Admin
৮ জুলাই ২০২৫, ৯:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা গেল যুবক

ময়মনসিংহে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. আরিফ মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নগরীর বলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. আরিফ মিয়া একই এলাকার মো. আব্দুল কাদিরের ছেলে। অভিযুক্ত ছিনতাইকারীর নাম সাখাওয়াত হোসেন সাগর। তিনি একই এলাকার সুরুজ আলী ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ জুন রাতে আরিফের পথরোধ করে ছুরি ঠেকিয়ে ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন রেখে দেন সাগর। ঘটনার দুদিন পর পরিবারের লোকেরা আরিফকে নিয়ে সাগরের বাড়িতে গেলে সেখানে আরিফকে ছুরিকাঘাত করে সাগর। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেন আরিফ।

রোববার সন্ধ্যায় এ নিয়ে সাগরের সঙ্গে আরিফের আবারও বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে সাগর ছুরি দিয়ে আরিফের বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আরিফ মারা যান।

নিহতের ভাতিজা দিদার বলেন, সাগর ও আরিফের ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা চলছিল। কিন্তু এর আগেই আরিফকে ছুরিকাঘাতে হত্যা করা হলো। সাগর পেশাদার ছিনতাইকারী ও ইয়াবা কারবারি। তার নামে তিনটি হত্যা মামলা রয়েছে। আরিফের পরিবারও মামলার প্রস্তুতি নিচ্ছে। তাকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, আরিফের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সাখাওয়াত হোসেন সাগরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৪ ধরনের ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ

শিক্ষা উপবৃত্তির আবেদন শুরু

প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ১ অক্টোবরে, মন্ত্রণালয়ের নতুন বিজ্ঞপ্তি

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে চাকরি, পদ ২৩

জুলাইয়ের অন্যতম শিক্ষা হলো বাংলাদেশ কখনোই আর ‘ক্লায়েন্ট স্টেট’ হবে না: পররাষ্ট্রমন্ত্রী

অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে মিরাজের সেঞ্চুরি

মেসির রেকর্ড গড়া জোড়া গোলে মায়ামির দারুণ জয়

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলাতে পারেন যে ১০ তরুণ

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন ফিফা সভাপতি হিসেবেই

নেইমারকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার প্রস্তাব নিয়ে যা হলো

১০

নির্দিষ্ট কিছু মডেলের এসএসডির দাম বেড়েছে

১১

সমুদ্রের গভীরেও প্লাস্টিক দূষণের থাবা

১২

স্মার্টফোন কীভাবে ব্যবহারকারীর অবস্থান শনাক্ত করে

১৩

বিশ্বের প্রথম ওয়েবসাইট চালু হয়েছিল ৬ আগস্ট, কে চালু করেছিলেন

১৪

এআই এজেন্টের সংখ্যা ছাড়িয়ে যাবে বিশ্বের জনসংখ্যাকেও

১৫

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণ ও রুপার দাম

১৬

তেলের দাম কমল

১৭

বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদন : দক্ষিণ এশিয়ার স্থিতিশীল মুদ্রা টাকা

১৮

এক লাফে স্বর্ণের দাম বাড়ল ৯,৮৫৬ টাকা

১৯

স্বর্ণের দাম আবার ৫ হাজার ডলারের দিকে, কারণ কী?

২০
শিরোনামঃ
যে ৪ ধরনের ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজশিক্ষা উপবৃত্তির আবেদন শুরুপ্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ১ অক্টোবরে, মন্ত্রণালয়ের নতুন বিজ্ঞপ্তিমাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে চাকরি, পদ ২৩জুলাইয়ের অন্যতম শিক্ষা হলো বাংলাদেশ কখনোই আর ‘ক্লায়েন্ট স্টেট’ হবে না: পররাষ্ট্রমন্ত্রীঅস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে মিরাজের সেঞ্চুরিমেসির রেকর্ড গড়া জোড়া গোলে মায়ামির দারুণ জয়২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলাতে পারেন যে ১০ তরুণভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন ফিফা সভাপতি হিসেবেইনেইমারকে ‘অবাঞ্ছিত’ ঘোষণার প্রস্তাব নিয়ে যা হলো