Admin
২৯ জুন ২০২৫, ৯:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রেল কর্মকর্তাদের আটকিয়ে কর্মীর বিরুদ্ধে অভিযোগ

(রেলকর্মীর বিচার দাবিতে নান্দাইল স্টেশনে লাল নিশান নিয়ে স্থানীয়দের অবস্থান)

পয়েন্টসম্যান আলী ওসমানের বিভিন্ন কীর্তিকলাপে অতিষ্ঠ স্থানীয়রা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ দিলেও প্রতিকার মিলছে না। তাই খবর পেয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আটকে ওসমানের বিচার দাবি করেছেন তারা। এ সময় বিস্তারিত শুনে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে ছাড়া পান কর্মকর্তারা।
গতকাল শনিবার দুপুরে ময়মনসিংহ-ভৈরব রেললাইনে থাকা নান্দাইল উপজেলার নান্দাইল রোড রেলস্টেশনে এই ঘটনা ঘটে। আলী ওসমান ওই স্টেশনের পয়েন্টসম্যান পদে কর্মরত।
আলী ওসমান নান্দাইল উপজেলার পংকরহাটী গ্রামের বাসিন্দা। ২০০৫ সালে তিনি মাস্টাররোলে পয়েন্টসম্যান পদে চাকরি শুরু করেন। ২০১৭ সালে তাঁর চাকরি স্থায়ী হয়। বর্তমানে নান্দাইল রোড স্টেশনে কর্মরত থাকলেও সেখানে থাকেন না তিনি। কিশোরগঞ্জ জেলা শহরে বড় বড় নেতাকর্মীর সঙ্গে ওঠাবসা তাঁর, চলেনও রাজকীয়ভাবে।
২০২৩ সালের ১৫ জুলাই ঘোষিত ২০ সদস্যের কিশোরগঞ্জ জেলা রেল শ্রমিক লীগের সভাপতি ছিলেন আলী ওসমান। সরকার পতনের পর শ্রমিক দলের আহ্বায়ক পদ বাগিয়ে নিয়েছেন। ক্ষমতার দাপট দেখিয়ে নিজের তিন ভাই, বোনজামাইসহ পরিবারের সাতজনকে রেলের গেটম্যান বা পয়েন্টসম্যান পদে চাকরি দিয়েছেন। কিন্তু এ লাইনে মাত্র দুটি ট্রেন চলাচল করে।
অভিযোগ রয়েছে, ওসমান বেশ কয়েকজনের কাছ থেকে চাকরি দেওয়ার নামে মোটা অঙ্কের টাকা নিলেও কাউকে চাকরি অথবা টাকা ফেরত দিচ্ছেন না। এ কারণে তাঁর বিরুদ্ধে মামলাও হয়েছে। রেলের স্টাফ কোয়ার্টারসহ আশপাশের জায়গা দখলে নিয়ে বাড়ি নির্মাণ করেছেন। শুধু তাই নয়, স্টেশনে থাকা অনেকগুলো গাছ বিক্রি করে দিয়েছেন তিনি।
শনিবার স্থানীয়রা জানতে পারেন, একটি গ্যাংকারে (ছোট ট্রেন বিশেষ) করে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি টিম সরকারি কাজে ময়মনসিংহ যাবেন। তাদের থামিয়ে আলী ওসমানের অনৈতিক কর্মকাণ্ডের বিচার দাবিতে লাল নিশান টানিয়ে নান্দাইল রোড রেলস্টেশনে অবস্থান নেন শত শত মানুষ। এ খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে আসে রেলওয়ে পুলিশের ওসি লিটনের নেতৃত্বে একটি দল। তখন ওসি লিটনের বাইকের পেছনে বসেছিলেন অভিযুক্ত আলী ওসমান। তারা ঘটনাস্থলে এসেই অবস্থানকারীদের ভয়ভীতি দেখান, পরে অবরোধ তুলে নিতে অনুরোধ করেন। দুপুর দেড়টার দিকে গ্যাংকারটি কর্মকর্তাদের নিয়ে নান্দাইল রোড স্টেশনে আসে। তখন লাইনের ওপর লাল নিশান ও লোকজনের ভিড় দেখে কার থামিয়ে নিচে নেমে আসেন ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মহিউদ্দিনসহ অন্য কর্মকর্তারা। স্থানীয়দের কাছে ওসমানের বিরুদ্ধে নানা অভিযোগ শোনার পাশাপাশি একটি লিখিত অভিযোগ নেন তারা।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি