Admin
৮ জুলাই ২০২৫, ৯:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গফরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের গফরগাঁওয়ে ড্রাম ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার গফরগাঁওয়ের পাঁচবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে মো. ওয়াসিম মিয়া (২২) ও টাংগাব ইউনিয়নের বটতলা গ্রামের মৃত আব্দুল আওয়ালের ছেলে মো. ইকবাল হোসেন (৫০)। এরমধ্যে ওয়াসিম মিয়া অটোরিকশার যাত্রী ও ইকবাল হোসেন অটোরিকশার চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাংগাব এলাকা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী অটোরিকশাটি কিশোরগঞ্জের হোসেনপুরের দিকে যাচ্ছিল। বেলা ১২টার দিকে পাঁচবাগ এলাকা পর্যন্ত আসতেই দ্রুত গতিতে চলা ভালুকাগামী ড্রাম ট্রাকের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার যাত্রী ওয়াসিম ও চালক ইকবাল। এ সময় আহত হন আরও দুইজন যাত্রী। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

Facebook Comments Box
১ম লাইন রঙ
২য় লাইন রঙ
ফন্ট সাইজ (65px)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

ময়মনসিংহে চোরাচালানের কম্বলসহ ৪ জন গ্রেপ্তার

নকলায় সিএনজি-ভটভটি সংঘর্ষে শিশুর মৃত্যু

নকলায় দুস্থদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

পিতা-মাতাকে মারধরের অভিযোগে যুবকের কারাদণ্ড

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ইমাম-মোয়াজিনদের পাশে এমপি হিলালী

বারহাট্টায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ আটক

মসজিদে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নেত্রকোনায় তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রিপন মিয়া র‌্যাবের হাতে গ্রেপ্তার

গফরগাঁও রেলস্টেশনের কাছে জামালপুর কমিউটারের ৫ বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

১০

রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপি প্রার্থী চূড়ান্ত করেনি, জামায়াতের বৈঠক কাল

১১

ছয় মাসে অনেক খেয়েছেন, মনে হচ্ছে দলটাকেই খেয়ে ফেলবেন: বিএনপির এমপি রফিকুল ইসলাম

১২

কিশোরগঞ্জবাসীর জন্য চাকরির সুযোগ, বাণিজ্য উত্তীর্ণ, পদ ৬৮

১৩

পাকুন্দিয়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল

১৪

কটিয়াদীতে সারানো হলো তিতাস গ্যাস পাইপলাইনের ছিদ্র, অবৈধভাবে গ্যাস লাইন ছিদ্র করা মামলায় গ্রেপ্তার ২

১৫

ময়মনসিংহের চর বিনপাড়ায় টিকাদান কেন্দ্র চালু

১৬

জুলাই যোদ্ধাদের সাথে নিয়ে আমরা আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে চাই: তথ্য প্রতিমন্ত্রী

১৭

মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগে নান্দাইলে সংবাদ সম্মেলন

১৮

কেন্দুয়ায় শহীদ স্মৃতি বিদ্যাপীঠে মাদকবিরোধী আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

১৯

হালুয়াঘাট পৌরসভার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

২০
শিরোনামঃ