুরসহ পাঁচজন গ্রেফতার

১৯

বাজিতপুরে বিএনপি নেতার মার্কেটের জমি দখলচেষ্টার অভিযোগ বহিষ্কৃত নেতার বিরুদ্ধে

২০
শিরোনামঃ
❮কেন্দুয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন❮ইসলামপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন, অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ওপর গুরুত্বারোপ এমপি বাবুর❮ভালুকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা❮দুর্গাপুরে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত❮যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করব : প্রধান মন্ত্রী❮মুক্তিযুদ্ধ ও জুলাই কারো একার নয় : স্বরাষ্ট্র মন্ত্রী❮একাত্তরের পরাজিত শক্তি ও ফ্যাসিবাদীরা এক হয়ে ষড়যন্ত্র করছে : শামা ওবায়েদ❮জাপানে শক্তিশালী ভূমিকম্প❮রাজধানীর মিরপুরে বাসে আগুন❮শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন