Admin
৮ জুলাই ২০২৫, ৯:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ মিছিল

দৈনিক যুগান্তরের সাংবাদিকসহ সারাদেশে সাংবাদিকদের ওপর মামলা, হামলা ও নির্যাতনের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই ২০২৫) এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, দৈনিক যুগান্তরের মফস্বল সম্পাদক নাঈমুল করীমের বিরুদ্ধে পিরোজপুরে, ব্যুরো প্রধান আখতার ফারুক শাহিনের বিরুদ্ধে বরিশালে এবং সীতাকুণ্ডের প্রতিনিধি এসএম ফোরকান আবুসহ আরও ৭ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাসহ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা ও হয়রানির ঘটনা উদ্বেগজনক।

বিক্ষোভ মিছিল শেষে ধানমহাল কৃষ্ণচূড়া চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা শাখার সহ-সভাপতি ও দৈনিক যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক হলি সিয়াম শ্রাবণ।

বক্তব্য দেন গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের আহ্বায়ক হুমায়ুন কবীর সুমন, সদস্য সচিব মোখলেছুর রহমান, বিএমএসএফের সহ-সভাপতি মো. আব্দুল কাদির, সেলিম আল রাজ, যুগ্ম সম্পাদক আব্দুর রউফ দুদু, অর্থ সম্পাদক শামীম আলভী, শ্যামল ঘোষ, শামীম আনোয়ার প্রমুখ।

সমাবেশে আরও উল্লেখ করা হয়, কয়রা উপজেলা প্রেস ক্লাবের গোলাম রব্বানী ও মল্লিক আব্দুর রউফের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনের মামলা, রমনায় রূপালী বাংলাদেশের দুই সাংবাদিক, ব্রাহ্মণবাড়িয়ায় আলোকিত সকালের তরফদার মামুন, গাজীপুর, কক্সবাজার, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় গত ছয় মাসে ১১৯ জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন।

বক্তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানান এবং সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো তথ্য মন্ত্রণালয় ও প্রেস কাউন্সিলের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি ও প্রত্যাহারের দাবি জানান।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রী

গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রে

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ

ফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়

পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদান

ময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়া

নেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি

১০

নেত্রকোণা জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

১১

নালিতাবাড়ীতে ৮২ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

১২

বাকৃবির তিন ভবনে কর্মকর্তাদের তালা, উপাচার্যের আশ্বাসে অবমুক্ত

১৩

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে রাশিয়ায় নিয়ে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে, অতঃপর…

১৪

বায়তুল মোকাররমে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা

১৫

ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ

১৬

শেরপুরে মাঠ পর্যায়ে চিকিৎসাসেবা না পাওয়ার অভিযোগ খামারিদের

১৭

নান্দাইলে দ্রুতগতির বাসের ধাক্কায় নারীর মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত

১৮

শিকড়ের সংস্কৃতি নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে ব্রহ্মপুত্রের তীরে ‘ভাব তরঙ্গ’

১৯

জেলের জালে উঠে এল শিশুর মরদেহ

২০
শিরোনামঃ
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে উচ্চপর্যায়ের অনুষ্ঠান হবে, প্রধানমন্ত্রী হবেন প্রধান বক্তাস্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক নয়, সমর্থন থাকবে: এলজিআরডি প্রতিমন্ত্রীগাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞের গোপন পদ্ধতি ফাঁস নতুন প্রামাণ্যচিত্রেভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, ফলাফল শিগগির: চিফ হুইপচার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদফুল দিয়ে সাজানো ঘোড়ারগাড়িতে শিক্ষিকার রাজকীয় বিদায়পূর্বধলায় গ্রাম পুলিশদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পুরস্কার প্রদানময়মনসিংহে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধারকিশোরগঞ্জে ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ঘিরে সরগরম সোশ্যাল মিডিয়ানেত্রকোণা রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা বদলি