Admin
৩ অগাস্ট ২০২৫, ৯:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে নিখোঁজের সাত দিনপর নদীতে মিলল লাশ

নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজের ৭ দিন পর কাঁচামাটিয়া নদী থেকে জহুরা খাতুন (৬০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

এর আগে গত শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার জাটিয়া ইউনিয়নের মাকড়ঝাপ গ্রামের কাঁচামাটিয়া নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা।পরে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ শনাক্ত করেন। জহুরা ওই গ্রামের রুস্তম আলী মাস্টারের স্ত্রী।

এলাকাবাসী জানান, গত ২৬ জুলাই সকাল ছয়টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন জহুরা। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে তার স্বজনরা জানান।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

ময়মনসিংহে চোরাচালানের কম্বলসহ ৪ জন গ্রেপ্তার

নকলায় সিএনজি-ভটভটি সংঘর্ষে শিশুর মৃত্যু

নকলায় দুস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

পিতা-মাতাকে মারধরের অভিযোগে যুবকের কারাদণ্ড

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ইমাম-মোয়াজিনদের পাশে এমপি হিলালী

বারহাট্টায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ আটক

মসজিদে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নেত্রকোনায় তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রিপন মিয়া র‌্যাবের হাতে গ্রেপ্তার

গফরগাঁও রেলস্টেশনের কাছে জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

১০

রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপি প্রার্থী চূড়ান্ত করেনি, জামায়াতের বৈঠক কাল

১১

ছয় মাসে অনেক খেয়েছেন, মনে হচ্ছে দলটাকেই খেয়ে ফেলবেন: বিএনপির এমপি রফিকুল ইসলাম

১২

কিশোরগঞ্জবাসীর জন্য চাকরির সুযোগ, বাণিজ্য উত্তীর্ণ, পদ ৬৮

১৩

পাকুন্দিয়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

১৪

কটিয়াদীতে সারানো হলো তিতাস গ্যাস পাইপলাইনের ছিদ্র, অবৈধভাবে গ্যাস লাইন ছিদ্র করা মামলায় গ্রেপ্তার ২

১৫

ময়মনসিংহের চর বিনপাড়ায় টিকাদান কেন্দ্র চালু

১৬

জুলাই যোদ্ধাদের সাথে নিয়ে আমরা আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে চাই: তথ্য প্রতিমন্ত্রী

১৭

মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগে নান্দাইলে সংবাদ সম্মেলন

১৮

কেন্দুয়ায় শহীদ স্মৃতি বিদ্যাপীঠে মাদকবিরোধী আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

১৯

হালুয়াঘাট পৌরসভার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

২০
শিরোনামঃ